
ইলিনয়ের প্রাইমারি নির্বাচনে ব্যালটে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম থাকছে বলে জানিয়েছে রাজ্যের নির্বাচন বোর্ড। ক্যাপিটল হিল দাঙ্গায় চলা মামলার ব্যাপারে ট্রাম্পকে ভোট থেকে অপসারণের ক্ষমতা বোর্ডের নেই বলে জানায় তারা। ২০২১ সালের ৬ জানুয়ারির দাঙ্গায় ট্রাম্প দায়ী কি না, সেই সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের ওপরই ন্যস্ত করেছে নির্বাচন বোর্ড। বার্তা সংস্থা এপি একটি প্রতিবেদনে খবরটি দিয়েছে।
ক্যাপিটল হিল দাঙ্গায় ভূমিকা রাখায় ডোনাল্ড ট্রাম্প আগামী প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে অযোগ্য হবেন কি না, আগামী সপ্তাহে মার্কিন সুপ্রিম কোর্টে সেই শুনানি অনুষ্ঠিত হবে। তার আগেই এসেছে ইলিনয় নির্বাচন বোর্ডের এই সিদ্ধান্ত।
বোর্ডের শুনানি কর্মকর্তার মতে, দাঙ্গায় ট্রাম্পের জড়িত থাকার ব্যাপারে অনেক প্রমাণ রয়েছে। প্রেসিডেন্ট থাকা অবস্থায় বিদ্রোহে জড়িয়ে সাংবিধানিক নিষেধাজ্ঞা ভঙ্গ করায় ট্রাম্প প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করার যোগ্যতা হারিয়েছেন। কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত আদালত থেকেই আসার ব্যাপারে সুপারিশ করেন তিনি। এর পরই ট্রাম্পকে ইলিনয়ের প্রাইমারিতে অংশ নিতে দেওয়ার পক্ষে সর্বসম্মত রায় দেয় নির্বাচন বোর্ড।
চারজন ডেমোক্র্যাট ও চারজন রিপাবলিকান নিয়ে গঠিত আট সদস্যের বোর্ড তার আইনজীবীর এই সুপারিশের সঙ্গে সম্মতি দিয়েছে। ট্রাম্প মার্কিন সংবিধান লঙ্ঘন করেছেন কি না, তা নির্ধারণের ক্ষমতা তাদের নেই বলে জানিয়েছে বোর্ড।
নির্বাচন বোর্ডের সদস্য ক্যাথরিন ম্যাকক্রোরি তার ভোটের আগে বলেন, ‘আমি এটা স্পষ্ট করতে চাই যে, ৬ জানুয়ারিতে বিদ্রোহ হয়েছিল বলে বিশ্বাস করে রিপাবলিকানরা। আমার মনে কোনো সন্দেহ নেই যে, তিনি (ট্রাম্প) ওই বিদ্রোহে প্ররোচনা এবং সহায়তা দিয়েছিলেন।’ কিন্তু ম্যাকক্রোরি সম্মত হয়েছেন যে, বোর্ডের সেই সিদ্ধান্ত কার্যকর করার এখতিয়ার নেই।
ট্রাম্পের অ্যাটর্নি অ্যাডাম মেরিল এই ইস্যুতে বোর্ডকে না জড়ানোর অনুরোধ করেছিলেন। দাঙ্গায় ট্রাম্পের জড়িত থাকার বিরোধিতা করে তিনি বলেন, এমন কিছু তখন হয়নি, যা বোর্ড নির্ধারণ করতে পারে।
নির্বাচন বোর্ডের রায়ে সামাজিক প্ল্যাটফর্মে উল্লাস প্রকাশ করে এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘ব্যালটে আপনার প্রিয় প্রেসিডেন্টকে (আমি!) রাখার পক্ষে রায় ছিল ৮-০।’
ইলিনয় প্রাইমারিতে ট্রাম্পের উপস্থিতির বিরুদ্ধে আপত্তি তোলা ভোটারদের আইনজীবী ম্যাথিউ পিয়ার্স বলেছেন, তাঁরা এই রায়ের বিরুদ্ধে কুক কাউন্টি সার্কিট কোর্টে আপিল করবেন। তিনি বলেন, বিতর্কিত একটি ইস্যুকে এখানে এড়িয়ে যাওয়া হয়েছে।
ইস্যুটি তাই উচ্চ আদালতে নিষ্পত্তির দিকেই যাচ্ছে। কলোরাডো রাজ্যে প্রেসিডেন্ট পদে প্রার্থী হতে ট্রাম্পকে অযোগ্য বলে রায় দেওয়া হয়েছিল। সেই রায়ের বিরুদ্ধে ট্রাম্পের আপিলের শুনানির জন্য আগামী সপ্তাহে সময় নির্ধারণ করেছেন সুপ্রিম কোর্ট।
যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট এর আগে কখনোই সংবিধানের চতুর্দশ সংশোধনীর ৩ নম্বর ধারার কোনো মামলার রায় দেননি। যুক্তরাষ্ট্রের গৃহযুদ্ধের পর ১৮৬৮ সালে গৃহীত এই সংশোধনীর ব্যবহারও খুব কমই দেখা গেছে। পূর্বে শপথ নেওয়া (সিনেটর, প্রতিনিধি এবং অন্যান্য সরকারি কর্মকর্তা) কোনো ব্যক্তি যদি যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে বিদ্রোহে লিপ্ত হন, তবে তাঁকে সরকারি পদে অধিষ্ঠিত করার ক্ষেত্রে নিষিদ্ধ করেছে এই ধারা।

নেপালের ইতিহাসে অন্যতম ভয়াবহ আকস্মিক বন্যার চার সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো শেষ হয়নি উদ্ধার অভিযান। গত ২৬ আগস্ট নেপাল-তিব্বত সীমান্তবর্তী এলাকা থেকে শুরু হওয়া বিধ্বংসী বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৪৫১ জনে দাঁড়িয়েছে। একই সঙ্গে এখনো প্রায় ৬ হাজার মানুষ নিখোঁজ রয়েছেন, যাদের সন্ধানে দিনরাত...
৭ ঘণ্টা আগে
ক্যালিফোর্নিয়ার উপকূলে ২৬ বছর ধরে রহস্য হয়ে থাকা এক জেলের নিখোঁজ হওয়ার ঘটনার অবশেষে সমাধান হয়েছে। উত্তর ক্যালিফোর্নিয়ার একটি সৈকতে মানুষের একটি হাড় পাওয়ার পর ডিএনএ পরীক্ষায় শনাক্ত হয়েছে, সেটি ১৯৯৯ সালে সমুদ্রে নিখোঁজ হওয়া জেলে জোনাথন রাক্সার।
৮ ঘণ্টা আগে
ফিলিস্তিন ইস্যুতে চলমান বিতর্ক ও চাপের মধ্যে মঞ্চে আবেগাপ্লুত হয়ে কেঁদেছেন ব্রিটিশ সংগীতশিল্পী এড শিরান। যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার লিংকন ফাইন্যান্সিয়াল ফিল্ডে কনসার্টে তিনি নিজের কিছু সিদ্ধান্তের জন্য ক্ষমা চেয়ে বলেন, সাম্প্রতিক পরিস্থিতি তাঁকে ভাবতে বাধ্য করেছে—তিনি আদৌ সংগীতশিল্পী হিসেবে
১০ ঘণ্টা আগে
ইতালির স্কুলগুলোতে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ এবং প্রত্যেক শ্রেণিতে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা সীমিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। রোববার (২০ সেপ্টেম্বর) নিজ দল ‘ব্রাদার্স অব ইতালি’র যুব শাখার আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব পরিকল্পনার...
১১ ঘণ্টা আগে