
২০২০ সালের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ফল পাল্টে দেওয়ার ষড়যন্ত্রের অভিযোগ থেকে ডোনাল্ড ট্রাম্পের দায়মুক্তির আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। এর ফলে নজিরবিহীন এই মামলার বিচারের দিকে আরও একধাপ এগিয়ে গেলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালত এ রায় দেন বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।
২০২০ সালের নভেম্বর মাসে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের ফল বদলে দেওয়ার চেষ্টার অভিযোগে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ওয়াশিংটনে মামলা হয়েছিল। প্রেসিডেন্ট হিসেবে দাপ্তরিক দায়িত্বের সঙ্গে সম্পর্কিত কারণ দেখিয়ে মামলার বিরুদ্ধে আপিল করেন ট্রাম্প।
গতকাল মঙ্গলবার ডিস্ট্রিক্ট অব কলম্বিয়া সার্কিটের ইউএস কোর্ট অব আপিলসের তিন বিচারকের প্যানেল ট্রাম্পের এ দাবি খারিজ করে দেন।
তাঁদের সর্বসম্মত রায়ে বলা হয়, প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনকালে ফৌজদারি অভিযোগ থেকে রেহাই দিতে পারে এমন কোনো নির্বাহী দায়মুক্তি এখন আর তাঁকে বিচারের মুখে পড়া থেকে রক্ষা করবে না।
আদেশে বলা হয়, প্রেসিডেন্সির দায়িত্ব চিরকালের জন্য কাউকে আইনের ঊর্ধ্বে রাখে—এমন দাবি গ্রহণযোগ্য নয়।
মার্কিন গণতন্ত্র ও ক্ষমতা হস্তান্তর বাধাগ্রস্ত করার অভিযোগের বিচার এড়ানোর ট্রাম্পের উদ্যোগকে বিচারকরা একেবারেই গ্রাহ্য করেননি। তবে রিপাবলিকান প্রেসিডেন্ট মনোনয়নের জন্য দৌড়ে থাকা ট্রাম্প এই রায়ের বিরুদ্ধে আপিলের ঘোষণা দিয়েছেন।
ট্রাম্পের নির্বাচনী শিবিরের মুখপাত্র বলেন, মার্কিন প্রজাতন্ত্রের ভিত্তিকে হুমকির মুখে ফেলেছে এই রায়।
তাঁর মুখপাত্র স্টিভেন চুং এক বিবৃতিতে বলেন, সম্পূর্ণ দায়মুক্তি না পেলে যুক্তরাষ্ট্রের কোনো প্রেসিডেন্ট সঠিকভাবে কাজ করতে পারবেন না!
রায়ের বিরুদ্ধে ট্রাম্প আপিল করবেন বলে জানালেও প্রথমে ডিসি সার্কিট কোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চে রায় পর্যালোচনার আবেদন করবেন নাকি সরাসরি সুপ্রিম কোর্টে যাবেন তা তিনি স্পষ্ট করেননি।
আদালতের রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি জ্যাক স্মিথের মুখপাত্র এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি। ট্রাম্পকে আপিলের সুযোগ দিতে অন্তত সোমবার পর্যন্ত মামলার কার্যক্রম স্থগিত থাকবে।
মামলার যুক্তিতর্কের শুনানিতে ট্রাম্পের আইনজীবীরা দাবি করেন, সাবেক প্রেসিডেন্টরা ব্যাপক আইনি সুরক্ষার অধিকার রাখেন এবং কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে প্রথমে অভিশংসিত হওয়ার এবং পরে উচ্চ কক্ষ সিনেটে অপসারিত না হওয়া পর্যন্ত তাঁদের বিরুদ্ধে ফৌজদারি বিচার করা যায় না।
প্রতিনিধি পরিষদে ট্রাম্পকে দুবার অভিশংসিত করা হলেও সিনেট থেকে তাতে সায় দেয়নি। প্রতিবারই রিপাবলিকান সদস্যরা একজোট হয়ে তাঁকে অভিযোগ থেকে খালাস দেওয়ার জন্য পর্যাপ্ত ভোট দিয়েছেন। কারণ, সেখানে তাদের আধিপত্য বেশি।

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ধারাবাহিক সামরিক ও গোয়েন্দা অভিযানে ইরানের শীর্ষ পর্যায়ের সামরিক, নিরাপত্তা ও গোয়েন্দা কাঠামোতে নজিরবিহীন ধাক্কা লেগেছে। সাম্প্রতিক বছরগুলোতে অন্তত ৫২ জন জ্যেষ্ঠ কর্মকর্তা ও কমান্ডার নিহত হয়েছেন, যাদের অনেকেই ইসলামি প্রজাতন্ত্রের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে অবস্থান...
৪ ঘণ্টা আগে
সূত্রমতে, স্থানীয় সময় বুধবার (৮ এপ্রিল) ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে ফোনালাপ হয়। সেই ফোনালাপে ট্রাম্প নেতানিয়াহুকে লেবাননে হামলার তীব্রতা কমিয়ে আনতে এবং হিজবুল্লাহকে নিরস্ত্র করার বিষয়ে বৈরুতের সঙ্গে সরাসরি আলোচনায় বসতে বলেন। ট্রাম্পের এই বার্তার পরই নেতানিয়াহু তাঁর মন্ত্রিসভাকে
৫ ঘণ্টা আগে
লেবাননের পক্ষ থেকে সরাসরি আলোচনার অনুরোধের পর বৈরুতের সঙ্গে শান্তি আলোচনার ঘোষণা দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে এই আলোচনার মূল লক্ষ্য হিসেবে তিনি হিজবুল্লাহকে নিরস্ত্র করার শর্ত জুড়ে দিয়েছেন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) এক বিবৃতিতে নেতানিয়াহু এই ঘোষণা দেন।
৬ ঘণ্টা আগে
ফ্রান্সের ডানপন্থী রাজনীতির উদীয়মান নেতা জর্ডান বারদেলার সঙ্গে ইতালীয় রাজকুমারী প্রিন্সেস মারিয়া ক্যারোলিনার প্রেমের সম্পর্ক নিয়ে ইউরোপীয় গণমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। ফরাসি সেলিব্রিটি সাময়িকী ‘প্যারিস ম্যাচ’ সম্প্রতি তাদের প্রচ্ছদ প্রতিবেদনে এই সম্পর্কের বিষয়টি প্রকাশ করে।
৬ ঘণ্টা আগে