সুরা কাউসার পবিত্র কোরআনের ১০৮তম এবং সবচেয়ে ছোট সুরা। মাত্র তিন আয়াতের এই সুরা আকারে ছোট হলেও এর তাৎপর্য ও মাহাত্ম্য অপরিসীম। রাসুলুল্লাহ (সা.)-এর জীবনের এক কঠিন ও শোকাতুর মুহূর্তে আল্লাহ তাআলা সুরাটি নাজিল করে তাঁকে সান্ত্বনা ও মহিমান্বিত সুসংবাদ দান করেন।

| আরবি | বাংলা উচ্চারণ | অর্থ |
|---|---|---|
| إِنَّا أَعْطَيْنَاكَ الْكَوْثَرَ | ১. ইন্না-আতাইনা কাল কাউসার। | নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি। |
| فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ | ২. ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। | কাজেই আপনি আপনার প্রতিপালকের উদ্দেশ্যে নামাজ পড়ুন এবং কোরবানি করুন। |
| إِنَّ شَانِئَكَ هُوَ الْأَبْتَرُ | ৩. ইন্না শা-নিআকা হুওয়াল আবতার। | নিশ্চয় আপনার প্রতি বিদ্বেষ পোষণকারীরাই (নাম-নিশানাবিহীন) নির্বংশ। |
রাসুলুল্লাহ (সা.)-এর পুত্রসন্তান ইবরাহিম (রা.) শৈশবে মারা গেলে কাফিররা (বিশেষ করে আস ইবনে ওয়ায়েল) নবীজি (সা.)-কে বিদ্রূপ করে ‘আবতার’ বা ‘বংশহীন’ বলে গালি দিত। তাদের ধারণা ছিল, নবীজির মৃত্যুর পর তাঁর নাম নেওয়ার মতো আর কেউ থাকবে না। কাফিরদের এই তুচ্ছতাচ্ছিল্যের জবাবে আল্লাহ তাআলা সুরা কাউসার নাজিল করেন এবং ঘোষণা করেন যে নবীজি নির্বংশ নন, বরং তাঁর শত্রুরাই ইতিহাসের পাতা থেকে মুছে যাবে।
ব্যস্ত ও সংকটময় জীবনে সুরা কাউসার আমাদের তিনটি বিশেষ শিক্ষা দেয়:
সুরা কাউসার মূলত মুমিনের জন্য এক পরম আশ্বাসের বাণী। এটি আমাদের শেখায় জীবনের প্রতিটি অবস্থায় একমাত্র আল্লাহর ওপর পূর্ণ আস্থা রাখতে এবং সব নিয়ামতের জন্য তাঁরই ইবাদতে মগ্ন থাকতে।
আরও পড়ুন-

উম্মতের প্রতি সীমাহীন দরদ ও ভালোবাসা থেকে মহানবী মুহাম্মদ (সা.) জীবনের শেষ দিনগুলোতে এবং ঐতিহাসিক বিদায় হজের ভাষণে কিছু চিরন্তন দিকনির্দেশনা রেখে গেছেন। এর মধ্য থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ৮টি অসিয়ত নিচে আলোচনা করা হলো...
১২ ঘণ্টা আগে
একজন মুমিনের জন্য নামাজ হলো আধ্যাত্মিক প্রশান্তি ও জীবনের বরকত লাভের সর্বোত্তম মাধ্যম। প্রতিদিন সময়মতো নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের ওপর ফরজ। নিচে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি তুলে ধরা হলো।
১৫ ঘণ্টা আগে
ইউনুস (আ.) নিনুওয়া শহরের অধিবাসীদের কাছে সুদীর্ঘকাল দাওয়াত পৌঁছে দেন। তবে তাঁর জাতি অবাধ্যতায় লিপ্ত থাকে এবং ইসলামের বাণী গ্রহণে অস্বীকৃতি জানায়। দীর্ঘদিনের বিফলতায় কষ্ট পেয়ে একপর্যায়ে তিনি আল্লাহর স্পষ্ট নির্দেশ বা অনুমতির অপেক্ষা না করেই এলাকা ত্যাগ করার সিদ্ধান্ত নেন।
১ দিন আগে
দোয়া ইবাদতের মূল। দোয়াকারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন। অনেকের অভিযোগ, ‘দোয়া করি, কিন্তু কবুল হয় না।’ বস্তুত দোয়া কবুল হওয়ারও কিছু নিয়মনীতি রয়েছে। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘আমাকে ডাকো।
১ দিন আগে