পাইরেটস অব ক্যারিবিয়ান সিনেমায় দুষ্টু এক জলদস্যুর ভূমিকায় অভিনয় করেছিলেন তামায়ো প্যারি। তবে ব্যক্তিজীবনে একজন সার্ফিং প্রশিক্ষক এবং সমুদ্র নিরাপত্তায় কাজ করতেন ৪৯ বছর বয়সী এই অভিনেতা। অবশেষে সমুদ্রেই তাঁর প্রাণ গেল। হাওয়াইয়ের ওয়াহু উপকূলে হাঙরের আক্রমণে মারা গেছেন তিনি।
সোমবার স্কাই নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘পাইরেটস অব ক্যারিবিয়ান: অন স্ট্র্যাঞ্জার টাইডস’ সিনেমাটি ছাড়াও ‘চার্লিস অ্যাঞ্জেলস’ ও আরও কয়েকটি সিনেমায় অভিনয় করেছিলেন তামায়ো।
হাওয়াইয়ের হনলুলু ইমার্জেন্সি সার্ভিস জানিয়েছে, গতকাল রোববার গোট আইল্যান্ডের কাছাকাছি সামুদ্রিক এলাকায় হাঙরের আক্রমণের শিকার হন তামায়ো। পরে কল করে বিষয়টি কর্তৃপক্ষকে জানান এক প্রত্যক্ষদর্শী। খবর পেয়ে স্থানীয় সময় দুপুর ১টার আগে জরুরি পরিষেবাগুলো ঘটনাস্থল মালেকাহানা সৈকতে পৌঁছায়।
হনলুলুর জরুরি পরিষেবা বিভাগের কর্মকর্তা শেন অ্যানরাইট জানান, উদ্ধারকারীরা তামায়োর ক্ষতবিক্ষত শরীর তীরে নিয়ে আসে। পরে প্যারামেডিকেরা তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। ২০১৬ সাল থেকে হনলুলুর মহাসাগর নিরাপত্তা বিভাগের সঙ্গে কাজ করছিলেন তামায়ো।
হনলুলুর ওশান সেফটির প্রধান কার্ট লেগার জানিয়েছেন, তামায়োর মৃত্যুর ঘটনায় উপকূলে হাঙর নিয়ে সতর্কবার্তা পোস্ট করেছে সমুদ্র নিরাপত্তাকর্মীরা। তামায়োর বিষয়ে লেগার বলেন, ‘তিনি উত্তর উপকূলে সুপরিচিত। তিনি এমন একজন পেশাদার সার্ফার, পুরো পৃথিবীজুড়ে যার পরিচিতি রয়েছে।’
লেগার আরও বলেন, ‘তামায়োর ব্যক্তিত্ব আকর্ষণীয় ছিল এবং লোকেরা তাকে যেমন ভালবাসতো, তিনিও সবাইকে তেমনটাই ভালোবাসতেন।’
তামায়োর মৃত্যুকে ‘একটি দুঃখজনক ক্ষতি’ বলে অভিহিত করেছেন হনলুলুর মেয়র রিক ব্লাঙ্গিয়ার্দি। তিনি বলেন, ‘তামায়ো একজন কিংবদন্তি জলমানব ছিলেন এবং অত্যন্ত সম্মানিত ছিলেন।’

দুর্নীতির অভিযোগে কর্ণাটকের এক মন্ত্রী পদত্যাগ করার মাত্র দুই দিন পরই বিরোধী দল বিজেপি মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমারের মন্ত্রিসভা থেকে আরও একজনের পদত্যাগ দাবি করেছে। দলটি মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানিয়েছে, উচ্চশিক্ষামন্ত্রী বাসবরাজ রায়ারেড্ডি ইসলাম ধর্মকে ‘অন্য ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলে....
১ ঘণ্টা আগে
নেপালে ভয়াবহ বন্যায় নিহতরে সংখ্যা বেড়ে ৯০৩ জনে দাঁড়িয়েছে। দেশটির জাতীয় দুর্যোগ কর্তৃপক্ষ জানিয়েছে, এখনো ৪ হাজার ২০০ জনের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। এই নিখোঁজদের মধ্যে বিভিন্ন স্কুলের ২ শতাধিক শিক্ষার্থীও রয়েছেন। এদিকে, বিদেশিদের মধ্যে সবচেয়ে বেশি রয়েছে ভারতীয়রা।
২ ঘণ্টা আগে
আফগানিস্তানের তালেবান সরকার যুক্তরাষ্ট্রকে দেশটির খনিজ সম্পদে বিনিয়োগের সুযোগ দেওয়ার প্রস্তাব দিয়েছে। এর মাধ্যমে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের উদ্যোগ নিয়েছে তালেবান সরকার। একই সঙ্গে বিশ্বের অন্যতম দরিদ্র দেশ আফগানিস্তানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং বিদেশে...
৩ ঘণ্টা আগে
হিমালয়ে হিমবাহ ধসে ভয়াবহ মাডস্লাইড বা কাদাধসের পর কয়েক হাজার নিখোঁজ মানুষকে খুঁজে বের করতে গতকাল রোববারও নেপাল ও চীনের উদ্ধারকারীরা জোর চেষ্টা চালিয়েছেন। তবে বৈরী আবহাওয়া ও বাড়তে থাকা পানির উচ্চতা উদ্ধারকাজকে কঠিন করে তুলেছে।
৫ ঘণ্টা আগে