
যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে ইসরায়েলি আগ্রাসনবিরোধী আন্দোলনের সূতিকাগার কলাম্বিয়া ইউনিভার্সিটিতে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে ক্যাম্পাসে প্রবেশ করেছে পুলিশ। বিক্ষোভকারীরা বিশ্ববিদ্যালয়টির একটি হল দখল করার প্রায় ২৪ ঘণ্টা পর আরও কঠোর পথে হাঁটল বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সপ্তাহেরও বেশি সময় আগে কলাম্বিয়া ইউনিভার্সিটিতে ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন একদল শিক্ষার্থী ও শিক্ষক। ক্রমেই সেই আন্দোলন বড় হতে থাকে এবং যুক্তরাষ্ট্রের আরও প্রায় অর্ধশতাধিক বিশ্ববিদ্যালয়ে তা ছড়িয়ে পড়ে।
আন্দোলনের শুরু থেকেই কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় প্রশাসন কঠোর মনোভাব দেখিয়েছে। বিক্ষোভকারীরা হল দখলের আগে বিশ্ববিদ্যালয় প্রশাসন সতর্ক করে নির্দেশ জারি করেছিল যে, আন্দোলন শেষ না করলে অংশগ্রহণকারীদের ছাত্রত্ব স্থগিত করা হবে। তবে বিক্ষোভকারীরা সেই হুমকি আমলে না নিয়ে আন্দোলন চালিয়ে গেছেন। সর্বশেষ তাঁরা একটি হলও দখল করে নিয়েছেন।
এবার বিক্ষোভকারীদের কাছ থেকে হল পুনরুদ্ধার করে ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরিয়ে আনতে’ কলাম্বিয়া ক্যাম্পাসে প্রবেশ করেছে নিউইয়র্ক পুলিশ। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার কলাম্বিয়া ইউনিভার্সিটির হ্যামিলটন হল দখল করে নেন বিক্ষোভকারীরা। পুলিশ বলছে, ‘আমরা এটি খালি করতে যাচ্ছি।’
সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইসরায়েলবিরোধী বিক্ষোভে প্রকম্পিত যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোর ক্যাম্পাস। গত ১৭ এপ্রিল কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদকারী শিক্ষার্থীদের সরাতে ক্যাম্পাসে নিউইয়র্ক পুলিশ প্রবেশ করে এক শর বেশি শিক্ষার্থীকে গ্রেপ্তার করার পর বিক্ষোভের স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়ে যুক্তরাষ্ট্রজুড়ে। গত এক সপ্তাহে পুলিশ ৫৫০ জনেরও বেশি বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে। পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটেছে।
আরও পড়ুন:

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসী ভিসা দেওয়ার ওপর গত জানুয়ারিতে আরোপ করা স্থগিতাদেশ প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র। দেশটির একটি ফেডারেল আদালতের আদেশের পর ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে ‘ইকোনমিক টাইমস’।
২৯ মিনিট আগে
যুক্তরাষ্ট্রে শিশুদের পাসপোর্টের জন্য আবেদন করার সময় বাবা-মাকে নিজেদের নাগরিকত্ব বা অভিবাসন অবস্থার প্রমাণ দিতে বাধ্য করার প্রস্তাব করেছে দেশটির পররাষ্ট্র দপ্তর। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করার সর্বশেষ প্রচেষ্টার অংশ হিসেবে এই প্রস্তাব করা হয়েছে।
৪ ঘণ্টা আগে
রাশিয়া গোপনে ইরানকে অত্যাধুনিক সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরিতে সহায়তা করছে। মস্কো থেকে তেহরানে কৌশলগত সামরিক প্রযুক্তি হস্তান্তরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর একটি হিসেবে দেখা হচ্ছে এই সহযোগিতাকে। বহু বছর ধরে চলা এই গোপন কর্মসূচির কোডনেম সি৪৩০ এল। এতে রাশিয়ার সবচেয়ে অভিজ্ঞ কয়েকজন....
৬ ঘণ্টা আগে
গত মাসে জার্মানির লিপজিগ বিমানবন্দরে ড্রোন হামলার জন্য রাশিয়াকে দায়ী করেছে জার্মানি। একই সঙ্গে মস্কোর বিরুদ্ধে একাধিক নতুন পদক্ষেপের ঘোষণা দিয়েছে দেশটি। গতকাল মঙ্গলবার সাংবাদিকদের জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী আলেক্সান্ডার ডোব্রিন্ট বলেন, ‘আমরা যুদ্ধ করছি না, কিন্তু প্রতিদিনই আমরা হাইব্রিড হামলার....
৮ ঘণ্টা আগে