
শাটডাউনের (অচলাবস্থা) পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রজুড়ে হাজার হাজার সরকারি কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে হোয়াইট হাউস। আর এই সিদ্ধান্তের জন্য ডেমোক্র্যাটদেরই দায়ী করছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তাঁর প্রশাসনের পক্ষ থেকে গতকাল শুক্রবার জানানো হয়েছে, ট্রেজারি ডিপার্টমেন্ট, স্বাস্থ্য সংস্থা, অভ্যন্তরীণ রাজস্ব বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় ও হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের সাইবার নিরাপত্তা ইউনিটে এরই মধ্যে কর্মী ছাঁটাই শুরু হয়েছে। তবে মোট কতজন কর্মী চাকরি হারাতে যাচ্ছেন, তা এখনো পরিষ্কার নয়।
শাটডাউন বলতে বোঝায় সরকারের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ হয়ে যাওয়া বা অচল হয়ে পড়া। কারণ, সরকার পরিচালনা করতে যে অর্থের প্রয়োজন পড়ে, তা অনুমোদন করছে না কংগ্রেস।
যুক্তরাষ্ট্র সরকারের তথ্য অনুযায়ী, এ বছরের শুরুতে ট্রাম্পের সংকোচন অভিযানের অংশ হিসেবে প্রায় তিন লাখ ফেডারেল কর্মী চাকরিচ্যুত হওয়ার তালিকায় ছিলেন।
হোয়াইট হাউসে গতকাল এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপে ট্রাম্প বলেন, ‘ওরা (ডেমোক্র্যাটরা) বিষয়টা শুরু করেছে।’
তিনি ছাঁটাইকে ‘ডেমোক্র্যাটকেন্দ্রিক সিদ্ধান্ত’ বলে অভিহিত করেন।
ট্রাম্পের রিপাবলিকান দল কংগ্রেসের দুই কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা রাখলেও সরকারি তহবিল অনুমোদনের জন্য সিনেটে ডেমোক্র্যাটদের ভোটের প্রয়োজন হয়।
ডেমোক্র্যাটরা স্বাস্থ্যবিমা ভর্তুকি বাড়ানোর দাবিতে অটল আছেন। তাঁদের যুক্তি, যদি এই ভর্তুকি নবায়ন করা না হয়, তাহলে ‘অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্টের’ আওতায় থাকা প্রায় ২ কোটি ৪০ লাখ আমেরিকান নাগরিকের স্বাস্থ্য খরচ মারাত্মকভাবে বেড়ে যাবে।
শাটডাউন সংকট গতকাল দশম দিনে গড়ায়। ট্রাম্প এর মধ্যে একাধিকবার হুঁশিয়ারি দিয়েছেন, সরকারি কর্মীদের তিনি বরখাস্ত করবেন এবং তাঁর প্রশাসনের ছাঁটাই মূলত সেসব সংস্থাকে লক্ষ্য করে হবে, যেগুলো ডেমোক্র্যাটদের সমর্থনে চলে।
এ ছাড়া ট্রাম্প অন্তত ২৮ বিলিয়ন ডলার মূল্যের অবকাঠামো তহবিল স্থগিতের নির্দেশ দিয়েছেন নিউইয়র্ক, ক্যালিফোর্নিয়া ও ইলিনয়ে; যেগুলোতে ডেমোক্র্যাট ভোটার ও প্রশাসনের সমালোচকদের উপস্থিতি বেশি।
যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব জাস্টিস আদালতে দাখিল করা নথিতে জানিয়েছে, সাতটি ফেডারেল সংস্থায় ৪ হাজার ২০০-এর বেশি কর্মীকে ছাঁটাইয়ের নোটিশ পাঠানো হয়েছে।
এর মধ্যে ১ হাজার ৪০০ জনের বেশি ট্রেজারি বিভাগে এবং কমপক্ষে ১ হাজার ১০০ জন স্বাস্থ্য ও মানবসেবা বিভাগে চাকরি হারিয়েছেন।

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন নতুন অস্ত্রমানের (উইপন গ্রেড) পারমাণবিক উপাদান উৎপাদনকারী প্ল্যান্ট বা কারখানা পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি বলেন, তাঁর দেশ পারমাণবিক শক্তিকে (অস্ত্র) ‘জ্যামিতিক হারে’ বৃদ্ধি করবে। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ)...
১ ঘণ্টা আগে
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যপদে জিততে ব্যর্থ হয়েছে জার্মানি। পর্তুগাল ও অস্ট্রিয়ার কাছে সেই আসনে হেরে যাওয়ার পর জার্মান পররাষ্ট্রমন্ত্রী দায় দিয়েছেন রাশিয়াকে। তাঁর দাবি, ইউক্রেন ও ইসরায়েলের প্রতি বার্লিনের সমর্থনের কারণে দেশটি ভোট হারিয়ে থাকতে পারে।
৪ ঘণ্টা আগে
পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের এক মাসেরও কম সময়ের মধ্যে তৃণমূল কংগ্রেসে বড় ধরনের ভাঙন দেখা দিয়েছে। দলের ৮০ জন বিধায়কের মধ্যে অন্তত ৫৮ জন নিজেদের বৈধ বিধানসভা দল হিসেবে স্বীকৃতি দাবি করেছেন। এই সংখ্যা দলত্যাগবিরোধী আইনের আওতা
৪ ঘণ্টা আগে
মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেনটেটিভস বা প্রতিনিধি পরিষদে রিপাবলিকানদের নেতৃত্বাধীন সংখ্যাগরিষ্ঠ সদস্যরা বুধবার একটি প্রস্তাব অনুমোদন করেছেন। এই প্রস্তাবের লক্ষ্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ চালিয়ে যাওয়া থেকে বিরত রাখা। এই ভোট ট্রাম্পের...
৪ ঘণ্টা আগে