
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাকে গালাগাল করার অভিযোগে বিদিশাঘনিষ্ঠ সাবেক বিএনপি নেতা কাজী রুবায়েত হাসান সায়েমকে (৪৬) গ্রেপ্তার করেছে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ শনিবার বিকেলে তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এর আগে ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওর সূত্র ধরে গতকাল শুক্রবার দিবাগত রাতে নগরীর পাইকপাড়া থেকে তাঁকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
কাজী রুবায়েত হাসান সায়েম ঢাকা জজ কোর্টের আইনজীবী ও মহানগর বিএনপির সাবেক সহসাংগঠনিক সম্পাদক। সাবেক রাষ্ট্রপতি ও সেনা প্রধান হুসেইন মুহাম্মদ এরশাদের স্ত্রী বিদিশা এরশাদের ঘনিষ্ঠজন এবং বিদিশা ফাউন্ডেশনের মহাসচিব হিসেবে পরিচিত।
সায়েমের এসব নিশ্চিত করে মহানগর বিএনপির সদস্যসচিব আবু আল ইউসুফ খান টিপু বলেন, ‘সে বিএনপির রাজনীতিতে সক্রিয় নেই।’
সম্প্রতি প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, একটি বোতল থেকে পানীয় গ্লাসে ঢালছেন কাজী রুবায়েত। এ সময় উপস্থিত সবার সামনে বঙ্গবন্ধুর মাকে উদ্দেশ করে কটূক্তি করেন। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
এদিকে জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক তরিকুল ইসলাম বাদী হয়ে কাজী রুবায়েতের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। মামলার এজাহারে বলা হয়, সদর থানাধীন পাইকপাড়া এলাকার কাজী রুবায়েত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাকে অশালীন ও কুরুচিপূর্ণ ভাষায় গালাগালি এবং তাঁর ভিডিও ধারণ করেন। সেই ভিডিও ফেসবুকের মাধ্যমে জানার পরপরেই ফোর্স দিয়ে তাঁকে আটক করা হয়। এ সময় তাঁর ব্যবহৃত মোবাইল জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক আল মামুন বলেন, ‘বঙ্গবন্ধুর মাকে কটূক্তি করার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আজ শনিবার বিকেলে তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।’

একটি জুয়ার ওয়েবসাইট বন্ধ হয়, কিছুদিন পর একই ধরনের আরেকটি সাইট হাজির। একটি অ্যাপ সরিয়ে দেওয়া হলে নতুন নামে আবার চালু হয় কার্যক্রম। এভাবে প্রতিদিন গড়ে ৩০ থেকে ৩৫টি জুয়ার সাইট খোলা হয়। প্রযুক্তির এই ফাঁক গলে দেশে ক্রমেই বিস্তৃত হচ্ছে অনলাইন জুয়া।
৫ দিন আগে
রাজধানীর মিরপুর-১৩ এলাকার শেরে বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেটের সামনে গতকাল শুক্রবার দুর্বৃত্তদের ছোড়া গুলিতে যুবদলের এক কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় এক পথচারীও গুলিবিদ্ধ হয়েছেন। গত মঙ্গলবার রাজারবাগ বাজারে পানির পাম্পসংলগ্ন একটি মুদি দোকানের সামনে বিএনপি কর্মী মো. পলাশকে প্রকাশ্যে কুপিয়ে....
২৫ জুলাই ২০২৬
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও সহযোগীতার অভিযোগে ১ হাজার ৯৫৮ জন, অবৈধ অস্ত্রধারী ৩৩১ জন, চোরাকারবারি ও মাদক ব্যবসায়ী ১৩ হাজার ২০ জন, ছিনতাইকারী ও দস্যুতা মামলার আসামি ২ হাজার ২১১ জন এবং চাঁদাবাজ ও সন্ত্রাসী ৮০৮ জন রয়েছেন...
১০ জুন ২০২৬
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার যাত্রাবাড়ী থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
২৬ মে ২০২৬