
দেশজুড়ে সরকারবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ার পর জাতীয় পর্যায়ে ইন্টারনেট সংযোগ বন্ধের সিদ্ধান্ত নেওয়ার কথা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে ইরান সরকার।
শুক্রবার (৯ জানুয়ারি) রাতে ইরানের যোগাযোগ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, দেশের ‘বর্তমান পরিস্থিতির’ কারণে নিরাপত্তা কর্তৃপক্ষের সিদ্ধান্তে এই ইন্টারনেট ব্ল্যাকআউট কার্যকর করা হয়েছে।
মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ‘দেশে বিরাজমান পরিস্থিতি’ বিবেচনায়।
চলমান বিক্ষোভের মধ্যে ইরানে ইন্টারনেট ও যোগাযোগব্যবস্থা প্রায় সম্পূর্ণভাবে অচল হয়ে পড়েছে। আন্তর্জাতিক ইন্টারনেট পর্যবেক্ষণ সংস্থাগুলো জানিয়েছে, দেশের সামগ্রিক ইন্টারনেট ব্যবহার স্বাভাবিক সময়ের চেয়ে মাত্র ১ শতাংশে নেমে এসেছে।
ইন্টারনেট বন্ধ থাকায় সাধারণ মানুষের দৈনন্দিন যোগাযোগ, সংবাদপ্রবাহ এবং জরুরি সেবায় প্রবেশ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। একই সঙ্গে হতাহতের তথ্য যাচাই ও পরিস্থিতি পর্যবেক্ষণ করাও কঠিন হয়ে পড়েছে।
এর আগে জাতিসংঘের মানবাধিকার প্রধানসহ একাধিক আন্তর্জাতিক সংস্থা ইরানে ইন্টারনেট বন্ধের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে একে মতপ্রকাশের স্বাধীনতার পরিপন্থী বলে মন্তব্য করেছে।

সমাবেশ শেষে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষামন্ত্রীর পদত্যাগে তারা সরকারকে আগামী সাত দিন সময় দিচ্ছে। এই সময়ের মধ্যে দাবি মানা না হলে দেশজুড়ে তীব্র আন্দোলন শুরু করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে...
৮ ঘণ্টা আগে
অধিকৃত পশ্চিম তীরে একটি ফিলিস্তিনি পরিবারের গাড়ি লক্ষ্য করে ইসরায়েলি বাহিনীর চালানো গুলিতে সাত মাস বয়সী এক ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদন থেকে জানা যায়, প্রথমে ইসরায়েলি সেনারা গাড়িটি থামানোর নির্দেশ দেয়...
৯ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে গবাদিপশুর শরীরে ‘স্ক্রুওয়ার্ম’ নামক একধরনের মাংসখেকো পরজীবীর উপস্থিতি শনাক্ত হয়েছে। এরপরই টেক্সাস থেকে সব ধরনের গবাদিপশু আমদানির ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে কানাডা...
১০ ঘণ্টা আগে
গত মাসে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যঙ্গাত্মক রাজনৈতিক আন্দোলনের মাধ্যমে সূচনা হয় ককরোচ জনতা পার্টির (সিজেপি)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হিন্দু জাতীয়তাবাদী ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নামের অনুকরণে গড়ে ওঠা এই ককরোচ জনতা পার্টি অল্প সময়ে অনলাইনে ব্যাপক জনপ্রিয়তা পায়।
১১ ঘণ্টা আগে