
শত শত দাবানলে পুড়েছ কানাডা। আর প্রতিবেশি দেশটি থেকে আসা দাবানলের ধোঁয়ায় ছেয়ে গেছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহর। আর ‘নোংরা’ ধোঁয়া ছড়ানোর অভিযোগ এনে দেশটির ওপর নতুন করে শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
কানাডার ‘ইচ্ছাকৃত অবহেলা’র কারণে নতুন শুল্ক আরোপের হুমকি দিয়ে ট্রাম্প বলেন, ‘যুক্তরাষ্ট্র কোনো কারণ ছাড়াই নোংরা, দূষিত ও অস্বাস্থ্যকর বায়ুর আগ্রাসনের শিকার হচ্ছে।’
এর আগে মার্কিন আইনপ্রণেতারা কানাডার দাবানল নিয়ে অভিযোগ করেন। তবে এ নিয়ে অভিযোগ না করে দাবানল নিয়ন্ত্রণে সহায়তার হাত বাড়িয়ে দিতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন কানাডার অন্টারিও প্রদেশের প্রিমিয়ার ডগ ফোর্ড।
কানাডিয়ান ওয়াইল্ডল্যান্ড ফায়ার ইনফরমেশন সিস্টেমের তথ্য অনুযায়ী, গতকাল শুক্রবার পর্যন্ত দেশটিতে প্রায় ৮৮৮টি সক্রিয় দাবানল জ্বলছিল, যার বেশিরভাগই ছিল নিয়ন্ত্রণের বাইরে। এর মধ্যে ১৯০ টিরও বেশি দাবানল জ্বলছে অন্টারিওতে, যার কয়েকটি এখনো নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, তিনি কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিকে ফোন করে এই ‘ইচ্ছাকৃত অবহেলা’র ব্যাখ্যা চাইবেন।
কানাডা তাদের বন ও ঝোপঝাড় সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করছে না বলেও অভিযোগ করেন তিনি।
এদিকে রিপাবলিকান পার্টির কয়েকজন সদস্য এই সুযোগে কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১ তম অঙ্গরাজ্য করার বিষয়ে ট্রাম্পের আগের একটি প্রস্তাব আবারও সামনে এনেছেন। ট্রাম্পের এমন ভাবনায় কানাডার নাগরিকেরা ক্ষুব্ধ হয়েছেন। প্রতিবাদ হিসেবে অনেকেই তাদের এই প্রতিবেশী দেশে ভ্রমণ বন্ধ করে দিয়েছেন।
অন্যদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে কানাডার অর্থায়নে নির্মিত ‘গোর্ডি হাও ইন্টারন্যাশনাল ব্রিজ’ উদ্বোধনে বিলম্ব করার পরামর্শ দিয়েছেন। সেতুটি অন্টারিও ও মিশিগানকে সংযুক্ত করবে।
অবশ্য জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই করা যে উভয় দেশেরই যৌথ দায়িত্ব, তা আগেই মনে করিয়ে দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি।
ট্রাম্পের এমন মন্তব্যের পর কার্নির জরুরি ব্যবস্থাপনা বিষয়ক ক্যাবিনেট মন্ত্রী জানান, দুই দেশই সার্বক্ষণিক যোগাযোগ রাখছে এবং এ ধরনের দুর্যোগ মোকাবিলায় একসঙ্গে কাজ করার দীর্ঘ ইতিহাস রয়েছে তাদের। এ প্রসঙ্গে তিনি ১৯৮২ সালের একটি পারস্পরিক অগ্নিনির্বাপণ চুক্তি এবং ২০২৫ সালের জি-৭ শীর্ষ সম্মেলন থেকে উঠে আসা আরেকটি সহায়তা চুক্তির কথা উল্লেখ করেন।
সংসদ সদস্য (এমপি) এলিনর ওলশেভস্কি জানান, কানাডা দাবানল প্রতিরোধে কাজ করে যাচ্ছে এবং বনের টেকসই উন্নয়ন ও দাবানল নিয়ন্ত্রণে প্রায় ১২ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে।
গত এক বছরে মূলত বাণিজ্য ইস্যুতে যুক্তরাষ্ট্র ও কানাডার সম্পর্ক কয়েক দফায় উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। গত বছর ট্রাম্প কানাডার ওপর শুল্ক আরোপ করেন। অথচ এর আগে কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির মুক্ত বাণিজ্য ব্যবস্থা চালু ছিল। তবে এখনো দুই দেশ নতুন কোনো বাণিজ্য চুক্তিতে পৌঁছাতে পারেনি।
কানাডিয়ান ওয়াইল্ডল্যান্ড ফায়ার ইনফরমেশন সিস্টেমের তথ্য অনুযায়ী, চলতি বছরে দাবানলে কানাডায় ইতিমধ্যে প্রায় ৩০ লাখ হেক্টর জমি পুড়ে গেছে। এর প্রভাব সুদূরপ্রসারী হয়েছে। ঘন ধোঁয়ার চাদর যুক্তরাষ্ট্রের মিনেসোটা, মিশিগান, পেনসিলভানিয়া, ওহাইও থেকে শুরু করে নিউইয়র্ক পর্যন্ত বিস্তৃত হয়েছে।
সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমানের পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, গতকাল শুক্রবার বিশ্বের সবচেয়ে দূষিত বাতাস ছিল যুক্তরাষ্ট্রের ডেট্রয়েটে। এর পরেই ছিল মধ্য-পশ্চিমাঞ্চলীয় শহর শিকাগো। রাজধানী ওয়াশিংটন ডিসি ছিল তৃতীয় এবং নিউইয়র্ক ছিল সপ্তম অবস্থানে।
বাতাসের মান ‘বিপজ্জনক’ পর্যায়ে পৌঁছানোয় এলাকাগুলোতে সতর্কতা জারি করা হয়েছে।

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান সংঘাত অব্যাহত রাখা হবে কি না, সে বিষয়ে জনগণের মতামত নেওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট হাসান রুহানি। যুদ্ধবিরতি যদি অধিকাংশ ইরানির ইচ্ছার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়, তবে সংঘাতের অবসান ঘটানোর পক্ষেও মত দেন তিনি।
২৯ মিনিট আগে
চীনের জন্য ইরানের অপরিশোধিত তেলের মজুত প্রায় ৩ কোটি ব্যারেলে নেমে এসেছে। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও নৌ অবরোধের কারণে খুব শিগগিরই তেহরান চীনে আর তেল সরবরাহ করতে পারবে না বলে দাবি করেছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট।
১ ঘণ্টা আগে
অগ্ন্যুৎপাতের ফলে নির্গত ছাই ও লাভার কুণ্ডলী আকাশে ছড়িয়ে পড়ায় রাজধানী জাকার্তার প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরসহ আটটি বিমানবন্দরের ফ্লাইট কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। এতে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের দুই হাজারের বেশি ফ্লাইট বাতিল ও বিলম্বিত হয়েছে, যার ফলে আটকে পড়েছেন প্রায়
২ ঘণ্টা আগে
যুদ্ধাপরাধ ও গণহত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত বসনিয়ান সার্ব কমান্ডার রাতকো ম্লাদিচের মরদেহ সোমবার (৭ সেপ্টেম্বর) বেলগ্রেডের একটি সার্বিয়ান অর্থোডক্স গির্জায় শেষ শ্রদ্ধার জন্য রাখা হয়। তাঁর শেষকৃত্যে পূর্ণ সামরিক মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সতর্কবার্তা উপেক্ষা...
৪ ঘণ্টা আগে