
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ে এলোপাতাড়ি গুলি চালানো তরুণ কট্টর রক্ষণশীল বলে জানিয়েছেন তাঁর সহপাঠীরা। ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটির ছাত্র রিড সেবোল্ড সিএনএনকে বলেছেন, তিনি সন্দেহভাজন বন্দুকধারী ফিনিক্স ইকনারকে চিনতেন। কয়েক বছর আগে একটি অতিরিক্ত পাঠ্যক্রমিক রাজনৈতিক ক্লাবে তাঁর সঙ্গে দেখা হয়েছিল।
সেবোল্ড বলেন, ইকনারকে সংগঠন থেকে চলে যেতে বলা হয়েছিল। সংগঠনটি সমসাময়িক ঘটনা নিয়ে আলোচনা করত। কিন্তু তাঁর আচরণ অন্যদের ভয়ানক অস্বস্তিতে ফেলেছিল।
সেবোল্ড সিএনএনের ওমর জিমেনেজকে বলেন, ‘ওই শিক্ষার্থী ক্রমাগত এত বেশিসংখ্যক লোককে অস্বস্তিতে ফেলেছিলেন যে, কিছু লোক ক্লাবে আসা বন্ধ করে দিয়েছিলেন। তখনই আমরা ফিনিক্সের সঙ্গে একটি চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছেছিলাম এবং তাঁকে চলে যেতে বলেছিলাম।’
সেবোল্ড বলেন, ইকনারের মন্তব্য ‘রক্ষণশীলতার ঊর্ধ্বে’ চলে গিয়েছিল।
‘ওই ঘটনার কয়েক বছর পার হয়ে গেছে। আমি সঠিক উদ্ধৃতি দিতে পারব না, তবে যতটুকু মনে পড়ে, ফিনিক্স বলেছিলেন, ‘তিনি বহু সংস্কৃতিবাদ এবং কমিউনিজমের ধ্বংসাত্মক প্রকৃতি এবং কীভাবে এটি আমেরিকাকে ধ্বংস করছে’ সে সম্পর্কে কথা বলতেন। যোগ করেন সহপাঠী সেবোল্ড।
সিএনএন সন্দেহভাজনের আদর্শ ও বিশ্বাস সম্পর্কে করা দাবিগুলো স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। কর্তৃপক্ষ এখনো পর্যন্ত গুলির ঘটনার পেছনের কোনো সম্ভাব্য উদ্দেশ্য প্রকাশ করেনি।
সেবোল্ড সিএনএনকে সেই ভয়াবহ মুহূর্তগুলোর কথা বর্ণনা করেন, যখন তাঁর ক্লাসরুমের কাছে গুলির শব্দ শোনা যাচ্ছিল। তিনি বলেন, তিনি এবং তাঁর সহপাঠীরা হাই স্কুলে যা করতে শেখানো হয়েছিল তা-ই করেছিলেন: আলো নিভিয়ে দেওয়া, দরজা বন্ধ করা এবং ডেস্কের নিচে লুকিয়ে ব্যারিকেড তৈরি করা। আমার মনে আছে, কেউ আমাদের দরজা খোলার চেষ্টা করছিল...প্রথমবার, সবাই ভেবেছিল ওটাই বন্দুকধারী।
সেই উত্তেজনাকর মুহূর্তে সেবোল্ড ও তাঁর সহপাঠীরা একে অপরকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিলেন। ভীতসন্ত্রস্ত হয়ে পরস্পরের দিকে তাকাচ্ছিলেন।
সেবোল্ড বলেন, ‘আমরা সেখানে আমাদের পাশের জনকে জড়িয়ে ধরেছিলাম—সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিলাম। আমরা তাদের অনেককেই চিনতাম না। আমি যাদের ভালোবাসি তাদের টেক্সট করছিলাম। বলছিলাম...“এই, আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে আর নাও দেখতে পারি। আমি মারা যেতে পারি”!

ট্রুথ সোশ্যালে অত্যন্ত কঠোর ভাষায় ট্রাম্প লিখেছেন, ‘ইরানের সময় শেষ হয়ে আসছে। তাদের খুব দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত, তা না হলে তাদের আর কিছুই অবশিষ্ট থাকবে না। এখন প্রতিটি মুহূর্ত অত্যন্ত মূল্যবান!’
১ ঘণ্টা আগে
স্থানীয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, এই ঘটনায় কেউ হতাহত হয়নি এবং পারমাণবিক বিকিরণের (রেডিওলজিক্যাল সেফটি) কোনো ঝুঁকি তৈরি হয়নি। আবুধাবি মিডিয়া অফিস জানিয়েছে, জেনারেটরের আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং বিদ্যুৎ কেন্দ্রের সমস্ত ইউনিট বর্তমানে সম্পূর্ণ স্বাভাবিকভাবে সচল রয়েছে।
২ ঘণ্টা আগে
হরমুজ প্রণালিতে চলমান অস্থিরতা মধ্যপ্রাচ্যের জ্বালানি ও বাণিজ্য ব্যবস্থাকে নতুন বাস্তবতার মুখোমুখি করেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাতের ফলে এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে তেল পরিবহন ব্যাপকভাবে ব্যাহত হয়েছে।
৩ ঘণ্টা আগে
সৌদি আরবে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আজ রোববার সন্ধ্যায় দেশটির তুমাইর ও সুদাইর পর্যবেক্ষণ কেন্দ্র থেকে আনুষ্ঠানিকভাবে এই চাঁদ দেখা যায়। ফলে আগামীকাল সোমবার (১৮ মে) থেকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ১৪৪৭ হিজরি সনের পবিত্র জিলহজ মাস গণনা শুরু হবে।
৩ ঘণ্টা আগে