
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে হোয়াইট হাউসে যাচ্ছেন ফুটবল সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। একই দিনে ওয়াশিংটনে আসছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানও। দুই হোয়াইট হাউস কর্মকর্তার বরাতে সিএনএন জানিয়েছে, রোনালদোর উপস্থিতি সৌদি প্রিন্সের ব্যস্ত কর্মসূচির দিনেই নির্ধারিত হয়েছে।
বর্তমানে সৌদি প্রো লিগে আল-নাসরের হয়ে খেলছেন রোনালদো। আন্তর্জাতিক ফুটবলে পর্তুগালের হয়ে তাঁর গোল সংখ্যা ১৪৩, যা বিশ্ব রেকর্ড। পাঁচটি বিশ্বকাপে গোল করা প্রথম পুরুষ খেলোয়াড়ও তিনি। এই বছর আল-নাসরের সঙ্গে চুক্তির পর ব্লুমবার্গ বিলিয়নিয়ার্স ইনডেক্স তাঁকে ফুটবল ইতিহাসের প্রথম বিলিয়নিয়ার খেলোয়াড় হিসেবে তালিকাভুক্ত করেছে।
এদিকে ডোনাল্ড ট্রাম্প সৌদি প্রিন্সকে নানা আয়োজনের মাধ্যমে অভ্যর্থনা জানাতে প্রস্তুতি নিচ্ছেন। এসব আয়োজনের মধ্যে আছে—স্বাগত অনুষ্ঠান, আনুষ্ঠানিক নৈশভোজসহ পুরো দিনব্যাপী বৈঠক। তবে সৌদি প্রিন্স আনুষ্ঠানিক রাষ্ট্রপ্রধান নন বলে সফরটিকে ‘স্টেট ভিজিট’ হিসেবে গণ্য করা হচ্ছে না। সফরে ওভাল অফিসে দ্বিপক্ষীয় বৈঠক এবং মধ্যাহ্নভোজও অন্তর্ভুক্ত রয়েছে।
২০১৮ সালে সাংবাদিক জামাল খাশোগি হত্যার পর এই প্রথম মোহাম্মদ বিন সালমান হোয়াইট হাউসে যাচ্ছেন। খাশোগি হত্যাকাণ্ডের পর সিআইএ-এর মূল্যায়নে বলা হয়েছিল, হত্যার নির্দেশদাতা হিসেবে সৌদি প্রিন্সের সম্পৃক্ত থাকার সমূহ সম্ভাবনা রয়েছে। তবে এই ধরনের অভিযোগ অস্বীকার করে আসছেন যুবরাজ সালমান।
রোনালদোর ক্ষেত্রেও এটি যুক্তরাষ্ট্রে তাঁর বিরল সফরগুলোর একটি। শেষবার তিনি ২০১৪ সালে যুক্তরাষ্ট্রে খেলেছিলেন। সেবার রিয়াল মাদ্রিদের হয়ে মিশিগানে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে প্রাক-মৌসুমের এক ম্যাচে অংশ নিয়েছিলেন।
তবে যুক্তরাষ্ট্রে তাঁর ব্যক্তিগত আইনি বিতর্কের ইতিহাস আছে। ২০০৯ সালে লাস ভেগাসে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত হন রোনালদো। তবে এই অভিযোগ তিনি দৃঢ়ভাবে অভিযোগ অস্বীকার করেন এবং বলেন, ঘটনাটি সম্মতিসূচক ছিল।
সম্প্রতি সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে রোনালদো নিশ্চিত করেছেন, ২০২৬ বিশ্বকাপই হবে তাঁর শেষ বিশ্বকাপ। তিনি বলেন, ‘তখন আমার বয়স হবে ৪১। এটা নিশ্চিতভাবে আমার শেষ বড় টুর্নামেন্ট।’ আরও জানান, ফুটবল ক্যারিয়ারের শেষটাও বেশি দূরে নয়—এক বা দুই বছরের মধ্যেই তিনি বিদায় নিতে পারেন।
২০২৬ সালের ৪৮ দলীয় সম্প্রসারিত বিশ্বকাপটি যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের ড্র আগামী ৫ ডিসেম্বর ওয়াশিংটন ডিসির কেনেডি সেন্টারে অনুষ্ঠিত হবে। ট্রাম্প প্রায়ই যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ আনার কৃতিত্ব নিজের বলে দাবি করে থাকেন এবং সোমবার (১৭ নভেম্বর) ওভাল অফিসে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে সাক্ষাতেও সেই কথা তিনি উল্লেখ করেছেন।

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধ তৃতীয় দিনে প্রবেশ করেছে। সব পক্ষই বড় আকারের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা শুরু করেছে। ইরানে বিপুল প্রাণহানির খবর পাওয়া যাচ্ছে। তবে গতকাল রোববার প্রথমবারের মতো ইসরায়েলে কমপক্ষে ৯ জন বেসামরিক ব্যক্তি এবং যুক্তরাষ্ট্রে অন্তত ৩ জন সেনা নিহতের খবর এসেছে।
২ মিনিট আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বীকার করেছেন যে, ইরানের বিরুদ্ধে তাঁর দেশ যে আগ্রাসন চালাচ্ছে, তাতে আরও মার্কিন সেনার মৃত্যু হওয়ার ‘আশঙ্কা’ আছে। স্থানীয় সময় গতকাল রোববার ট্রাম্প ইরানের বিরুদ্ধে চলমান মার্কিন অভিযান সম্পর্কে বক্তব্য দিতে গিয়ে এই আশঙ্কা ব্যক্ত করেন। ব্রিটিশ সংবাদমাধ্যম....
১২ মিনিট আগে
১৫ মাসেরও বেশি সময় ধরে, হিজবুল্লাহ একটি কার্যত একতরফা যুদ্ধবিরতি পালন করে আসছে। প্রায় প্রতিদিনই ইসরায়েল আক্রমণ চালিয়ে যাচ্ছে। কিন্তু তারা কোনও প্রতিক্রিয়া দেখায়নি।
৩৯ মিনিট আগে
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ বাহিনীর হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নিহতের ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিশ্বনেতারা। খামেনির মৃত্যুতে আঞ্চলিক অস্থিরতা আরও বাড়তে পারে বলে সতর্ক করেছেন তাঁরা। এদিকে গতকাল উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) পররাষ্ট্রমন্ত্রীদের ইরান সংকট নিয়ে...
১ ঘণ্টা আগে