সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠকের সময় সাংবাদিক জামাল খাসোগি হত্যার বিষয়টি উত্থাপন করেছেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, ‘২০১৮ সালে ওয়াশিংটন পোস্টের সাংবাদিক জামাল খাসোগিকে হত্যা করার বিষয়টি যুক্তরাষ্ট্রের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ এ ছাড়া অন্যান্য বিষয়ে দুই দেশ সমঝোতায় পৌঁছেছে বলেও জানিয়েছেন জো বাইডেন। আজ শনিবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
২০১৮ সালের অক্টোবরে তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে জামাল খাসোগিকে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডের জন্য সৌদি সরকারকে শুরু থেকেই দোষারোপ করে আসছে মার্কিন গোয়েন্দারা।
শুক্রবারের বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে বাইডেন বলেছেন, ‘খাসোগি হত্যাকাণ্ডের বিষয়টি আমি সৌদি যুবরাজের সামনে উত্থাপন করেছি। এ হত্যাকাণ্ড নিয়ে আমি কী ভেবেছিলাম এবং এখন কী ভাবছি, সেটাও স্পষ্ট করেছি। আমি সরাসরিই তাঁকে বলেছি যে মানবাধিকার ইস্যুতে একজন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নীরব থাকার অর্থ হচ্ছে আমি কে বা আমরা কে তা প্রশ্নবিদ্ধ হওয়া। আমি সব সময় আমাদের মূল্যবোধের পক্ষে দাঁড়াব।’
জো বাইডেন আরও বলেছেন, ‘আমি এমন ইঙ্গিত দিয়েছি যে খাসোগি হত্যাকাণ্ডের জন্য তিনি (যুবরাজ) দায়ী বলে মনে করি। তবে যুবরাজ বলেছেন, তিনি এ হত্যাকাণ্ডের জন্য ব্যক্তিগতভাবে দায়ী নন।’
খাসোগি হত্যা প্রসঙ্গ ছাড়াও তেল সরবরাহ, বাজার নিয়ন্ত্রণ ইত্যাদি বিষয় নিয়েও সৌদি যুবরাজের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন জো বাইডেন। মার্কিন প্রেসিডেন্টের সংবাদ সম্মেলনের পর ডেমোক্রেটিক কংগ্রেসম্যান ব্র্যাড শেরম্যান বিবিসিকে বলেছেন, সৌদি আরব বাজারে তেলের সরবরাহ বাড়ালে জীবন বাঁচবে।
এদিকে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, জ্বালানি ও নিরাপত্তার স্বার্থের কারণে বিশ্বের শীর্ষ তেলসমৃদ্ধ দেশ সৌদি আরবকে ‘অস্পৃশ্য’ করে রাখার ধারণা থেকে সরে এসেছেন বাইডেন। তিনি সৌদি যুবরাজের সঙ্গে ‘ফিস্ট বাম্প’ (মুষ্টিবদ্ধ হাতে করমর্দন) করেছেন, যা উষ্ণ সম্পর্কের ইঙ্গিত দেয়।

যুক্তরাষ্ট্রের একটি সামরিক পরিবহন বিমান মঙ্গলবার (২৫ আগস্ট) রহস্যজনকভাবে রাশিয়ার রাজধানী মস্কোয় অবতরণ করেছে। ইউক্রেন যুদ্ধ নিয়ে ওয়াশিংটন ও মস্কোর মধ্যে কূটনৈতিক যোগাযোগ অনেকটাই স্থবির থাকা অবস্থায় এই অস্বাভাবিক বিমানযাত্রা নানা জল্পনার জন্ম দিয়েছে।
৩ মিনিট আগে
ইরানের বিরুদ্ধে নতুন করে অর্থনৈতিক নিষেধাজ্ঞা সম্প্রসারণের মার্কিন পরিকল্পনার তীব্র সমালোচনা করেছে চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে ‘অবৈধ একতরফা নিষেধাজ্ঞা’ আখ্যা দিয়ে বলেছে, নিজেদের বৈধ অধিকার ও স্বার্থ রক্ষায় তারা প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে।
১ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার সংগীত শিল্পে পুরোপুরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি গানকে সরকারি সংগীত চার্ট থেকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিল্পীদের জীবিকা ও মানবসৃষ্ট সৃজনশীলতার ওপর জেনারেটিভ এআই প্রযুক্তির ক্রমবর্ধমান প্রভাবের মুখে দেশটির রেকর্ডিং শিল্প এই পদক্ষেপ নিয়েছে।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের অন্তত ১৫টি বিশ্ববিদ্যালয়ে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও দেশটির অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানগুলোর অর্থায়নে বিভিন্ন গবেষণা পরিচালিত হয়েছে। তবে এই অর্থায়নের বড় একটি অংশ যুক্তরাষ্ট্রে থাকা সরকারি ডাটাবেজে নিয়মিতভাবে প্রকাশ করা হয়নি বা অসামঞ্জস্যপূর্ণভাবে উল্লেখ করা হয়েছে বলে...
২ ঘণ্টা আগে