
ইরানের গোয়েন্দা সংস্থা দাবি করেছে, দেশটির বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে একাধিক বাড়ি থেকে যুক্তরাষ্ট্রের অস্ত্র ও বিস্ফোরক সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। সংস্থাটি জানায়, এসব অস্ত্র ও বিস্ফোরক তথাকথিত ‘সেল সদস্যরা’ গোপনে নিজেদের বাড়িতে লুকিয়ে রেখেছিল।
ইরানি গোয়েন্দা বিভাগের এক বিবৃতিতে বলা হয়—সাম্প্রতিক সহিংসতা ও নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নেটওয়ার্কগুলোর বিরুদ্ধে চলমান তদন্তের অংশ হিসেবে এসব অস্ত্র জব্দ করা হয়েছে। উদ্ধার হওয়া সরঞ্জামের মধ্যে রয়েছে আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক ডিভাইস এবং সামরিক কাজে ব্যবহারের উপযোগী বিভিন্ন উপকরণ।
এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত সন্ত্রাসী নেটওয়ার্ক ভেঙে দেওয়ার দাবি করে ইরানের সামরিক ও বেসামরিক শীর্ষ কর্মকর্তারা বলেছেন, সাম্প্রতিক অস্থিরতা ও সহিংসতার পেছনে বিদেশি শক্তির মদদ রয়েছে এবং নিরাপত্তা বাহিনী কঠোরভাবে তা দমন করেছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) জাতির উদ্দেশে দেওয়া এক বক্তব্যে ইরানি সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল আবদোলরহিম মুসাভি বলেন, ‘১২ দিনের যুদ্ধে ব্যর্থ হওয়ার পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সন্ত্রাসীদের ব্যবহার করে ইরানে হামলার চেষ্টা চালিয়েছে।’ ইরান তার স্বাধীনতা, ভৌগোলিক অখণ্ডতা ও জাতীয় স্বার্থ থেকে একচুলও সরে আসবে না বলেও উল্লেখ করেন তিনি।
মুসাভি আরও বলেন, ‘ইরানের নিরাপত্তার প্রহরীরা আইএসআইএস সহ অপরাধী সন্ত্রাসী ও বিদেশি এজেন্টদের কোনো সুযোগ দেবে না। প্রয়োজনে আমরা জীবন দিয়ে হলেও দেশকে রক্ষা করব।’
তিনি অভিযোগ করেন—বিদেশি শক্তি সাধারণ মানুষকে বিভ্রান্ত করে সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহার করার চেষ্টা করেছে। তবে তিনি নিরাপত্তা বাহিনীর প্রশংসা করেন এবং বলেন, ‘তারা ঢাল হয়ে দাঁড়িয়ে ইরানি জনগণকে রক্ষা করেছে এবং অনেক সদস্য নিরাপত্তার স্বার্থে জীবন উৎসর্গ করেছেন।’
এদিকে রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে জানানো হয়েছে, ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় পূর্ব সীমান্ত দিয়ে প্রবেশ করা ইসরায়েল সংশ্লিষ্ট একাধিক সন্ত্রাসী সেল গ্রেপ্তার করেছে। জাহেদান শহরের সাতটি স্থানে ছড়িয়ে থাকা এসব সেল বিভিন্ন সেবা কেন্দ্র লক্ষ্য করে বোমা হামলার পরিকল্পনা করছিল। অভিযানে মার্কিন অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে বলেও দাবি করা হয়।
এর আগে ১২ জানুয়ারি ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় ২৭৩টি বিভিন্ন ধরনের অস্ত্রভর্তি একটি চালান উদ্ধারের কথা জানায়। বিদেশি ট্রানজিট ট্রাকের ভেতরে এসব অস্ত্র অত্যন্ত পেশাদারভাবে অস্ত্রগুলো লুকানো ছিল বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। এই চালানের সঙ্গে সংশ্লিষ্ট তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের (ডিআর কঙ্গো) গভীর অরণ্যে বিজ্ঞানীরা কমলা রঙের ঠোঁটবিশিষ্ট একটি নতুন বানর প্রজাতির সন্ধান পেয়েছেন। কোলোবাস কঙ্গোএনসিস (Colobus congoensis) নামে পরিচিত এই প্রাণীটি গত ৭৫ বছরে আফ্রিকায় শনাক্ত হওয়া পঞ্চম নতুন বানর প্রজাতি।
১১ ঘণ্টা আগে
দীর্ঘদিন ধরে বিশ্বের অন্যতম বৃহৎ অস্ত্র ক্রেতা হিসেবে পরিচিত উপসাগরীয় ধনী রাজতান্ত্রিক দেশগুলো। তেল-সমৃদ্ধ এই রাষ্ট্রগুলো বিশ্বের মোট অস্ত্র আমদানির প্রায় এক-পঞ্চমাংশের জন্য দায়ী। যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র, যুদ্ধজাহাজ থেকে শুরু করে অত্যাধুনিক সামরিক সরঞ্জাম—সবই তারা মূলত পশ্চিমা দেশগুলোর কাছ থেকে...
১২ ঘণ্টা আগে
রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধের মধ্যেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির এক সিদ্ধান্ত দেশজুড়ে বিরল জনবিক্ষোভের জন্ম দিয়েছে। মাত্র ছয় মাস আগে নিয়োগ পাওয়া জনপ্রিয় প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো ফেদোরভকে হঠাৎ পদচ্যুত করায় রাজধানী কিয়েভসহ বিভিন্ন শহরে হাজারো মানুষ রাস্তায় নেমে আসে।
১২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা, সাংস্কৃতিক বিনিময় কর্মসূচি এবং সংবাদমাধ্যমের কাজের উদ্দেশে যাওয়া বিদেশিদের ভিসার মেয়াদ সীমিত করার উদ্যোগ নিয়েছে ট্রাম্প প্রশাসন। মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস) আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই নতুন ভিসা নীতিমালার ঘোষণা দেয়।
১৩ ঘণ্টা আগে