
৪৮ ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্রে তিনটি নির্বিচার গুলির ঘটনা ঘটে। এতে প্রাণ হারিয়েছেন ১৮ জন। আর সবগুলো ঘটনা ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে। দেশটির গণমাধ্যম সিএনএনের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
গত শনিবার ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে চীনা চন্দ্রবর্ষের উৎসবে গুলিতে ১১ জন নিহত হন। মনটেরি পার্কে এই হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাতে লস অ্যাঞ্জেলেস পুলিশ জানায়, মনটেরি পার্কের জনপ্রিয় ড্যান্স ক্লাবকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়ে থাকতে পারে। চীনা চন্দ্রবর্ষ উদ্যাপন করতে অতিথিরা এখানে এসেছিলেন।
এরপর উত্তর ক্যালিফোর্নিয়ার হাফ মুন বেতে স্থানীয় সময় সোমবার পৃথক দুটি বন্দুক হামলার ঘটনা ঘটে। ওই দুটি বন্দুক হামলায় সাতজন নিহত হন। নিহতদের অধিকাংশই এশিয়ান-আমেরিকান।
সিএনএনের প্রতিবেদনে জানা যায়, ২০২৩ সালের শুরুতেই অনেকগুলো বন্দুক হামলা হয়েছে। চলতি মাসে যুক্তরাষ্ট্রজুড়ে অন্তত ৪০টি গুলির ঘটনা ঘটেছে বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে।
যুক্তরাষ্ট্রের গান ভায়োলেন্স আর্কাইভের তথ্য অনুসারে, গত বছর যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতায় অন্তত ৪৪ হাজার লোকের মৃত্যু হয়েছে। এর মধ্যে অর্ধেক মৃত্যু হত্যা, দুর্ঘটনা ও আত্মরক্ষার সঙ্গে সম্পর্কিত এবং অর্ধেক আত্মহত্যাজনিত মৃত্যু।
যুক্তরাষ্ট্রে গত এক দশকের মধ্যে বন্দুক সহিংসতায় সবচেয়ে বেশি মৃত্যুর রেকর্ড ২০২০ সালে। মার্কিন সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোলের (সিডিসি) তথ্যমতে, ওই বছর যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত বা গুলিতে হওয়া ক্ষতের কারণে মোট ৪৫ হাজার ২২২ জন মারা গেছে। এগুলোর মধ্যে যেমন বন্দুক সহিংসতা আছে, তেমনি আছে হত্যা, আত্মহত্যাও।

টানা দ্বিতীয় বছরের মতো কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্সের (সি-প্যাক) স্ট্র পোল তথা জরিপে শীর্ষ স্থান দখল করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। দেশটির অন্যতম বৃহৎ এই ডানপন্থী সমাবেশে তাঁর এই জয় বিশেষ গুরুত্ব বহন করছে।
২১ মিনিট আগে
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তাঁর মধ্যপ্রাচ্য সফরকে সফল বলে আখ্যা দিয়েছেন। গতকাল শনিবার তিনি জানান, অ্যান্টি–ড্রোন প্রযুক্তি বিক্রির লক্ষ্যে এই সফরে তিনি সৌদি আরব, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে অ্যান্টি–ড্রোন আকাশ প্রতিরক্ষা চুক্তি নিয়ে সমঝোতায় পৌঁছেছেন।
৩৯ মিনিট আগে
যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন, ইরানে কয়েক সপ্তাহব্যাপী স্থল অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে পেন্টাগন। এই লক্ষ্যে কয়েক হাজার মার্কিন সেনা ও মেরিন ইতিমধ্যে মধ্যপ্রাচ্যে পৌঁছাতে শুরু করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি যুদ্ধ আরও বিস্তৃত করার সিদ্ধান্ত নেন...
১ ঘণ্টা আগে
ইরানের ওপর মার্কিন-ইসরায়েলি আগ্রাসনের এক মাস পার হয়েছে। সেই আগ্রাসনে এবং সম্ভাব্য যেকোনো আলোচনায় শক্তি প্রদর্শনের অংশ হিসেবে মধ্যপ্রাচ্যে বড় ধরনের শক্তি বৃদ্ধি করছে যুক্তরাষ্ট্র। এর অংশ হিসেবে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ঘোষণা করেছে, সাড়ে ৩ হাজার মেরিন ও নাবিক মধ্যপ্রাচ্যে পৌঁছেছে।
১ ঘণ্টা আগে