Ajker Patrika

হজ নিবন্ধনের সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার

ইসলাম ডেস্ক 
হজ নিবন্ধনের সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার
পবিত্র কাবা। ছবি: সংগৃহীত

হজ ২০২৭-এর নিবন্ধনের সময়সীমা শেষ হতে যাচ্ছে ২৪ সেপ্টেম্বর, বৃহস্পতিবার। ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়ে দিয়েছে, এই নির্ধারিত তারিখের পর নিবন্ধনের সময় আর কোনোভাবেই বাড়ানো হবে না। এদিকে, হজ কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট সব ব্যাংক ও সংস্থাকে নির্ধারিত সময়ের মধ্যেই যাবতীয় প্রক্রিয়া শেষ করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সৌদি কর্তৃপক্ষের নির্ধারিত সময়সূচি অনুযায়ী গত ২৭ জুলাই বাংলাদেশে হজের প্রাথমিক নিবন্ধন শুরু হয়, যা শেষ হচ্ছে ২৪ সেপ্টেম্বর। ধর্মবিষয়ক মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এই সময়সীমা বাড়ানোর কোনো সুযোগ নেই।

নিবন্ধন প্রক্রিয়া শেষ হওয়ার পরপরই বাংলাদেশ সরকারকে হজযাত্রীদের চূড়ান্ত সংখ্যা সৌদি কর্তৃপক্ষকে অবহিত করতে হবে। এই সংখ্যার ওপর ভিত্তি করেই পরবর্তী কার্যক্রমগুলো পরিচালিত হবে। যার মধ্যে রয়েছে— সৌদি আরবের আনুষঙ্গিক খাতের জন্য অর্থ প্রেরণ

  • হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা ও ফিটনেস সনদ প্রদান
  • প্রয়োজনীয় টিকাদান কর্মসূচি
  • হজবিষয়ক প্রশিক্ষণ ও অন্যান্য পূর্বপ্রস্তুতি

২০২৭ সালের হজের জন্য বাংলাদেশ মোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রীর কোটা পেয়েছেন। তবে ৯ সেপ্টেম্বর পর্যন্ত মোট ৩ হাজার ৭৪১ জন সম্ভাব্য হজযাত্রী নিবন্ধন সম্পন্ন করেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১ হাজার ৬৫ জন এবং বেসরকারি হজ এজেন্সির মাধ্যমে ২ হাজার ৬৭৬ জন নিবন্ধিত হয়েছেন।

ধর্ম মন্ত্রণালয় ২৪ সেপ্টেম্বরের মধ্যে নিবন্ধন চূড়ান্ত করতে হজে গমনেচ্ছু, হজ এজেন্সি এবং সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে বিশেষভাবে অনুরোধ জানিয়েছে। মন্ত্রণালয়ের আগের নোটিশের ভিত্তিতে বাংলাদেশ ব্যাংকও দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোকে এই নির্দেশনা বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত