
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান বিষয়ক গুরুত্বপূর্ণ ভাষণের ঠিক আগে অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি-কে পদ থেকে সরিয়ে দিয়েছেন বলে জানা গেছে। হোয়াইট হাউস সূত্র জানিয়েছে, প্রায় এক বছর দায়িত্ব পালনের পর বন্ডিকে হঠাৎ করেই বরখাস্ত করা হয়। এর আগে স্বরাষ্ট্রসচিব ক্রিস্টি নোয়েম-কেও সরানো হয়েছিল, যা প্রশাসনের ভেতরে বড় ধরনের রদবদলের ইঙ্গিত দিচ্ছে।
বন্ডির অপসারণের পেছনে মূল কারণ হিসেবে তাঁর কাজের ধরন নিয়ে অসন্তোষকে দায়ী করা হচ্ছে। বিশেষ করে বিতর্কিত জেফরি এপস্টেইন-সংক্রান্ত নথি ব্যবস্থাপনায় তাঁর ভূমিকা নিয়ে সমালোচনা ছিল। অভিযোগ রয়েছে, ওই নথিতে ভুক্তভোগীদের কিছু নাম যথাযথভাবে গোপন রাখা হয়নি, যা নিয়ে কংগ্রেসে তীব্র প্রশ্নের মুখে পড়েন তিনি।
একটি সূত্র জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প মনে করতেন বন্ডি তাঁর নীতিগত দৃষ্টিভঙ্গি যথাযথভাবে বাস্তবায়ন করতে পারেননি। ফলে তাঁকে সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়। যদিও ট্রাম্প তাঁর সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ বন্ডিকে ‘বিশ্বস্ত বন্ধু’ এবং ‘মহান দেশপ্রেমিক’ হিসেবে উল্লেখ করেছেন।
তিনি লিখেছেন, বন্ডি দায়িত্ব পালনের সময় দেশে অপরাধ দমনে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন এবং হত্যার হার কমিয়ে আনতে সক্ষম হয়েছেন। একই সঙ্গে তিনি জানান, বন্ডি শিগগিরই বেসরকারি খাতে একটি গুরুত্বপূর্ণ পদে যোগ দেবেন।
হোয়াইট হাউসের তথ্য অনুযায়ী, ইরান নিয়ে ভাষণের আগের দিন ওভাল অফিসে ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন বন্ডি। সেখানেই তাঁকে বরখাস্তের বিষয়টি জানানো হয়। তাঁর স্থলাভিষিক্ত হিসেবে ডেপুটি অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চকে ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এই ঘটনাকে ট্রাম্প প্রশাসনের ভেতরে নীতিগত চাপ ও অভ্যন্তরীণ দ্বন্দ্বের প্রতিফলন হিসেবে দেখছেন বিশ্লেষকেরা।

যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর ইতিহাসে ১৯০৬ সালের ভয়াবহ ভূমিকম্প ও অগ্নিকাণ্ড একটি স্মরণীয় ঘটনা। সেই দুর্যোগে শহরের বহু স্থাপনার সঙ্গে ধ্বংস হয়ে যায় প্রায় দুই লাখ বইসমৃদ্ধ মেকানিকস ইনস্টিটিউট লাইব্রেরির বিশাল সংগ্রহ।
৮ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, ইরান ইস্যুসহ বৈশ্বিক দায়িত্ব পালন করলেও যুক্তরাষ্ট্র এশিয়ায় তার মিত্রদের প্রতি প্রতিশ্রুতি থেকে সরে যাচ্ছে না। আজ শনিবার সিঙ্গাপুরে অনুষ্ঠিত শাংগ্রি-লা ডায়ালগে তিনি এই মন্তব্য করেন।
১০ ঘণ্টা আগে
উত্তেজিত জনতা ও বিজেপি কর্মীরা অভিষেককে লক্ষ্য করে অনবরত ডিম ও পাথর নিক্ষেপ করতে থাকে এবং ‘চোর চোর’ স্লোগান দিতে থাকে। একপর্যায়ে নিরাপত্তাকর্মীরা মাথায় হেলমেট পরিয়ে সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতিজাকে উদ্ধার করেন...
১১ ঘণ্টা আগে
জাপানের জনসংখ্যা গত পাঁচ বছরে রেকর্ড ২ দশমিক ৫ শতাংশ কমেছে। গতকাল শুক্রবার (২৯ মে) প্রকাশিত দেশটির সর্বশেষ জাতীয় আদমশুমারির তথ্য অনুযায়ী, ২০২৫ সালে দেশটির জনসংখ্যা নেমে এসেছে ১২ কোটি ৩০ লাখে, যা ২০২০ সালের তুলনায় ৩০ লাখের বেশি কম।
১২ ঘণ্টা আগে