আমাদের বলা হয় মাছে-ভাতে বাঙালি। এ দেশের এক সময়ের চিত্র ছিল—গোলা ভরা ধান আর পুকুর ভরা মাছ। নদীতে জাল ফেললেই ধরা পড়তো বিভিন্ন প্রজাতির মাছ। আধুনিকতার ছোঁয়ায় সেই জীবন এখন আর নেই বললেই চলে। সময়ের পরিক্রমায় হারিয়ে গেছে গোলা। আর পুকুর ভরে হয়ে গেছে বাড়ি-ঘর।
তবুও প্রতিনিয়ত আমাদের খাবারের তালিকায় মাছ থাকে। মাছ আমাদের অন্যতম পছন্দের আমিষ।
মাছের রয়েছে নানা উপকারিতা। গবেষকদের মতে, ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ সামুদ্রিক মাছ, যেমন স্যালমন, সার্ডিন ইত্যাদি সপ্তাহে দুই দিন খেলে মস্তিষ্কের ক্ষয় রোধ হয়। এ ছাড়া প্রতিদিন মাছ খেলে শরীরে কোলাজেন বাড়ে। ত্বক এবং চুল, দুটোর জন্যই ভালো কোলাজেন। মাছ রক্তে চিনির মাত্রা বজায় রাখে। ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে সাহায্য করে মাছ।
মাছ কেনা, কাটা, বাছা, ধোয়ার সময় কখনো শরীরে বা কাপড়ে মাছের রক্ত কিংবা পানি লেগে থাকে। এই রক্ত বা পানি কি নাপাক? এগুলো শরীরে, কাপড়ে লাগলে কী তা নাপাক হয়ে যাবে? এমন শরীর, কাপড় নিয়ে কি নামাজ আদায় বা কোরআন তিলাওয়াত করা যাবে?—এমন প্রশ্ন অনেকেরই মনে।
মাছের রক্ত বা পানি কি নাপাক
ইসলামি শরিয়তের বিধান অনুযায়ী—মাছের রক্ত বা পানি কোনোটিই নাপাক নয়। তাই মাছ কেনা, কাটা, বাছা, ধোয়ার সময় কাপড়ে বা শরীরে লাগলে তা নাপাক হবে না। এই শরীর, কাপড় নিয়ে নামাজ আদায় করা যাবে, কোরআন তিলাওয়াতও করা যাবে।
তথ্যসূত্র- বাদায়েউস সনায়ে ১/১৯৫, বাহরুর রায়েক: ১/২৪৭, রদ্দুল মুহতার: ১/৩২২, খুলাসাতুল ফাতাওয়া ১/৪৪, ফাতাওয়া হিন্দিয়া: ১/৪৬
লেখক: ইসলামবিষয়ক গবেষক

একজন মুমিনের জন্য নামাজ হলো আধ্যাত্মিক প্রশান্তি ও জীবনের বরকত লাভের সর্বোত্তম মাধ্যম। প্রতিদিন সময়মতো নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের ওপর ফরজ। নিচে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি তুলে ধরা হলো।
২ ঘণ্টা আগে
প্রতিটি মুমিনের পরম আকাঙ্ক্ষা জান্নাত। মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন, ইবাদত-বন্দেগি ও তওবা-ইস্তিগফারের মূল উদ্দেশ্যই হলো শেষ বিচারে রবের কাছে জান্নাতের মেহমান হওয়ার সৌভাগ্য অর্জন করা। যদি রাসুলুল্লাহ (সা)-এর পবিত্র হাদিস থেকে এমন একটি সংক্ষিপ্ত ও সহজ দোয়া পাওয়া যায়, যা পাঠ করলে জান্নাত ওয়াজিব...
১২ ঘণ্টা আগেহজ ২০২৭-এর নিবন্ধনের সময়সীমা শেষ হতে যাচ্ছে ২৪ সেপ্টেম্বর, বৃহস্পতিবার। ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়ে দিয়েছে, এই নির্ধারিত তারিখের পর নিবন্ধনের সময় আর কোনোভাবেই বাড়ানো হবে না। এদিকে, হজ কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট সব ব্যাংক ও সংস্থাকে নির্ধারিত সময়ের মধ্যেই যাবতীয় প্রক্রিয়া শেষ করার নির্দেশ...
১৫ ঘণ্টা আগে
মানুষের মনে কৌতূহল থাকা স্বাভাবিক। তবে সেই কৌতূহল যখন সীমালঙ্ঘন করে অন্যের ব্যক্তিগত পরিসরে আঘাত হানে, তখন তা পরিণত হয় অনধিকার চর্চায়। আধুনিক যুগে প্রতিবেশীর জানালায় কুদৃষ্টি দেওয়া, আঙিনায় উঁকি দেওয়া কিংবা গোপন প্রযুক্তি ব্যবহার করে অন্যের ব্যক্তিগত মুহূর্ত চাক্ষুষ করার প্রবণতা সামাজিক শান্তি
২১ ঘণ্টা আগে