
ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম এক্স-এর প্রধান লিন্ডা ইয়াকারিনো পদত্যাগের ঘোষণা দিয়েছেন। ২০২৩ সালের জুন থেকে তিনি এই পদে দায়িত্ব পালন করছিলেন।
এক্স-এ প্রকাশিত এক পোস্টে লিন্ডা লিখেছেন, ‘আমি ইলন মাস্কের প্রতি অশেষ কৃতজ্ঞ—তিনি আমাকে মত প্রকাশের স্বাধীনতা রক্ষার দায়িত্ব দিয়েছিলেন, কোম্পানিকে পুনর্গঠনের সুযোগ দিয়েছিলেন এবং এক্স-কে সবকিছুর অ্যাপ-এ রূপান্তরের স্বপ্ন দেখিয়েছিলেন।’
লিন্ডার ঘোষণার জবাবে ইলন মাস্ক লিখেছেন, ‘আপনার অবদানের জন্য ধন্যবাদ।’
বুধবার রাতে বিবিসি জানিয়েছে, লিন্ডার পদত্যাগের বিষয়ে তারা এক্স-এর কাছে মন্তব্য চেয়েছে।
পদত্যাগের আগে লিন্ডা ছিলেন এনবিসি ইউনিভার্সালের বিজ্ঞাপন বিভাগের প্রধান। সেখানেও প্রযুক্তি খাতের টালমাটাল পরিস্থিতি সামাল দিয়ে সুনাম অর্জন করেন তিনি। তিনি এক্স-এ (তৎকালীন টুইটার) যোগ দেন এমন এক সময়ে, যখন প্ল্যাটফর্মটি নানা সংকটে জর্জরিত—বহু বিজ্ঞাপনদাতা সরে যাচ্ছিল এবং মাস্ক বিপুলসংখ্যক কর্মী ছাঁটাই করেছিলেন।
পদত্যাগপত্রে লিন্ডা ইয়াকারিনো লিখেছেন, ‘এই অসাধারণ প্রতিষ্ঠানে কাজ করার দুই অবিশ্বাস্য বছরের পর আমি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।’ তিনি আরও লিখেছেন, ‘ইলন মাস্ক যখন প্রথমবার এক্স-এর ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আমার সঙ্গে কথা বলেছিলেন, তখনই বুঝেছিলাম এটি জীবনের সবচেয়ে বড় সুযোগ।’
লিন্ডার এই বিদায় ইলন মাস্কের জন্য কঠিন সময়ে এল। মাস্কের টেসলা গাড়ির বিক্রি কমে গেছে এবং তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রকাশ্য মতবিরোধে জড়িয়ে পড়েছেন। এই বিরোধের জেরে মাস্ক একটি নতুন রাজনৈতিক দল গঠনেরও পরিকল্পনা করছেন।
এদিকে, এক্স নিয়ে এখনো বিতর্ক অব্যাহত আছে। সম্প্রতি, প্ল্যাটফর্মটিতে সংযুক্ত মাস্কের এআই চ্যাটবট ‘গর্ক’ হিটলারকে ঘিরে ইতিবাচক মন্তব্য করায় সমালোচনার মুখে পড়ে। এ প্রসঙ্গে মাস্কের এআই প্রতিষ্ঠান এক্সএআই জানায়, তারা এই ‘অনুপযুক্ত’ কনটেন্ট সরিয়ে নেওয়ার কাজ করছে।

যুদ্ধবিরতির আলোচনাকে বুড়ো আঙুল দেখিয়ে ইরানে নতুন করে হামলার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ওভাল অফিসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছেন, আজ বুধবার আবারও ইরানের ওপর কঠোর হামলা চালাবে যুক্তরাষ্ট্র...
৯ ঘণ্টা আগে
যুক্তরাজ্যে নর্দার্ন আয়ারল্যান্ডের রাজধানী বেলফাস্টে এক অভিবাসীর ছুরিকাঘাতের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক সহিংসতা ছড়িয়েছে। স্থানীয় সময় গত মঙ্গলবার রাতে শত শত বিক্ষোভকারী রাস্তায় নেমে আসেন, যাঁদের অধিকাংশই মুখে মাস্ক পরে ছিলেন...
১৩ ঘণ্টা আগে
ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে বিপর্যয় এবং লোকসভায় সংসদীয় দলে নজিরবিহীন ভাঙনের মুখে দাঁড়িয়ে ভারতের জাতীয় রাজনীতিতে টিকে থাকার লড়াইয়ে এবার কংগ্রেসের সঙ্গে সম্পর্ক জোরদার করতে তৎপর হয়ে উঠেছে তৃণমূল কংগ্রেস (টিএমসি)।
১৫ ঘণ্টা আগে
ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বড় ধরনের পরাজয়ের ধাক্কা কাটিয়ে ওঠার আগেই তৃণমূল কংগ্রেসে (টিএমসি) এক নজিরবিহীন অভ্যন্তরীণ বিদ্রোহের আভাস পাওয়া যাচ্ছে। দলটির অন্যতম পরিচিত মুখ এবং যাদবপুরের সংসদ সদস্য সায়নী ঘোষ এবার দলটির ভেতরে তৈরি হওয়া একটি ‘বিদ্রোহী’ গ্রুপে যোগ দিয়েছেন বলে খবর পাওয়া গেছে।
১৫ ঘণ্টা আগে