
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে সামরিক হামলা আপাতত স্থগিত রাখার ইঙ্গিত দেওয়ায় বৈশ্বিক জ্বালানি বাজারে সরবরাহ–সংক্রান্ত উদ্বেগ কিছুটা কমেছে। এর প্রভাবে আন্তর্জাতিক বাজারে তেলের দাম মাত্র একদিনেই ৪ শতাংশের বেশি কমে গেছে। টানা ছয় দিন ঊর্ধ্বমুখী থাকার পর বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) প্রথমবারের মতো তেলের বড় দরপতন দেখা গেল।
আমিরাত-ভিত্তিক সংবাদমাধ্যম দ্য ন্যাশনাল জানিয়েছে, বিশ্বের মোট তেল লেনদেনের প্রায় দুই-তৃতীয়াংশের মানদণ্ড ব্রেন্ট ক্রুড বৃহস্পতিবার আমিরাত সময় দুপুর ২টা ১০ মিনিটে ব্যারেলপ্রতি ৪.২৫ শতাংশ কমে দাঁড়ায় ৬৩ দশমিক ৬৯ ডলারে। একই সময়ে যুক্তরাষ্ট্রের অপর প্রধান সূচক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ৪.২৬ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৫৯ দশমিক ৩৮ ডলারে নেমে আসে।
ইরানে সরকারবিরোধী বিক্ষোভকারীদের হত্যার অভিযোগে দেশটির নেতৃত্বের বিরুদ্ধে একাধিকবার কঠোর হুমকি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। তবে বুধবার (১৪ জানুয়ারি) হোয়াইট হাউসের ওভাল অফিস থেকে তিনি বলেন, ইরানে হত্যাকাণ্ড ও মৃত্যুদণ্ড কার্যকর করা বন্ধ হয়েছে বলে তাঁকে জানানো হয়েছে। তথ্যের উৎস প্রকাশ না করে ট্রাম্প বলেন, ‘আমাকে নির্ভরযোগ্য সূত্রে বলা হয়েছে, হত্যাকাণ্ড বন্ধ হয়েছে, মৃত্যুদণ্ডও বন্ধ রয়েছে। যদি আবার শুরু হয়, তাহলে আমি খুবই অসন্তুষ্ট হব।’
বিশ্লেষকদের মতে, এই মন্তব্যের পরপরই মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের সংঘাতের আশঙ্কা কিছুটা প্রশমিত হয়েছে, যা তেলের দামে প্রভাব ফেলেছে। তবে সুইসকোট ব্যাংকের জ্যেষ্ঠ বিশ্লেষক ইপেক ওজকারদেস্কা সতর্ক করে বলেছেন—ইরান ঘিরে অনিশ্চয়তা পুরোপুরি কাটেনি। তাঁর ভাষায়, ‘স্বল্পমেয়াদে তেলের দামে অস্থিরতা বজায় থাকতে পারে। যুক্তরাষ্ট্র যদি সামরিক অভিযানে যায়, তাহলে দাম হঠাৎ অনেক বেড়ে যেতে পারে।’ তবে তিনি মনে করেন, বৈশ্বিক সরবরাহ পর্যাপ্ত থাকায় মধ্য মেয়াদে তেলের দাম আবারও নিম্নমুখী চাপের মধ্যে থাকবে।
ইরান বিশ্বের সপ্তম বৃহত্তম অপরিশোধিত তেল উৎপাদক। দেশটিতে সাম্প্রতিক বিক্ষোভে হাজারো মানুষের মৃত্যু হয়েছে বলে মানবাধিকার সংগঠনগুলো দাবি করেছে। এই পরিস্থিতি রাজনৈতিক অভিযোগ–পাল্টা অভিযোগের পাশাপাশি বৈশ্বিক পণ্যমূল্যকেও প্রভাবিত করছে।
এদিকে ইরানে মার্কিন হামলা না হওয়ায় শুধু তেল নয়, এর পাশাপাশি মূল্যবান ধাতুর বাজারেও দরপতন হয়েছে। ট্রাম্প নতুন করে গুরুত্বপূর্ণ খনিজ আমদানিতে শুল্ক আরোপ স্থগিত রাখার ইঙ্গিত দেওয়ায় নিরাপদ বিনিয়োগ হিসেবে পণ্য বাজারে যে চাহিদা তৈরি হয়েছিল, তা কিছুটা কমে গেছে। ফলে রেকর্ড উচ্চতা থেকে নেমে এসেছে সোনা, রুপা ও প্লাটিনামের দাম।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ শেষ করার লক্ষ্যে একটি চুক্তির কাঠামোতে সম্মতির খবর প্রকাশ্যে আসার পর নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ ঘোষণা দিয়েছেন, দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামরিক উপস্থিতি অব্যাহত থাকবে। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়েছেন....
১ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী পাবলিক ব্রডকাস্টার ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন (বিবিসি) আগামী সপ্তাহে তাদের সংবাদ বিভাগসহ বিভিন্ন বিভাগ থেকে শত শত কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিতে যাচ্ছে। মার্কিন ব্যবসায়িক দৈনিক ‘ফিন্যান্সিয়াল টাইমস’ (এফটি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
২ ঘণ্টা আগে
বিহারের সমস্তিপুর জেলার সারাইরঞ্জন ব্লকে কেন্দ্রীয় সরকারের পাটনা-পূর্ণিয়া গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ের রুট নির্ধারণ নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারা কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়কমন্ত্রী নীতিন গাদকারির কাছে অভিযোগ করেছেন, মূল পরিকল্পনার প্রায় পাঁচ কিলোমিটার অংশে ‘খামখেয়ালি...
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা দাবি করেছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনই নির্ধারিত হয়নি।
৭ ঘণ্টা আগে