
যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির মনোনয়নের দৌড়ে আরও এগিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। গতকাল বৃহস্পতিবার নেভাদা ও ভার্জিন আইল্যান্ডের ককাসে জয় পেয়েছেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে ট্রাম্পের জয়ের খবরটি দিয়েছে।
রিপাবলিকান পার্টির নেভাদা ককাসে প্রতিদ্বন্দ্বিতাকারী একমাত্র প্রধান প্রার্থীই ছিলেন ট্রাম্প। আগামী জুন মাসে পার্টির সম্মেলনে মনোনয়নপ্রাপ্তির জন্য নেভাদা অঙ্গরাজ্যের ২৬ জন প্রতিনিধির সমর্থন অর্জনের ক্ষেত্রে একপ্রকার প্রস্তুতই ছিল তার জন্য।
বৃহস্পতিবার ভার্জিন আইল্যান্ডের ককাসেও সহজ জয় পান ট্রাম্প। সেখান থেকেও নিজ ঝুলিতে তিনি ভরেছেন চারজন প্রতিনিধির সমর্থন। ২৪৬ ভোটের ৭৪ শতাংশ অর্থাৎ, ১৮২ ভোট পেয়েছেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট। রিপাবলিকানদের মনোনয়নের দৌড়ে ট্রাম্পের অবশিষ্ট শেষ প্রতিদ্বন্দ্বী নিকি হ্যালি পেয়েছেন ৬৪ ভোট।
ট্রাম্পের ঘনিষ্ঠ নেভাদা রিপাবলিকান পার্টি আয়োজন করেছিল নেভাদা ককাস। এর দুই দিন আগেই অঙ্গরাজ্যটির পরিচালিত রিপাবলিকান প্রাইমারিতে শোচনীয় পরাজয় ঘটেছিল নিকি হ্যালির। সেখানে একমাত্র সক্রিয় প্রার্থী হয়েও হেরে গেছেন হ্যালি।
ব্যালট পেপারে ‘এই প্রার্থীদের কেউই নয়’ (নান অব দিজ ক্যান্ডিডেটস) লেখা একটি ঘর ছিল। আর সেই ঘরের কাছেই বিব্রতকর পরাজয় জুটেছে হ্যালির। দুই-তৃতীয়াংশের বেশি ভোট গণনায় দেখা গেছে, ‘এই প্রার্থীদের কেউই নয়’-এর ঘরে ভোট পড়েছে ৬৩ শতাংশ। আর হ্যালি পেয়েছেন ৩১ শতাংশ ভোট।
এর আগে, আইওয়া ককাস আর নিউ হ্যাম্পশায়ারে প্রাইমারিতে জয় পেয়ে ট্রাম্প তার রিপাবলিকান প্রার্থিতার আসন শক্ত করে ফেলেছেন। জয়ের পর লাস ভেগাসে সমর্থকদের সামনে হাজির হন ট্রাম্প। উল্লসিত কণ্ঠে তিনি বলেন, ‘আমি নেভাদার মহান মানুষদের ধন্যবাদ জানাতে চাই।’
সাধারণত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম ধাপে মূলত প্রধান দুটি দলের পক্ষ থেকে চূড়ান্ত প্রার্থী মনোনীত করা হয়। প্রথম ধাপের নির্বাচন অনুষ্ঠিত হয় দুটি পদ্ধতিতে। একটি হলো ককাস, অপরটি প্রাইমারি। ককাস হলো নির্বাচনের এমন এক পদ্ধতি, যেখানে রিপাবলিকান বা ডেমোক্রেটিক পার্টি বিভিন্ন অঙ্গরাজ্যে দলীয় সমর্থকদের মধ্যে একটি খোলা ভোটের আয়োজনের মাধ্যমে তাদের দলীয় প্রার্থী নির্ধারণ করে।
২০২১ সালের ৬ জানুয়ারিতে ক্যাপিটল হিলে দাঙ্গায় জড়িত থাকার মামলায় ট্রাম্পকে নির্বাচনে নিষিদ্ধ করে রায় দেয় কলোরাডো অঙ্গরাজ্যের সুপ্রিম কোর্ট। এই রায়ের বিরুদ্ধে ট্রাম্পের করা শুনানি অনুষ্ঠিত হয় গতকাল বৃহস্পতিবার। সেখানে যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনে ট্রাম্প প্রার্থী হতে পারবেন বলে ইঙ্গিত দিয়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা।

নেপালের ইতিহাসে অন্যতম ভয়াবহ আকস্মিক বন্যার চার সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো শেষ হয়নি উদ্ধার অভিযান। গত ২৬ আগস্ট নেপাল-তিব্বত সীমান্তবর্তী এলাকা থেকে শুরু হওয়া বিধ্বংসী বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৪৫১ জনে দাঁড়িয়েছে। একই সঙ্গে এখনো প্রায় ৬ হাজার মানুষ নিখোঁজ রয়েছেন, যাদের সন্ধানে দিনরাত...
৭ ঘণ্টা আগে
ক্যালিফোর্নিয়ার উপকূলে ২৬ বছর ধরে রহস্য হয়ে থাকা এক জেলের নিখোঁজ হওয়ার ঘটনার অবশেষে সমাধান হয়েছে। উত্তর ক্যালিফোর্নিয়ার একটি সৈকতে মানুষের একটি হাড় পাওয়ার পর ডিএনএ পরীক্ষায় শনাক্ত হয়েছে, সেটি ১৯৯৯ সালে সমুদ্রে নিখোঁজ হওয়া জেলে জোনাথন রাক্সার।
৮ ঘণ্টা আগে
ফিলিস্তিন ইস্যুতে চলমান বিতর্ক ও চাপের মধ্যে মঞ্চে আবেগাপ্লুত হয়ে কেঁদেছেন ব্রিটিশ সংগীতশিল্পী এড শিরান। যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার লিংকন ফাইন্যান্সিয়াল ফিল্ডে কনসার্টে তিনি নিজের কিছু সিদ্ধান্তের জন্য ক্ষমা চেয়ে বলেন, সাম্প্রতিক পরিস্থিতি তাঁকে ভাবতে বাধ্য করেছে—তিনি আদৌ সংগীতশিল্পী হিসেবে
১০ ঘণ্টা আগে
ইতালির স্কুলগুলোতে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ এবং প্রত্যেক শ্রেণিতে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা সীমিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। রোববার (২০ সেপ্টেম্বর) নিজ দল ‘ব্রাদার্স অব ইতালি’র যুব শাখার আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব পরিকল্পনার...
১১ ঘণ্টা আগে