আল্লাহ তাআলা মানুষকে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন। আর এ মর্যাদা টিকে থাকে বিনয় ও নম্রতার মাধ্যমে। অহংকার এমন এক মারাত্মক আত্মিক ব্যাধি—যা ইমান, চরিত্র ও মানবিকতাকে ধ্বংস করে দেয়। তাই কোরআন ও হাদিসে অহংকারকে কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে।
ইসলামের দৃষ্টিতে আত্মগর্বের পাশাপাশি সত্য জেনেও তা প্রত্যাখ্যান করা এবং মানুষকে তুচ্ছ মনে করাও অহংকার। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘অহংকার হলো সত্যকে অস্বীকার করা ও মানুষকে তুচ্ছজ্ঞান করা।’ (সহিহ্ মুসলিম: ৯১)
অহংকারের প্রথম শিকার ইবলিস। আদম (আ.)-কে সিজদা করতে অস্বীকৃতি জানিয়ে সে নিজের শ্রেষ্ঠত্ব দাবি করে আল্লাহর রহমত থেকে চিরতরে বিতাড়িত হয়। (সুরা আরাফ: ১২)। ইতিহাসে ফেরাউনও ক্ষমতার অহংকারে নিজেকে উপাস্য দাবি করে ধ্বংসপ্রাপ্ত হয়। (সুরা ইউনুস: ৭৫)। দুনিয়ায় অহংকার মানুষের বিবেক নষ্ট করে, উপদেশ গ্রহণে বাধা দেয় এবং জুলুম ও বৈষম্য সৃষ্টি করে। আল্লাহ বলেন, ‘নিশ্চয়ই আল্লাহ অহংকারী ও আত্মম্ভরীকে ভালোবাসেন না।’ (সুরা নিসা: ৩৬)
আখিরাতে অহংকারীদের জন্য রয়েছে ভয়াবহ শাস্তি। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যার অন্তরে অণু পরিমাণ অহংকার থাকবে, সে জান্নাতে প্রবেশ করবে না।’ (সহিহ্ মুসলিম: ৯১)
অহংকারের প্রকৃত প্রতিষেধক হলো বিনয়। রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয় অবলম্বন করে, আল্লাহ তাকে মর্যাদায় উন্নীত করেন।’ (সহিহ্ মুসলিম: ২৫৮৮)। তাই বিনয়ই মুমিনের প্রকৃত অলংকার। অহংকার ধ্বংসের পথ, আর বিনয় মুক্তির পথ।

দেশজুড়ে বইছে ভোটের হাওয়া। সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোটাররা যাতে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে নির্বাচন কমিশন (ইসি) যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে। ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে।
১২ ঘণ্টা আগে
গুনাহ বা পাপ মানুষের অন্তরে আল্লাহর ইবাদতের প্রতি অনীহা তৈরি করে। গুনাহের ফলে নেককাজের প্রতি আকর্ষণ হারিয়ে যায় এবং হৃদয়ে একপ্রকার জড়তা তৈরি হয়। তাই সব রকমের পাপ থেকে বেঁচে থাকা আবশ্যক। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘তোমরা প্রকাশ্য ও গোপন সকল গুনাহ ছেড়ে দাও। যারা গুনাহ করে, শিগগিরই তাদের কৃত গুনাহের...
১২ ঘণ্টা আগে
আমাদের জীবনে দুঃখ, কষ্ট ও বিপদ আসা স্বাভাবিক। বিপদের সময় দিশেহারা না হয়ে ধৈর্য ধারণ করা এবং মহান আল্লাহর কাছে প্রার্থনা করাই মুমিনের পরিচয়। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ‘তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব।’
১৭ ঘণ্টা আগে
একজন মুমিনের জন্য নামাজ হলো আধ্যাত্মিক প্রশান্তি ও জীবনের বরকত লাভের সর্বোত্তম মাধ্যম। প্রতিদিন সময়মতো নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের ওপর ফরজ। নিচে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি তুলে ধরা হলো।
১ দিন আগে