আলোচিত ও বিতর্কিত লেখক এবং ঔপন্যাসিক সালমান রুশদি বলেছেন, এখনই একটি ফিলিস্তিন রাষ্ট্র গঠনের অর্থ হবে তালেবানের মতো একটি রাষ্ট্র তৈরি করা। জার্মানিতে অনুষ্ঠিত একটি সাহিত্য উৎসবে যোগ দিয়ে রুশদি এমন মন্তব্য করেছেন বলে জানিয়েছে দ্য গার্ডিয়ান।
প্রতিবেদনে বলা হয়েছে, জার্মানির সাহিত্য উৎসবে নিজের নতুন বই ‘নাইফ’-এর প্রচারণায় গিয়েছিলেন সালমান রুশদি। এই বইয়ে ২০২২ সালে যুক্তরাষ্ট্রে নিজের ওপর হওয়া ছুরি হামলার বর্ণনা দিয়েছেন তিনি।
জার্মান টেলিভিশন প্রোগ্রাম আরবিবি-টোয়েন্টিফোরকে দেওয়া সাক্ষাৎকারে ইসরায়েল-বিরোধী ছাত্র বিক্ষোভেরও সমালোচনা করেন রুশদি। তিনি বলেন, ‘এটা অদ্ভুত যে, প্রগতিশীল যুবকেরা হামাসকে সমর্থন করবে।’ হামাসকে একটি ‘ফ্যাসিস্ট সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবেও আখ্যা দেন ঔপন্যাসিক।
রুশদি দাবি করেন, তিনি দীর্ঘদিন ধরে একটি ফিলিস্তিন রাষ্ট্রকে সমর্থন করেছেন। তবে সতর্কও করেছেন—এটি আফগানিস্তানের মতো স্বৈরাচারী রাষ্ট্রে পরিণত হয়ে যেতে পারে। তিনি বলেন, ‘পশ্চিমা বামপন্থী প্রগতিশীল আন্দোলনগুলো কি এটাই তৈরি করতে চায়?’
গাজার দুর্ভোগ অনুধাবন করতে পারছেন দাবি করে রুশদি বলেন, ‘আমি চাই কিছু প্রতিবাদকারী হামাসের ভূমিকা উল্লেখ করুক। এটি একটি সন্ত্রাসী সংগঠন। এটা বেশ অদ্ভুত যে, রাজনৈতিক প্রগতিশীলেরা ফ্যাসিবাদী সন্ত্রাসী গোষ্ঠীকে সমর্থন করে।’
৭৬ বছর বয়সী ঔপন্যাসিক মত দেন, ফিলিস্তিনিদের মৃত্যুর জন্য সংবেদনশীল প্রতিক্রিয়া হিসাবে ছাত্রবিক্ষোভগুলো শুরু হয়েছে। কিন্তু এটি যদি ইহুদি বিদ্বেষের দিকে চলে যায় এবং হামাসকে সমর্থন করে, তবে বিষয়টি সমস্যাযুক্ত হয়ে পড়ে। রুশদি বলেন, ‘বিক্ষোভকারীদের উচিত অন্তত হামাসকে যুদ্ধের জন্য দায়ী করা।’
ভারতে জন্মগ্রহণকারী এই লেখক যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রেরও নাগরিক। ১৯৮৮ সালে ‘স্যাটানিক ভার্সেস’ নামে একটি বিতর্কিত বই লেখার দায়ে একাধিকবার মৃত্যুর হুমকি পেয়েছিলেন তিনি। ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা তাঁর মাথার দাম নির্ধারণ করে দিয়েছিলেন। পরে আত্মরক্ষার জন্য রুশদিকে অনেক দিন আত্মগোপনে থাকতে হয়। ১৯৯০-এর দশকের শেষ দিকে তিনি তাঁর পলাতক জীবন থেকে বেরিয়ে আসতে শুরু করেন।
সর্বশেষ ২০২২ সালে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত চৌতাকুয়া ইনস্টিটিউশনের একটি মঞ্চে বক্তব্য রাখার সময় হাদি মাতার নামে এক ব্যক্তি তাঁকে অন্তত ১০ বার ছুরিকাঘাত করেন। এ ঘটনায় সৌভাগ্যক্রমে রুশদির প্রাণ বেঁচে গেলেও নষ্ট হয়ে যায় একটি চোখ।

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সাম্প্রতিক মন্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। জেডি ভ্যান্স দাবি করেছিলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়া ইসরায়েলের আর কোনো ‘শক্তিশালী মিত্র’ নেই।
১ ঘণ্টা আগে
ইউক্রেনের রাজধানী কিয়েভে এক সপ্তাহের মধ্যে দ্বিতীয় দফায় বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত ৯ জন নিহত এবং ৪৬ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে অন্তত পাঁচজন শিশু রয়েছে।
১ ঘণ্টা আগে
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে ১২ বছর বয়সী এক নাবালিকাকে নৃশংসভাবে হত্যা এবং তার জেরে ছড়িয়ে পড়া গণরোষে এক সন্দেহভাজন যুবকের মৃত্যুর ঘটনায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বারুইপুর...
১ ঘণ্টা আগে
ইসরায়েল মনে করছে, আগামী দুই মাসের মধ্যেই গাজায় আবারও যুদ্ধ শুরু হতে পারে। এমনকি অক্টোবরে অনুষ্ঠিতব্য ইসরায়েলের জাতীয় নির্বাচনের আগেই ফিলিস্তিনি ভূখণ্ডটিতে দখলদারদের আগ্রাসন পুনরায় শুরু হওয়ার আশঙ্কা রয়েছে। ইসরায়েলি টেলিভিশন চ্যানেল চ্যানেল–১২-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
১ ঘণ্টা আগে