
বিরল ‘মস্তিষ্কখেকো’ অ্যামিবার সংক্রমণে যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যে আট বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। লেক ক্লেইবোর্নে সাঁতার কাটার সময় সে নেগলেরিয়া ফাওলেরি নামের অ্যামিবায় সংক্রমিত হয়েছিল বলে ধারণা করছেন স্বাস্থ্য কর্মকর্তারা।
দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে জানা যায়, গত শনিবার লুইজিয়ানার রাসটন শহরের বাসিন্দা লিলিয়ান স্মার্ট নামের ওই শিশুর মৃত্যু হয়।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, জন্মদিন উদ্যাপনের এক দিন পরই তার মৃত্যু হয়। ‘লাভ ফর লিলিয়ান’ নামের একটি ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে পরিবারের সদস্যরা বলেন, লিলিয়ানের মস্তিষ্কের ক্ষতি এতটাই গুরুতর ছিল যে, সে আর সুস্থ হয়ে উঠতে পারেনি।
গত বুধবার (১৯ আগস্ট) লুইজিয়ানা স্বাস্থ্য বিভাগ নিশ্চিত করে, তাদের অঙ্গরাজ্যের এক বাসিন্দা নেগলেরিয়া ফাওলেরিতে আক্রান্ত হয়েছে। স্বাস্থ্য বিভাগের ভাষ্য, ক্লেইবোর্ন প্যারিশের লেক ক্লেইবোর্নে সাঁতার কাটার সময় ওই ব্যক্তির সংক্রমিত হওয়ার সম্ভাবনাই বেশি।
পরে স্থানীয় কয়েকটি গণমাধ্যমের খবরে পারিবারিক বন্ধুদের বরাতে আক্রান্ত শিশুটিকে লিলিয়ান স্মার্ট হিসেবে শনাক্ত করা হয়।
স্থানীয় টেলিভিশন চ্যানেল কেএনওইর খবরে বলা হয়েছে, ১৫ আগস্ট থেকে হাসপাতালে চিকিৎসাধীন ছিল লিলিয়ান। পরিবারের এই সংকটের সময় রাসটন শহরের দুই ডজনের বেশি ব্যবসাপ্রতিষ্ঠান তাদের পাশে দাঁড়ায় এবং বিক্রির আয়ের একটি অংশ স্মার্ট পরিবারের জন্য দান করে।
নেগলেরিয়া ফাওলেরির সংক্রমণ অত্যন্ত বিরল। ২০১১ সালের পর থেকে লুইজিয়ানায় এ ধরনের মাত্র কয়েকটি ঘটনা ঘটেছে।
উষ্ণ পানিতে এই অ্যামিবা বেশি জন্মায় এবং গ্রীষ্মকালে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় অঙ্গরাজ্যগুলোতে এটি বেশি পাওয়া যায়। যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) তথ্য অনুযায়ী, ১৯৩৭ সাল থেকে দেশটিতে এ পর্যন্ত প্রায় ১৮০টি সংক্রমণের ঘটনা শনাক্ত হয়েছে।
২০২৩ সালে আরকানসাস অঙ্গরাজ্যের রাজধানী লিটল রকের একটি কান্ট্রি ক্লাবের স্প্ল্যাশ প্যাড থেকে নেগলেরিয়া ফাওলেরিতে আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু হয়েছিল।
নেগলেরিয়া ফাওলেরি যুক্তরাষ্ট্রজুড়ে উষ্ণ মিঠাপানির উৎস—যেমন হ্রদ, নদী ও পুকুরে পাওয়া যেতে পারে। তবে লবণাক্ত পানিতে এটি পাওয়া যায় না। যথাযথভাবে রক্ষণাবেক্ষণ ও ক্লোরিনযুক্ত সুইমিংপুলেও সাধারণত এই অ্যামিবা থাকে না।
বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তনের কারণে যুক্তরাষ্ট্রের এমন কিছু অঞ্চলও এই অ্যামিবার উপযোগী হয়ে উঠছে, যেখানে আগে এটি সাধারণত পাওয়া যেত না। এর মধ্যে দেশটির উত্তর ও পশ্চিমাঞ্চলের কিছু এলাকাও রয়েছে।
দূষিত পানি নাক দিয়ে শরীরে প্রবেশ করলে এই অ্যামিবা মস্তিষ্কে পৌঁছে প্রাইমারি অ্যামিবিক মেনিনগোএনসেফালাইটিস নামের একটি বিরল ও গুরুতর সংক্রমণ ঘটাতে পারে। তবে নেগলেরিয়া ফাওলেরিযুক্ত পানি পান বা গিলে ফেললে সাধারণত এ সংক্রমণ হয় না। এ ছাড়া একজন থেকে আরেকজনের শরীরে এ রোগ ছড়ায় না।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বিদেশ সফরে ইউক্রেনের রাজধানী কিয়েভে পৌঁছেছেন অ্যান্ডি বার্নহাম। ইউক্রেনের স্বাধীনতার ৩৫ বছর পূর্তির দিনে তাঁর এই সফরকে বিশেষ তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
১ ঘণ্টা আগে
পাকিস্তানের সেনাপ্রধান ও চিফ অব ডিফেন্স ফোর্সেস (সিডিএফ) ফিল্ড মার্শাল আসিম মুনির আজ সোমবার ইরানের রাজধানী তেহরান সফরে যাচ্ছেন। সেখানে তিনি ইরানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। রোববার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
৩ ঘণ্টা আগে
ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র আরও কঠোর চাপ প্রয়োগের চেষ্টা করছে। ওয়াশিংটন যখন তেহরানকে আলোচনার টেবিলে ফেরাতে অর্থনৈতিক চাপ বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে, তখন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ঘোষণা দিয়েছেন, সামনে আসছে ‘অর্থনৈতিক ডি–ডে।’
৪ ঘণ্টা আগে
ভারতের মহারাষ্ট্র রাজ্যের ছত্রপতি সম্ভাজীনগরে পাহাড়ের ২০০ ফুট গভীর খাদে পড়ে একই পরিবারের তিন সদস্যের মৃত্যুর ঘটনায় একের পর এক বেদনাদায়ক তথ্য সামনে আসছে।
৪ ঘণ্টা আগে