চলতি মাসের শুরুতে হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যাওয়া ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির প্রতি শ্রদ্ধা জানাতে এক অনুষ্ঠানের আয়োজন করেছে জাতিসংঘ। আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাওয়া এই অনুষ্ঠান বয়কটের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
সাধারণত ১৯৩ সদস্যবিশিষ্ট জাতিসংঘ যখন কোনো দেশের বর্তমান রাষ্ট্র বা সরকারপ্রধান মারা যান, তখন তাঁর প্রতি সম্মান জানিয়ে অনুষ্ঠানের আয়োজন করে থাকে। ইব্রাহিম রাইসির মৃত্যুতেও একই ধরনের উদ্যোগ নিয়েছে জাতিসংঘ। এই অনুষ্ঠানে ইব্রাহিম রাইসির ওপর বক্তৃতা দেবেন বিভিন্ন দেশের নেতারা।
তবে যুক্তরাষ্ট্র এই আয়োজনে অংশ নেবে না উল্লেখ এক মার্কিন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, ‘আমরা কোনোভাবেই এই আয়োজনে অংশ নেব না।’ ইরানের প্রয়াত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির স্মরণসভায় অংশ না নিলেও যুক্তরাষ্ট্র এর আগে জাতিসংঘ আয়োজিত কোনো স্মরণসভায় অংশ নেয়নি এমনটা জানা যায় না।
ইরানের রাইসিকে কট্টরপন্থী বলে বিবেচনা করা হয় পশ্চিমা বিশ্বে। ধারণা করা হচ্ছিল, ইরানের বর্তমান সুপ্রিমো আয়াতুল্লাহ আলি খামেনির উত্তরসূরি হবেন তিনি। কিন্তু তাঁর মৃত্যুতে সব সমীকরণ উল্টে গেছে। গত ১৯ মে ইরান-আজারবাইজান সীমান্তের পার্বত্য এলাকায় রাইসি ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ানসহ বেশ কয়েকজনকে নিয়ে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন ওই কর্মকর্তা আরও বলেছেন, ‘জাতিসংঘের উচিত ইরানের জনগণের পাশে দাঁড়ানো, তাদের ওপর কয়েক দশক ধরে নিপীড়ন চালানো নিপীড়কের স্মৃতিচারণ করা নয়।’ এ সময় ওই মার্কিন কর্মকর্তা বলেন, ‘রাইসি ১৯৮৮ সালে হাজার হাজার রাজনৈতিক বন্দীর বিচারবহির্ভূত হত্যাসহ অসংখ্য ভয়ংকর মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত ছিলেন।’
ওই মার্কিন কর্মকর্তা আরও বলেন, ‘মানবাধিকারের কিছু ভয়াবহ এবং সবচেয়ে খারাপ রেকর্ড তাঁর আমলে ঘটেছে। এর মধ্যে ইরানি নারীদের বিরুদ্ধে মানবাধিকারের ভয়াবহ লঙ্ঘন তাঁর আমলে ঘটেছে।’ অবশ্য ওই মার্কিন কর্মকর্তা কী ধরনের মানবাধিকার লঙ্ঘন ঘটেছে সে বিষয়ে কোনো তথ্য দেননি।
এর আগে, রাইসির মৃত্যুর এক দিন পর ২০ মে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সময় এক মিনিট নীরবতা পালন করা হয় তাঁর স্মরণে। সে সময় জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রবার্ট উড অনিচ্ছা সত্ত্বেও উঠে দাঁড়িয়ে নীরবতা পালন করেন।

নেপালে প্রলয়ংকরী বন্যার এক মাস পার হলেও হাজার হাজার পরিবার আজও বাস্তুচ্যুত। অন্যদিকে নিখোঁজ হাজার হাজার মানুষের সন্ধানে এখনো উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা। নিখোঁজ ব্যক্তিদের অনেকেই জলবিদ্যুৎ প্রকল্পের ছয়টি সুড়ঙ্গে আটকা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে। প্রিয়জন, ঘরবাড়ি ও জীবিকা হারিয়ে....
২ ঘণ্টা আগে
হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার জন্য ইরানের প্রস্তাবিত ৭ দিনের রোডম্যাপ প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ শনিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ইরানের সর্বশেষ প্রস্তাব অগ্রহণযোগ্য।
৩ ঘণ্টা আগে
বদলাচ্ছে বিশ্বের আবহাওয়া। এর প্রত্যক্ষ প্রভাব পড়ছে কৃষিকাজে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি সামলে বৈশ্বিক খাদ্যনিরাপত্তা নিশ্চিতের সমাধান খুঁজতে বেইজিংয়ে সম্প্রতি হয়ে গেল ‘ওয়ার্ল্ড অ্যাগ্রিফুড ইনোভেশন কনফারেন্স’। বিশ্বের ৩০টির বেশি সংস্থা ও গবেষণা প্রতিষ্ঠানের পক্ষ থেকে অন্তত ৩০০ জন প্রতিনিধি এতে অংশ...
৩ ঘণ্টা আগে
দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই আয়োজনকে ঘিরে নানান আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে। সরকারি দল বিজেপি এটিকে সাংস্কৃতিক উদ্যোগ হিসেবে প্রশংসা করলেও, বিরোধীরা এর সময় নিয়ে প্রশ্ন তুলছেন...
৫ ঘণ্টা আগে