
মার্কিন বিমানবাহিনীর একটি এফ-৩৫ যুদ্ধবিমান সম্প্রতি আলাস্কার একটি রানওয়েতে ভেঙে পড়ে আগুন ধরে যায়। ঘটনার সময় পাইলটকে প্যারাস্যুট ব্যবহার করে নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন।
সিএনএন-এর হাতে আসা এই ঘটনার তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে—বিমানের নোজ ও প্রধান ল্যান্ডিং গিয়ারের হাইড্রোলিক লাইনে জমে থাকা বরফই দুর্ঘটনার মূল কারণ।
বিমানের টেক-অফের পর ল্যান্ডিং গিয়ার গুটিয়ে না আসায় পাইলট এটিকে আবারও নামাতে গেলে নোজ গিয়ার বাম দিকে বাঁক খেয়ে আটকে যায়। এরপর সমস্যার সমাধান খুঁজতে তিনি প্রায় ৫০ মিনিট ধরে আকাশেই লকহিড মার্টিনের পাঁচজন ইঞ্জিনিয়ারের সঙ্গে কনফারেন্স কলে যুক্ত ছিলেন। দুইবার ‘টাচ অ্যান্ড গো’ ল্যান্ডিংয়ের চেষ্টা করেও ব্যর্থ হন তিনি। এতে পুরো ল্যান্ডিং সিস্টেমই অচল হয়ে পড়ে। কারণ সেন্সর ভেবে নেয় বিমান মাটিতে আছে, ফলে তা সম্পূর্ণ নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে এবং শেষ পর্যন্ত পাইলটকে বাধ্য হয়ে ইজেক্ট (নিরাপদে বেরিয়ে আসা) করতে হয়।
প্রতিবেদনে বলা হয়, নোজ ও ডানদিকের ল্যান্ডিং গিয়ারে থাকা তরলের এক-তৃতীয়াংশই ছিল পানিযুক্ত, যা বরফে পরিণত হয়ে মারাত্মক ত্রুটি ঘটে।
এদিকে দুর্ঘটনার ৯ দিন পর একই ঘাঁটিতে আরও একটি এফ-৩৫ যুদ্ধবিমানে একই ধরনের সমস্যা দেখা দিলেও সেটি নিরাপদে অবতরণ করেছে। ঘটনার সময় তাপমাত্রা ছিল মাইনাস ১৮ ডিগ্রি সেলসিয়াস।
বিধ্বস্ত বিমানটির তদন্তে বলা হয়েছে, আকাশে দীর্ঘ আলোচনার মতো সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া এবং ঝুঁকিপূর্ণ পরিস্থিতি নিয়ন্ত্রণ ব্যবস্থার দুর্বলতাও ওই দুর্ঘটনার জন্য দায়ী।
লকহিড মার্টিনের এফ-৩৫ প্রকল্প শুরু থেকেই সমালোচনার মুখে রয়েছে উচ্চ ব্যয় ও উৎপাদন ত্রুটির কারণে। এর দাম ২০২১ সালে ১৩ কোটি ৫৮ লাখ ডলার থাকলেও ২০২৪ সালে তা ৮ কোটি ১০ লাখ ডলারে নেমে আসে। তারপরও এই প্রকল্পের মোট ব্যয় ২ ট্রিলিয়ন ডলারের বেশি ছাড়াবে বলে যুক্তরাষ্ট্রের হিসাব দপ্তর জানিয়েছে।

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) বাংলাদেশ সীমান্তের কাছে দুই ব্যক্তিকে আটক করেছে। তাদের একজনকে পাকিস্তানি নাগরিক বলে সন্দেহ করা হচ্ছে এবং তাঁর পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্সের (আইএসআই) সঙ্গে যোগাযোগ ছিল কি না, তা তদন্ত করছে কর্তৃপক্ষ।
১০ মিনিট আগে
সিরিয়ার একটি গোপন স্থাপনায় সংরক্ষিত পারমাণবিক পদার্থ সরিয়ে নিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করেছে দামেস্ক। চুক্তির আওতায় আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) এসব পদার্থ ফিরিয়ে নেবে। ইসরায়েলি ও মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ট্রাম্প প্রশাসনের মধ্যস্থতায় ইসরায়েল ও সিরিয়ার সঙ্গে সমঝোতার পর...
১ ঘণ্টা আগে
ইরান হরমুজ প্রণালি খুলতে নারাজ, আর যুক্তরাষ্ট্রও নিজেদের লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত যুদ্ধ ও চাপের কৌশল থেকে সরে আসার ইঙ্গিত দিচ্ছে না। ফলে প্রায় ছয় মাস ধরে চলা সংঘাত এখন এমন এক অচলাবস্থায় আটকে গেছে, যেখানে দুই পক্ষই নিজেদের শর্তকে যুদ্ধ অবসানের পূর্বশর্ত হিসেবে দাঁড় করিয়েছে।
২ ঘণ্টা আগে
কানওয়ার যাত্রা শেষ হয়েছে। তবে তীর্থযাত্রীদের ফেলে যাওয়া বিপুল পরিমাণ আবর্জনা নিয়ে নতুন সংকটে পড়েছে ভারতের উত্তরাখণ্ডের হরিদ্বার। এ বছর শ্রাবণ মাসে প্রায় পাঁচ কোটি তীর্থযাত্রী গঙ্গার পানি সংগ্রহ করতে হরিদ্বারে গিয়েছিলেন। শিবরাত্রির পর তাঁরা ফিরে যাওয়ার সময় ঘাট ও সড়কজুড়ে রেখে...
১০ ঘণ্টা আগে