গ্র্যামি জয়ী আমেরিকার র্যাপ গায়িকা লিজ্জোর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছেন তাঁর সাবেক তিন সহকর্মী। লিজ্জো যখন গান গাইতেন ওই সহকর্মীরা তখন তার পেছনেই নাচ করতেন।
এ বিষয়ে এবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্টে একটি সাধারণ মামলা হিসেবে নৃত্যশিল্পীদের অভিযোগটি নথিভুক্ত হয়েছে।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামের একটি ক্লাবে লিজ্জো গান গাওয়ার সময় ওই তিন সহকর্মীকে নগ্ন হয়ে নাচার জন্য জোর করেছিলেন। পরবর্তীতে দল থেকে বরখাস্ত করার আগে ওই তিনজনের একজনকে ‘মোটা’ বলে ভর্ৎসনা করেছেন লিজ্জো, যদিও তিনি নিজেও অনেক মোটা এবং মোটা হওয়াকে তিনি ইতিবাচক হিসেবেই প্রচার করে থাকেন।
প্ল্যান্টিফ অ্যারিয়ানা, ক্রিস্টাল উইলিয়ামস এবং নোয়েলে রদ্রিগেজ নামের ওই তিন নৃত্যশিল্পী যৌন হয়রানি ছাড়াও লিজ্জোর বিরুদ্ধে ধর্ম ও বর্ণ বিদ্বেষ, মারধর, অক্ষমদের প্রতি বৈষম্যমূলক আচরণ এবং মিথ্যা অভিযোগে জেল খাটানোর অভিযোগ এনেছেন।
এসব অভিযোগে পরিমাণ উল্লেখ না করলেও ক্ষতিপূরণ দাবি করেছেন অভিযোগকারীরা।
অভিযোগে র্যাপ গায়িকা লিজ্জো প্রকৃত নাম মেলিসা ভিভিয়েন জেফারসন উল্লেখ করা হয়েছে। আরও উল্লেখ আছে—তাঁর প্রযোজনা সংস্থা বিগ গ্রিল বিগ ট্যুরিং ইনকর্পোরেটেড নামে পরিচিত এবং তাঁর নৃত্যশিল্পী দলের প্রধানের নাম শার্লিন কুইগলি।
লিজো এবং তাঁর দল সাবেক সহকর্মীদের অভিযোগ নিয়ে এখনো কোনো মন্তব্য করেননি।

সীমান্ত থেকে রাশিয়ার প্রায় ১,০৬০ মাইল ভেতরে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়ে দেশটির অত্যাধুনিক যুদ্ধবিমান লক্ষ্যবস্তু করার দাবি করেছে ইউক্রেন। দেশটির সামরিক সূত্র বলছে, গত ২৫ এপ্রিল চেলিয়াবিনস্ক অঞ্চলের শাগোল বিমানঘাঁটিতে এই হামলা চালানো হয়।
৮ ঘণ্টা আগে
হোয়াইট হাউসের সাউথ লনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এ বিষয়ে নিজের মনোভাব ব্যক্ত করেন। তিনি বলেন, ‘তারা একটি চুক্তি করতে চায়, কিন্তু আমি এতে সন্তুষ্ট নই।’ তবে ইরানের নতুন প্রস্তাবে ঠিক কোন বিষয়গুলো তাঁর পছন্দ হয়নি বা কোন জায়গাটিতে তিনি আপত্তি জানিয়েছেন, তা তিনি স্পষ্ট করেননি।
৮ ঘণ্টা আগে
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত ভিডিওটি সান ফ্রান্সিসকোর টেন্ডারলয়েন এলাকার সেভেনথ এবং মার্কেট স্ট্রিটে ধারণ করা হয়েছে। ভিডিওতে দেখা যায়, মাদকের প্রভাবে মানুষজন নোংরা অবস্থায় অদ্ভুত সব ভঙ্গিতে হিমশীতল হয়ে পড়ে আছে। ভিডিওটি কবে ধারণ করা হয়েছে তা স্পষ্ট নয়।
৯ ঘণ্টা আগে
সংযুক্ত আরব আমিরাত তাদের নাগরিকদের জন্য ইরান, ইরাক ও লেবানন সফরে নিষেধাজ্ঞা জারি করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, চলমান আঞ্চলিক পরিস্থিতির অবনতির পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার রাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
৯ ঘণ্টা আগে