
যুক্তরাষ্ট্রে এক বাড়িতে আছড়ে পড়া একটি উল্কাপিণ্ড পৃথিবীর চেয়ে পুরোনো বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। নাসা জানিয়েছে, গত ২৬ জুন দিনের আলোয় জর্জিয়া অঙ্গরাজ্যের আকাশ পেরিয়ে একটি উজ্জ্বল আগুনের গোলা বিস্ফোরিত হয়েছে। এটি ওই রাজ্যের হেনরি কাউন্টির ম্যাকডোনাফ শহরের একটি বাড়ির ছাদ ভেদ করে এসে পড়ে।
রোববার বিবিসি জানিয়েছে, জর্জিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা আছড়ে পড়া ওই উল্কাপিণ্ডের একটি টুকরা পরীক্ষা করে দেখেছেন, এটি প্রায় ৪৫৬ কোটি বছর আগে গঠিত হয়েছিল। এই হিসাব অনুযায়ী, উল্কাটির বয়স পৃথিবীর চেয়ে প্রায় ২ কোটি বছর বেশি।
উল্কাটি আছড়ে পড়ার সময় অনেক দূরের এলাকা থেকে শত শত মানুষ এই দৃশ্য এবং প্রবল বিস্ফোরণের শব্দ শুনেছেন। আকাশ থেকে প্রবল গতিতে ছুটে আসা বস্তুটি তার আকার ও গতি হারালেও এটি তখনো অন্তত প্রতি সেকেন্ডে ১ কিলোমিটার বেগে ছুটছিল এবং শেষ পর্যন্ত এক ব্যক্তির বাড়ির ছাদ ভেদ করে পড়ে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
বাড়িটিতে আঘাত হানার ওপর ওই উল্কাপিণ্ডের একাধিক টুকরা বিজ্ঞানীদের হাতে তুলে দেওয়া হয়। তাঁরা বিশ্লেষণ করে দেখেছেন, এটি ‘কন্ড্রাইট’ জাতীয় শিলাময় উল্কাপিণ্ড।
গবেষক স্কট হ্যারিস বলেন, ‘পৃথিবীতে পড়ার আগে এই উল্কাপিণ্ডের দীর্ঘ মহাজাগতিক ইতিহাস রয়েছে।’ তিনি জানান, আধুনিক প্রযুক্তি এবং মানুষের সচেতনতা বৃদ্ধির ফলে আগের চেয়ে এখন অনেক বেশি উল্কাপিণ্ড উদ্ধার সম্ভব হচ্ছে।
উল্কাপিণ্ডটির নাম রাখা হয়েছে ‘ম্যাকডোনাফ মিটিওরাইট’। এটি জর্জিয়া অঙ্গরাজ্যে উদ্ধার হওয়া ২৭তম উল্কাপিণ্ড। বাড়ির মালিক জানিয়েছেন, উল্কাটি আছড়ে পড়ার অনেক পরও তিনি ঘরের চারপাশে মহাকাশের ধুলা খুঁজে পাচ্ছেন।
গবেষক হ্যারিস শিগগির এর উপাদান ও গতিবেগ নিয়ে গবেষণা প্রকাশের পরিকল্পনা করছেন। এই গবেষণা ভবিষ্যতে বড় আকারের উল্কাপিণ্ডের আঘাত মোকাবিলায় সহায়ক হতে পারে। তিনি বলেন, ‘একদিন না একদিন বড় কিছু আঘাত হানতে পারে, যা বিপর্যয় ডেকে আনবে। সেই ঝুঁকি ঠেকানোই আমাদের লক্ষ্য।’

ভারতীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে মূলত বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্যকে গুরুত্ব দেওয়া হয়েছে। এর পাশাপাশি কোনো কোনো প্রতিবেদনে আগের আলোচনার সূত্র ধরে সফরের সম্ভাব্য সময়, ব্রিকস সম্মেলনে তারেক রহমানের আমন্ত্রণ এবং দুই দেশের সাম্প্রতিক কূটনৈতিক যোগাযোগের বিষয়ও তুলে ধরা হয়েছে...
৮ ঘণ্টা আগে
‘প্রথাগত মূল্যবোধ’ প্রতিষ্ঠার নামে ‘অনলি ফ্যানস’ (OnlyFans) মডেল ও অনলাইন প্রাপ্তবয়স্ক কনটেন্ট নির্মাতাদের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে রাশিয়ার সরকার। বিশেষ করে, ইউক্রেনে রুশ আগ্রাসনের পর থেকেই প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নেতৃত্বে রক্ষণশীল সামাজিক মূল্যবোধ প্রতিষ্ঠার প্রচেষ্টা আরও তীব্র হয়েছে।
৮ ঘণ্টা আগে
ইতালির সিসিলিতে মেসিনা শহরের একটি জাদুঘর থেকে রেনেসাঁ যুগের চারটি অমূল্য চিত্রকর্ম চুরি হয়েছে। দেশটির সংস্কৃতিমন্ত্রী আলেসান্দ্রো জিউলি জানিয়েছেন, চুরি যাওয়া শিল্পকর্মগুলোর মূল্য ‘অনেক বেশি’। শনিবার (১৫ আগস্ট) রাতে আঞ্চলিক জাদুঘর ‘মিউজিয়াম অব মেসিনা’ থেকে এগুলো নিয়ে যায় দুর্বৃত্তরা।
১০ ঘণ্টা আগে
রাশিয়ার রাজধানী মস্কো ও আশপাশের এলাকায় রাতভর ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। রুশ কর্তৃপক্ষের দাবি, হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। একই সময়ে ইউক্রেনেও রুশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন আরও সাতজন।
১১ ঘণ্টা আগে