সত্য কথা বলা উন্নত মানবিক গুণ। সত্যবাদিতায় মানুষের মন সুন্দর হয়; কল্যাণকর ও পরিতৃপ্ত হয়। আর মিথ্যায় কোমল হৃদয় অস্থির হয়; দ্বিধার দরজা খুলে যায়। ধীরে ধীরে মন শক্ত ও নষ্ট হয়। ফলে মানুষ গুনাহের পথে ধাবিত হয়। হাদিসে এসেছে, রাসুল (সা.) বলেন, ‘যে কাজে মনে সন্দেহ হয়, তা ছেড়ে দিয়ে সন্দেহমুক্ত কাজ করো। কেননা সত্য প্রশান্তিকর এবং মিথ্যা দ্বিধাযুক্ত।’ (তিরমিজি: ২৫১৮)
সত্যবাদিতার জন্য রয়েছে অসংখ্য পুরস্কার। এখানে পাঁচটি তুলে ধরা হলো—
» সত্যবাদিতা পুণ্যের পথে পরিচালিত করে। রাসুল (সা.) বলেন, ‘নিশ্চয়ই সত্য মানুষকে পুণ্যের পথ নির্দেশ করে।’ (আল-জামিউ বাইনাস সাহিহাইন: ২৮৭)
» কিয়ামতের দিন সত্যবাদী উপকৃত হবে। পবিত্র কোরআনে এরশাদ হয়েছে, ‘আজ সত্যবাদীদের সত্যবাদিতা তাদের উপকারে আসবে।’ (সুরা মায়িদা: ১১৯)
» সত্য অন্তরকে প্রশান্ত করে। ফলে সত্যবাদী সুখী ও তৃপ্ত হয়। রাসুল (সা.) এরশাদ করেছেন, ‘সত্য প্রশান্তিকর এবং মিথ্যা দ্বিধাযুক্ত।’ (তিরমিজি: ২৫১৮)
» সত্যের গুণ মানুষকে সত্যবাদিতার মর্যাদা দেয়। রাসুল (সা.) বলেছেন, ‘কোনো ব্যক্তি যখন সর্বদা সত্য বলে ও সত্য বলার দৃঢ় ইচ্ছা পোষণ করে, শেষ পর্যায়ে তার নাম আল্লাহর কাছে সিদ্দিক হিসেবে লিপিবদ্ধ হয়।’ (মুসলিম: ৬৮০৫)
» সত্যবাদিতা মুমিনকে মুনাফিক থেকে পৃথক করে। রাসুল (সা.) এরশাদ করেছেন, মুনাফিকের নিদর্শন তিনটি। যখন কথা বলে মিথ্যা বলে। যখন ওয়াদা করে তা ভঙ্গ করে। যখন আমানত রাখা হয়, খিয়ানত করে।’ (আল জামিউ বাইনাস সাহিহাইন: ২৯২৫)
লেখক: ইসলামবিষয়ক গবেষক

সৌদি আরবের ঐতিহ্যবাহী বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক পবিত্র কোরআন হিফজ, তিলাওয়াত ও তাফসির প্রতিযোগিতায় যুক্ত হতে যাচ্ছে এক নতুন অধ্যায়। ইতিহাসে এবারই প্রথমবারের মতো এই আন্তর্জাতিক আসরে চালু হচ্ছে পৃথক নারী বিভাগ।
২ ঘণ্টা আগে
হজ ইসলামের একটি মৌলিক স্তম্ভ, যা প্রত্যেক সামর্থ্যবান মুসলিমের ওপর জীবনে একবার পালন করা ফরজ। পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা হজের বিধান, গুরুত্ব ও করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন।
৬ ঘণ্টা আগে
মানুষের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ একটি অংশ হলো বাজার। প্রয়োজন মেটাতে, জীবিকা উপার্জন করতে কিংবা নিত্যপণ্য কিনতে প্রতিদিন অসংখ্য মানুষ বাজারে যাতায়াত করেন। বাজারে প্রবেশের সময় নবীজি (সা.) একটি সুন্দর দোয়া শিখিয়েছেন, যা পাঠ করলে মানুষ বিপুল সওয়াবের অধিকারী হতে পারে।
১৩ ঘণ্টা আগে
হজ মূলত মহান আল্লাহর সঙ্গে বান্দার এক নিবিড় আধ্যাত্মিক সংযোগের মাধ্যম। হজের প্রতিটি ধাপ—ইহরাম বাঁধা, কাবা শরিফ তাওয়াফ, সাফা-মারওয়া সায়ি ও আরাফাতের ময়দানে অবস্থান—সবকিছুই নির্দিষ্ট দোয়া ও জিকিরের মাধ্যমে পূর্ণতা পায়। হজের সফরকে অর্থবহ ও পুণ্যময় করতে গুরুত্বপূর্ণ কিছু দোয়া অর্থসহ জেনে নেওয়া প্রয়োজন।
১ দিন আগে