চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে বৈঠকের পরপরই তাঁকে আবারও স্বৈরাচার বা স্বৈরশাসক বলে আখ্যা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় গতকাল বুধবার সান ফ্রান্সিসকোয় এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় সহযোগিতা সংস্থা এপেকের শীর্ষ সম্মেলনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দীর্ঘ চার ঘণ্টার বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাইডেন এ কথা বলেন।
বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাইডেন জানিয়েছেন, তিনি এখনো চীনা প্রেসিডেন্টকে একজন স্বৈরশাসক হিসেবেই বিবেচনা করেন। এর আগেও একবার মার্কিন প্রেসিডেন্ট চীনের প্রেসিডেন্টকে স্বৈরাচার বলে মন্তব্য করেছিলেন। সে সময় চীনের তরফ থেকে কড়া প্রতিক্রিয়া জানানো হয়েছিল। তবে এবার বাইডেন সি চিন পিংকে ঘুরিয়ে-পেঁচিয়ে স্বৈরশাসক বলেছেন।
সি চিন পিংয়ের সঙ্গে বৈঠকের পর সংবাদ সম্মেলনের শেষ দিকে বাইডেনকে প্রশ্ন করা হয়, তিনি এখনো সি চিন পিংকে স্বৈরাচার হিসেবে আখ্যা দেবেন কি না। জবাবে জো বাইডেন বলেন, ‘দেখুন, আমি তাঁকে স্বৈরশাসক বলেছি এ কারণে যে, মূলত তিনি এমন এক ব্যক্তি এবং তিনি এমন একটি কমিউনিস্ট দেশকে শাসন করেন, যার সরকার পদ্ধতি আমাদের চেয়ে একেবারেই আলাদা।’
বাইডেনের এই মন্তব্য এমন এক সময়ে এল, যখন দুই দেশই অর্থনৈতিক পরিস্থিতি, দুই দেশের মধ্যকার প্রযুক্তি ও বাণিজ্য খাতে ঘোষিত-অঘোষিত লড়াই এক অন্য মাত্রায় পৌঁছে গেছে। এই অবস্থায় দুই দেশই পরিস্থিতি শীতল করতে শীর্ষপর্যায়ের নেতৃত্বের বৈঠক অনুষ্ঠিত হয়। তবে বাইডেনের এমন মন্তব্যের পর দুই দেশের সম্পর্ক আদৌ স্বাভাবিক হবে কি না, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।
তবে বৈঠকে চীনা প্রেসিডেন্ট জো বাইডেনকে বলেছেন, ‘চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ক বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্ক। দ্রুত বৈশ্বিক পরিবর্তনের বিস্তৃত প্রেক্ষাপটে এই সম্পর্ক নিয়ে নতুন করে ভাবতে হবে আমাদের।’ তিনি আরও বলেন, ‘চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ক বিগত ৫০ বছরে কখনোই মসৃণ ছিল না। এটি সব সময়ই নানা ধরনের সমস্যার মুখোমুখি হয়। তবু তা নানা ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়ে এগিয়ে চলেছে।’
চীনের প্রেসিডেন্ট বলেন, ‘চীন ও যুক্তরাষ্ট্রের মতো দুটি বড় দেশের জন্য একে অপরের দিক থেকে মুখ ফিরিয়ে নেওয়ার কোনো সুযোগ নেই। আমাদের এই পৃথিবী দুটি দেশের সফল হওয়ার জন্যই যথেষ্ট বড়।’ তিনি আরও বলেন, ‘একটি দেশের সাফল্য মানে অন্য দেশের জন্য একটি নতুন সুযোগ।’
এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বৈঠকের বিষয়টি নিয়ে বলেছেন, সি চিন পিংয়ের সঙ্গে তাঁর বৈঠক গঠনমূলক হয়েছে। বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমি প্রেসিডেন্ট সির সঙ্গে কয়েক ঘণ্টার দীর্ঘ বৈঠক মাত্র শেষ করেছি। আমি বিশ্বাস করি, আমাদের মধ্যে এই বৈঠকে অনেক বেশি গঠনমূলক এবং ফলপ্রসূ আলোচনা হয়েছে।’

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার ফোনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বলেছেন, তিনি ইউক্রেনের যুদ্ধ দ্রুত শেষ করতে চান। যুদ্ধ দ্রুত শেষ হলে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যকার সম্পর্ক পুরোপুরি পুনরুদ্ধারের সুযোগ তৈরি হবে বলেও জানিয়েছেন তিনি। ক্রেমলিন এ তথ্য জানিয়েছে।
২৬ মিনিট আগে
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস বা বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) গতকাল মঙ্গলবার জানিয়েছে, তারা হরমুজ প্রণালির প্রবেশমুখে একটি মার্কিন মানববিহীন সাবমেরিন বা পানির নিচে চলাচলকারী ড্রোন আটক করেছে। এই ঘটনার মধ্য দিয়ে সামরিক অভিযানে পানির নিচে ব্যবহৃত ড্রোন কীভাবে কাজে লাগানো হচ্ছে, তার একটি বিরল চি
১ ঘণ্টা আগে
ব্রিটেনে মঙ্গলবার এয়ার ট্রাফিক কন্ট্রোল বা এয়ার ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থায় সমস্যার কারণে ব্যাপকভাবে বিমান চলাচল ব্যাহত হয়। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার ২৪-এর তথ্য অনুযায়ী, এ ঘটনায় ১ হাজারের বেশি ফ্লাইট বাতিল হয়েছে। বিমানবন্দরের রানওয়ে ও টার্মিনালে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকতে হয়েছে যাত্রীদের
২ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যে যুদ্ধ আরও তীব্র হয়েছে। গতকাল মঙ্গলবার ইরান সমর্থিত ইয়েমেনের হুতিরা সৌদি আরবের কয়েকটি শহরে হামলা চালিয়েছে। এর ফলে যুক্তরাষ্ট্রের মিত্র সৌদি আরব আরও গভীরভাবে এই যুদ্ধে জড়িয়ে পড়েছে। একই সময়ে মার্কিন বাহিনী ইরানের কয়েকটি তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়েছে এবং ইরান জর্ডানে এক মার্কিন ঘাঁটিকে
৩ ঘণ্টা আগে