
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিপদ যেন কাটছেই না। এবার আরও একটি অঙ্গরাজ্যে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের প্রাইমারি নির্বাচনে অংশগ্রহণে অযোগ্য ঘোষণা করা হয়েছে তাঁকে। এর আগে তাঁকে কলোরাডো অঙ্গরাজ্যের প্রাইমারি নির্বাচনে অংশগ্রহণের ওপর নিষেধাজ্ঞা দেন আদালত। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
মেইনে অঙ্গরাজ্যের নির্বাচন কর্তৃপক্ষ স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার এই সিদ্ধান্ত নেয়। মেইনের সেক্রেটারি অব স্টেট শিনা বেলোস এই সিদ্ধান্ত জানান। তিনি বলেছেন, জনগণের আবেদনের ভিত্তিতেই মেইনের নির্বাচন কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে। মূলত ২০২১ সালে ৬ জানুয়ারি ওয়াশিংটনের ক্যাপিটল হিলের হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ট্রাম্পের বিরুদ্ধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ট্রাম্পের বিরোধী পক্ষ ডেমোক্রেটিক পার্টি থেকে নির্বাচিত সেক্রেটারি অব স্টেট শিনা বেলোস বলেছেন, আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ে থাকা রিপাবলিকান প্রার্থী ট্রাম্প ২০২০ সালের নির্বাচনে ভোটারদের মধ্যে জালিয়াতির মিথ্যা দাবি ছড়িয়ে দিয়ে একটি বিদ্রোহে উসকানি দিয়েছিলেন এবং সমর্থকদের ক্যাপিটল হিলে যাওয়ার জন্য অনুরোধ করেছিলেন।’
বেলোস তাঁর রায়ে লিখেছেন, ‘মার্কিন সংবিধান আমাদের সরকারব্যবস্থার মূল ভিত্তির ওপর আক্রমণ সহ্য করে না।’ তিনি আরও বলেন, ‘আমি যেনতেনভাবে এই সিদ্ধান্ত নিইনি। আমি মনে করি, আমাদের সংবিধানের চতুর্দশ সংশোধনীর তৃতীয় ধারার ওপর ভিত্তি করে কোনো সেক্রেটারি অব স্টেট (অঙ্গরাজ্যের) কখনো সাবেক কোনো প্রেসিডেন্টকে নির্বাচনের অধিকার থেকে বঞ্চিত করেনি। কিন্তু আমি এটাও মনে করি, এর আগেও কোনো প্রেসিডেন্ট পদপ্রার্থী বিদ্রোহে লিপ্ত হননি।’
যুক্তরাষ্ট্রের আইন অনুসারে অঙ্গরাজ্য সরকারের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে আপিল করা যাবে। আদালত বেলোসের দেওয়া এই রায় স্থগিত না করলে এই অঙ্গরাজ্যে প্রাইমারি নির্বাচনে অংশ নিতে পারবেন না ট্রাম্প। তবে ট্রাম্পের নির্বাচনী প্রচারণা কমিটি জানিয়েছে, তাঁরা এই ‘নৃশংস’ সিদ্ধান্তের বিরুদ্ধে দ্রুত আপিল করবে।
এর আগে, ১৯ ডিসেম্বর কলোরাডো সুপ্রিম কোর্ট এক ঐতিহাসিক রায়ে নির্দেশ দেন যে, আগামী প্রেসিডেন্ট নির্বাচনে কলোরাডো অঙ্গরাজ্যের প্রাইমারি নির্বাচনে অংশ নিতে পারবেন না ট্রাম্প। যুক্তরাষ্ট্রের ইতিহাসে সেবারই প্রথম কোনো সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে দেশটির সংবিধানের চতুর্দশ সংশোধনীর ধারা-৩ প্রয়োগ করে তাঁকে পুনরায় প্রেসিডেন্ট নির্বাচনের জন্য অনুপযোগী বলে ঘোষণা করা হয়।

চীনে টাইফুন ডলফিনের প্রভাবে সৃষ্ট বন্যা ও ভূমিধস মোকাবিলায় তিন প্রদেশের জন্য এক কোটি ১৮ লাখ মার্কিন ডলার (আট কোটি ইউয়ান) বরাদ্দ করেছে দেশটির সরকার। চীনের অর্থ মন্ত্রণালয় ও জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় গত বৃহস্পতিবার যৌথভাবে এই অর্থ বরাদ্দের ঘোষণা দেয়...
৩ মিনিট আগে
নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হলে বাংলাদেশের শরণার্থীশিবিরে থাকা প্রায় ৩ লাখ রোহিঙ্গাকে ফিরিয়ে নেওয়ার কথা জানিয়েছে মিয়ানমার সরকার। আজ শনিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, যাচাই-বাছাইয়ের পর এসব রোহিঙ্গাকে পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যের সাবেক বাসিন্দা হিসেবে শনাক্ত করা হয়েছে...
২৭ মিনিট আগে
ফিলিস্তিনপন্থী বিক্ষোভ ও মিছিলে চীনা অর্থায়নের অভিযোগ উঠেছে। যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয় (হোম অফিস) বিষয়টির তদন্ত করছে। যুক্তরাষ্ট্রেও একই অভিযোগে একটি ফিলিস্তিনপন্থী সংগঠন ও এর অর্থদাতাদের নিয়ে তদন্ত চলছে...
১ ঘণ্টা আগে
দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় সাতজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী। সংঘাত কমানোর লক্ষ্যে গত জুনে হওয়া চুক্তির পর এটিই অন্যতম প্রাণঘাতী হামলা।
২ ঘণ্টা আগে