
নিউইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানের তীব্র নিন্দা জানিয়েছেন। এই অভিযানের মাধ্যমে দেশটির প্রেসিডেন্টকে বন্দী করা হয়েছে। এই বিষয়টিকে মামদানি ‘যুদ্ধংদেহী পদক্ষেপ’ বলে অভিহিত করেছেন।
মার্কিন সংবাদমাধ্যম হাফিংটন পোস্টের খবরে বলা হয়েছে, স্থানীয় সময় গতকাল শনিবার বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মামদানি লিখেছেন, ‘আজ (শনিবার) সকালে আমাকে জানানো হয়েছে, মার্কিন সামরিক বাহিনী ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রীকে বন্দী করেছে। তাঁদের নিউইয়র্ক সিটির ফেডারেল হেফাজতে কারারুদ্ধ করার পরিকল্পনা করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘একটি সার্বভৌম রাষ্ট্রের ওপর একতরফা আক্রমণ চালানো যুদ্ধের শামিল এবং এটি ফেডারেল ও আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। শাসনব্যবস্থা পরিবর্তনের এই নগ্ন আকাঙ্ক্ষা শুধু বিদেশের মাটিতেই প্রভাব ফেলে না, বরং সরাসরি নিউইয়র্কবাসীর ওপরও এর আঁচ এসে পড়ে।’
ব্রুকলিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নবনির্বাচিত এই মেয়র উল্লেখ করেন, ‘দশ হাজারেরও বেশি’ ভেনেজুয়েলার মানুষ নিউইয়র্ক সিটিকে তাঁদের ঘরবাড়ি হিসেবে বেছে নিয়েছেন। যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যে বাড়তে থাকা এই উত্তেজনার দিকে তাঁর প্রশাসন নজর রাখছে এবং শিগগির এ বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হবে বলে তিনি প্রতিশ্রুতি দেন।
প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসন মাদুরোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে মাদক পাচারে সহায়তার অভিযোগ এনেছে। মাদুরো অবশ্য মাদক ব্যবসার সঙ্গে তাঁর কোনো ধরনের সংশ্লিষ্টতার কথা অস্বীকার করেছেন। তবে ট্রাম্পের বিচার বিভাগ তাঁর বিরুদ্ধে নারকো-টেররিজম ও মাদক পাচারের অভিযোগে এরই মধ্যে মামলা দায়ের করেছে।
ধারণা করা হচ্ছে, শনিবারই মাদুরোকে নিউইয়র্ক সিটিতে নিয়ে যাওয়ায় হয় এবং ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে তাঁকে রাখা হয়।
গত সেপ্টেম্বর থেকে ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলার নিকটবর্তী ক্যারিবীয় জলসীমায় মাদকবাহী সন্দেহে বিভিন্ন নৌকায় হামলা চালিয়ে আসছে। মাদক প্রবাহ বন্ধের নাম করে চালানো এই অভিযানে নির্বিচারে বা কংগ্রেসের অনুমোদন ছাড়াই কয়েক ডজন মানুষের মৃত্যু হয়েছে। এ ছাড়া, ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলার তেলের ট্যাংকারগুলোও জব্দ করেছে।
উল্লেখ্য, বিশ্বের বৃহত্তম তেলের মজুত রয়েছে এই ভেনেজুয়েলাতেই। গত মাসে যখন প্রশ্ন করা হয়েছিল যে এই সংঘাত কি কেবলই মাদক নিয়ে নাকি তেলের স্বার্থও জড়িয়ে আছে, ট্রাম্প তখন স্বীকার করেছিলেন, ‘আসলে, এর পেছনে অনেক কারণ আছে।’ শনিবার এক সাক্ষাৎকারে মাদুরোকে বন্দী করার বিষয়ে ট্রাম্প নিশ্চিত করেন যে, ভেনেজুয়েলার তেলের ‘ভবিষ্যতের’ সঙ্গে যুক্তরাষ্ট্র ‘দৃঢ়ভাবে যুক্ত’ থাকবে। আমেরিকার তেল কোম্পানিগুলোকে ‘সেরা’ হিসেবে অভিহিত করে এক সংবাদ সম্মেলনে তিনি সাফ বলে দেন, ‘আমরা তেল পুনর্দখল করতে যাচ্ছি।’
মেয়র নির্বাচনের প্রচারণার শুরু থেকেই মামদানি ট্রাম্পের কড়া সমালোচক ছিলেন। তবে সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমোকে পরাজিত করে মেয়র হওয়ার পর হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে তাঁর একটি সৌজন্য সাক্ষাৎ হয়—যা ছিল অভাবনীয়ভাবে আন্তরিক। নভেম্বরে নিজের বিজয় ভাষণে মামদানি তাঁর নির্বাচকমণ্ডলীর জন্য লড়াই করার শপথ নিয়েছিলেন এবং ট্রাম্পকে ‘স্বৈরাচারী’ হিসেবে আখ্যা দিয়েছিলেন।

হরমুজ প্রণালির ওপর ইরানের নিয়ন্ত্রণ এবং যুক্তরাষ্ট্র–ইসরায়েলের সঙ্গে এক মাসের বেশি সময় ধরে চলা যুদ্ধের প্রেক্ষাপটে বৈশ্বিক জ্বালানি বাজার রীতিমতো কেঁপে উঠেছে। বিশ্বজুড়ে তেল–গ্যাসের ঊর্ধ্বমুখী দামের চাপ সামাল দিতে ইতিমধ্যে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। সৌদি আরব তাদের পূর্ব-পশ্চিম পাইপলাইন ব্যবহার করে
১২ মিনিট আগে
ইসরায়েলি ও মার্কিন যুক্তরাষ্ট্রের আগ্রাসনে ইরানের অন্তত ২৭০ বিলিয়ন ডলার ক্ষয়ক্ষতি হয়েছে। রুশ সংবাদ সংস্থা রিয়া নভোস্তিকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরান সরকারের মুখপাত্র ফাতেমাহ মোহাজেরানি এই পরিমাণ জানান। এদিকে, মধ্যপ্রাচ্যের পাঁচ দেশকে ইরানের বিরুদ্ধে হামলায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সহায়তা করার অভিযোগ
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচক দল চলতি সপ্তাহের শেষ দিকে বৃহস্পতিবার আবারও ইসলামাবাদে ফিরতে পারে। দীর্ঘ প্রায় পাঁচ দশকের মধ্যে দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের আলোচনা কোনো সমাধান ছাড়া শেষ হওয়ার মাত্র কয়েক দিন পরই এমন খবর সামনে এল।
২ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা রক্ষা ও তা এগিয়ে নেওয়ার লক্ষ্যে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং চারটি প্রস্তাব পেশ করেছেন। তাঁর প্রস্তাব এমন এক সময়ে সামনে এল, যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরান আগ্রাসনের কারণে পুরো মধ্যপ্রাচ্য অস্থিতিশীল হয়ে উঠেছে।
৩ ঘণ্টা আগে