যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২৪ সালে অনুষ্ঠিত হতে যাওয়া প্রেসিডেন্ট নির্বাচনে কলোরাডো অঙ্গরাজ্যে লড়তে পারবেন না। কলোরাডো সুপ্রিম কোর্ট স্থানীয় সময় গতকাল মঙ্গলবার এক ঐতিহাসিক রায়ে এই নির্দেশ দিয়েছে। রায় অনুসারে, আগামী প্রেসিডেন্ট নির্বাচনে কলোরাডো অঙ্গরাজ্যের প্রাইমারি নির্বাচনে অংশ নিতে পারবেন না ট্রাম্প। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
কলোরাডো সুপ্রিম কোর্টের ৭ জন বিচারকের একটি বেঞ্চ ৪-৩ ভোটে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে এই রায় দেন। এ সময় তাঁরা মার্কিন সংবিধানের ‘বিদ্রোহ’ সংক্রান্ত ধারাগুলোর আশ্রয় নেন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথম কোনো সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে দেশটির সংবিধানের চতুর্দশ সংশোধনীর ধারা-৩ প্রয়োগ করে তাঁকে পুনরায় প্রেসিডেন্ট নির্বাচনের জন্য অনুপযোগী বলে ঘোষণা করা হলো।
এর আগেও, ট্রাম্পকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করার আরজি জানিয়ে বিভিন্ন রাজ্যের আদালতে আবেদন করা হয়েছিল কিন্তু সেসব প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। আগামী এক মাস পর ট্রাম্পের বিরুদ্ধে এই রায় কার্যকর হবে। এই সময়টুকু দেওয়া হয়েছে মূলত ট্রাম্পকে এই রায়ের বিরুদ্ধে আপিলের সুযোগ দেওয়ার জন্য। কলোরাডো সুপ্রিম কোর্টের এই রায় অন্য অঙ্গরাজ্যের জন্য প্রযোজ্য নয়।
আদালতের রায়ে বল হয়, ‘আমরা হালকাভাবে আলোচনা করে এই সিদ্ধান্তে পৌঁছাইনি। আমরা আমাদের সামনে উত্থাপিত প্রশ্নগুলোর মাত্রা ও ওজন সম্পর্কে সচেতন।’ রায়ে আরও বলা হয়, ‘আমরা একইভাবে আইন প্রয়োগের বিষয়ে আমাদের গৌরবপূর্ণ দায়িত্ব সম্পর্কে সচেতন। কোনো ধরনের ভয় বা অনুগ্রহ ছাড়াই আইন অনুসারে আমরা যেসব সিদ্ধান্ত নেই তার প্রতি জনসাধারণের প্রতিক্রিয়া দ্বারা প্রভাবিত আমরা প্রভাবিত নই।’
এই রায়ে কলোরাডোর একটি জজ আদালতের রায়ের বিপরীত। নিম্ন আদালত সে সময় তাঁর রায়ে বলেছিল—মার্কিন সংবিধানের চতুর্দশ সংশোধনীর ধারা-৩ কোনো প্রেসিডেন্টের ক্ষেত্রে প্রযোজ্য নয়। কারণ, সেই ধারায় কারা অপরাধী বলে গণ্য হবেন তাদের নাম স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি। তবে সেই আদালত, এই বিষয়ে প্রমাণ পেয়েছিল যে—২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিল দাঙ্গায় ট্রাম্প জড়িত ছিলেন।
কলোরাডো সুপ্রিম কোর্টের এই রায়ের পর এক বিবৃতিতে ট্রাম্পে প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণার মুখপাত্র স্টিভেন শেউং এই রায়কে ‘সম্পূর্ণ ত্রুটিপূর্ণ’ বলে অভিহিত করেছেন এবং বিচারকদের সমালোচনা করেছেন। তিনি অভিযোগ করেন, যেসব বিচারক এই রায়ের সঙ্গে যুক্ত তাঁরা সবাই যারা সবাই ডেমোক্রেটিক গভর্নরদের আমলে নিযুক্ত।
শেউং বলেন, ‘সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের প্রভাবশালী নেতৃত্বের বিপরীতে ক্রমবর্ধমান হারে ভোটারেরা তাঁকে সমর্থন জানানোয় ডেমোক্রেটিক পার্টির নেতারা বিভ্রান্তির মধ্যে আছেন। তারা নিজেরাই বাইডেনের ব্যর্থ শাসনামলের প্রতি বিশ্বাস হারিয়েছে এবং এখন আমেরিকান ভোটারেরা যাতে আগামী নভেম্বরে তাঁকে (বাইডেন) অফিস থেকে বের করে না দেয় তা ঠেকাতে যথাসাধ্য চেষ্টা করছে।’
এ সময় শেউং জানান, ট্রাম্পের আইনজীবীরা দ্রুতই এই রায়ের বিরুদ্ধে আপিল করবে।

ভারতে নিজেদের পণ্যকে ‘এনার্জি ড্রিংক’ হিসেবে প্রচারের ক্ষেত্রে আইনি জয় পেয়েছে অস্ট্রিয়ার পানীয় প্রস্তুতকারী প্রতিষ্ঠান রেড বুল। দেশটির খাদ্যনিয়ন্ত্রক সংস্থার দেওয়া নিষেধাজ্ঞা বাতিল করে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রেড বুলের পণ্যে ‘এনার্জি ড্রিংক’ শব্দদ্বয় ব্যবহারের অনুমতি দিয়েছেন দিল্লি হাইকোর্ট।
৫ ঘণ্টা আগে
যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে মালয়েশিয়া। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দেশটির সরকার প্রায় ১ হাজার ৫০০ রোহিঙ্গাকে ফেরত পাঠানোর কার্যক্রম শুরু করে। এই উদ্যোগের আওতায় শেষ পর্যন্ত প্রায় পাঁচ হাজার মানুষকে মিয়ানমারে পাঠানো হতে পারে বলে জানা গেছে।
৮ ঘণ্টা আগে
পাকিস্তানের লাহোরে আজারবাইজানের ২০ বছর বয়সী এক তরুণীকে মাদক খাইয়ে তিন ব্যক্তি ধর্ষণ করেছেন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের শনাক্ত করেছে পুলিশ এবং তাঁদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।
৯ ঘণ্টা আগে
অধিকৃত পশ্চিম তীরের তিনটি ফিলিস্তিনি গ্রামে আজ মঙ্গলবার হামলা চালিয়েছে ইসরায়েলি বসতিস্থাপনকারীরা। তারা বাড়িঘর ও যানবাহনে আগুন দিয়েছে এবং কুরাইয়ুত গ্রামে এক বৃদ্ধ ফিলিস্তিনি নারীকে মারধর করেছে। একই সময়ে ইসরায়েলি বাহিনী পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে।
১০ ঘণ্টা আগে