
ভাইরাল টিকটক চ্যালেঞ্জ দেখে পরীক্ষা করতে গিয়ে ভয়ংকর দুর্ঘটনার শিকার হয়েছে যুক্তরাষ্ট্রের এক শিশু। দুর্ঘটনা এতই ভয়াবহ ছিল যে কোমায় চলে গেছে শিশুটি। একটি খেলনা বিস্ফোরিত হয়ে ভয়ংকরভাবে দগ্ধ হয়েছে সে।
গতকাল বৃহস্পতিবার প্রকাশিত দ্য সানের এক প্রতিবেদনে জানানো হয়, দুর্ঘটনার শিকার সাত বছর বয়সী শিশুটির নাম স্কারলেট। যুক্তরাষ্ট্রের মিজৌরির বাসিন্দা সে। নিডোহ নামের একটি স্ট্রেস টয়কে (এটি মূলত এক ধরনের স্কুইশি খেলনা। যা খুবই নরম এবং স্ট্রেস নিয়ন্ত্রণে সহায়তা করে) ফ্রিজে জমিয়ে মাইক্রোওয়েভে গরম করলে আবার আগের মতো নরম হয়ে যায়—এমন ভিডিও বর্তমানে টিকটকে বেশ ভাইরাল। সেই ভিডিও দেখেই এই খেলনা দিয়ে পরীক্ষাটি করতে উৎসাহিত হয় স্কারলেট।
তার বাবা জানান, ‘পরীক্ষণটি করার জন্য আগের দিন রাতে সে একটি নিডোহ কিউব ডিপ ফ্রিজে রাখে। পরদিন সকালে সেটি বের করে আমাকে দেখায় যে অনেক শক্ত হয়ে গেছে। এরপর টিকটকে দেখা ভিডিওর মতো মাইক্রোওয়েভে গরম করতে দেয়। ও পর্যবেক্ষণ করতে গেছিল যে সেটি গরম হয়েছে কিনা। সবকিছু এত তাড়াতাড়ি ঘটেছে যে আমি হতবিহ্বল হয়ে পড়ি। রক্ত হিম করে দেওয়া এক চিৎকার শুনলাম। তাকিয়ে দেখি খেলনাটি বিস্ফোরিত হয়ে জেলির মতো বস্তু আমার মেয়ের বুকে, মুখে আর চিবুকে লেগে আছে।’
তিনি আরও বলেন, ‘তৎক্ষণাৎ আমি চেষ্টা করি ওর শরীর থেকে গরম ওই জেলি সরানোর। কিন্তু ওই জেলি এতই চিটচিটে আর আঠালো ছিল যে সরানো যাচ্ছিল না। উল্টো আমার হাতের সঙ্গে লেগে যাচ্ছিল।’
যে পরীক্ষা আনন্দদায়ক হওয়ার কথা ছিল তা মুহূর্তেই রূপ নেয় বিভীষিকায়। এক মুহূর্ত দেরি না করে স্কারলেটকে হাসপাতালে নিয়ে যান বাবা-মা। তার মুখ এত মারাত্মকভাবে দগ্ধ হয়েছে যে শ্বাসনালি ফুলে গিয়ে জটিল পরিস্থিতি তৈরি হতে পারত। কিন্তু সেই পরিস্থিতি এড়াতে ইচ্ছাকৃতভাবে তাকে কোমায় রেখেছেন চিকিৎসকেরা, যাকে বলা হয় মেডিকেল ইনডিউসড কোমা।
এই ভয়াবহ অভিজ্ঞতার পর, স্কারলেটের বাবা-মা সবাইকে সতর্ক করেছেন এই খেলনা যাতে কেউ ঘরে না রাখে। স্কারলেটের বাবা বলেন, ‘এই খেলনার ভেতরের তরল আঠার মতো কাজ করে। একবার যদি এটি কারও ত্বকের সঙ্গে লেগে যায়, তাহলে সরানো প্রায় অসম্ভব।’
এখনো পর্যন্ত খেলনাটির প্রস্তুতকারক প্রতিষ্ঠান শিলিং টয়েস এই ঘটনার বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে তাদের ওয়েবসাইটে সতর্কীকরণ বার্তা দিয়েছে। তারা লিখেছে, এই খেলনা কখনো গরম, ফ্রিজে ঠান্ডা বা মাইক্রোওয়েভে গরম করা উচিত নয়, তাহলে বিপদ হতে পারে।

২০২৭ সাল ঘিরে যুক্তরাষ্ট্র ও বিশ্বরাজনীতিতে ভয়াবহ অস্থিরতার পূর্বাভাস দিয়েছেন চীনা বংশোদ্ভূত কানাডিয়ান শিক্ষাবিদ ও রাজনৈতিক বিশ্লেষক জিয়াং শুয়েচিন। ভূরাজনৈতিক বিভিন্ন পূর্বাভাসের কারণে যিনি ‘চীনের নস্ত্রাদামুস’ নামে পরিচিত।
৩ ঘণ্টা আগে
রেকর্ড ২৮৬ দিন সমুদ্রে কাটানোর পর থাইল্যান্ডের পাতায়া বন্দরে পৌঁছানোর কয়েক ঘণ্টার মধ্যেই মদ্যপ অবস্থায় মারামারিতে জড়িয়ে পড়েন মার্কিন নৌবাহিনীর দুই নাবিক। পরে তাঁদের জাহাজে ফিরিয়ে নেওয়া হয়। তবে থাই পুলিশের ভাষ্য অনুযায়ী, তাঁরা কোনো থাই আইন ভঙ্গ করেননি।
৪ ঘণ্টা আগে
সোমালিয়ার আধা স্বায়ত্তশাসিত পুন্টল্যান্ড অঞ্চলের বন্দরনগরী বসাসোতে নতুন সামরিক ঘাঁটি নির্মাণ করছে যুক্তরাষ্ট্র। স্থানীয় নিরাপত্তা কর্মকর্তাদের দাবি, এই ঘাঁটি থেকে আইএসের বিরুদ্ধে সরাসরি বিমান হামলা, নজরদারি অভিযান ও গোয়েন্দা তৎপরতা পরিচালিত হবে...
৪ ঘণ্টা আগে
নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন কি না, সে বিষয়ে এই মুহূর্তে কোনো হালনাগাদ তথ্য নেই বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার (৪ সেপ্টেম্বর) নয়াদিল্লিতে আয়োজিত নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে...
৫ ঘণ্টা আগে