
এক দিন আগেই ট্রাম্প প্রশাসনের দুজন কর্মকর্তার বরাতে সিএনএন জানায়, পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হচ্ছে সৌদি আরব। এ নিয়ে একটি চুক্তিও অনুমোদন করেছেন ট্রাম্প। তবে আজ সেই চুক্তি কার্যকর করতে নতুন শর্ত জুড়ে দিয়েছেন তিনি। ট্রাম্প বলেছেন, এই চুক্তি বাস্তবায়নের জন্য সৌদি আরবকে অবশ্যই ইসরায়েলকে স্বীকৃতি দিয়ে আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দিতে হবে।
আজ বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘বেসামরিক পারমাণবিক চুক্তি (যেখানে কোনো ধরনের সমৃদ্ধকরণ বা এনরিচমেন্ট থাকবে না) অনুমোদন করা হবে। তবে এটি পুরোপুরি নির্ভর করছে সৌদি আরবের আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দেওয়ার ওপর।’
ট্রাম্পের এই বক্তব্য এমন এক সময় এল, যখন বিশেষজ্ঞদের একাংশ সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের পারমাণবিক সহযোগিতা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন। তাঁদের আশঙ্কা, মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল নিরাপত্তা পরিস্থিতিতে এ ধরনের চুক্তি ভবিষ্যতে পারমাণবিক অস্ত্র বিস্তারের ঝুঁকি বাড়াতে পারে।
সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানকে ঘিরে যে সংঘাত তৈরি হয়েছে, তার কেন্দ্রবিন্দুতেও ছিল পারমাণবিক কর্মসূচির বিষয়টি। ইরানের পারমাণবিক সক্ষমতা নিয়ে দীর্ঘদিন ধরে ওয়াশিংটন ও তেল আবিবের উদ্বেগ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
এদিকে সৌদি আরবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়টি ইসরায়েলের জন্যও গুরুত্বপূর্ণ কূটনৈতিক লক্ষ্য হিসেবে বিবেচিত হচ্ছে। তবে গাজা যুদ্ধ ও ফিলিস্তিন ইস্যুর কারণে রিয়াদ এখন পর্যন্ত ইসরায়েলের সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক স্থাপনে এগোয়নি।
২০২০ সালে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনকালে ট্রাম্পের মধ্যস্থতায় স্বাক্ষরিত হয় আব্রাহাম অ্যাকর্ডস। ওই চুক্তির মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও বাহরাইন ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করে। পরে সুদান ও মরক্কোও একই পথে হাঁটে।
মার্কিন প্রশাসনের আশা, সৌদি আরবও যদি এই চুক্তিতে যোগ দেয়, তাহলে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের সঙ্গে আরব বিশ্বের সম্পর্ক স্বাভাবিক করার প্রক্রিয়ায় নতুন গতি আসবে। তবে সৌদি নেতৃত্ব বারবার বলেছে, একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নে তারা কোনো সিদ্ধান্ত নেবে না।

উপসাগরীয় অঞ্চলে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) একাধিক স্থাপনায় ইরানের ড্রোন হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রের গোয়েন্দা কর্মকর্তারা তদন্ত শুরু করেছেন। তারা খতিয়ে দেখছেন, এই হামলায় রাশিয়া কোনোভাবে ইরানকে তথ্য সরবরাহ করে কিংবা উন্নত ড্রোন প্রযুক্তি দিয়ে সহযোগিতা করেছে কি না।
৫ মিনিট আগে
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের জেরে লোহিত সাগরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলা এবং বাব আল-মান্দেব প্রণালি বন্ধের ঘটনায় আবারও তেলের বাজার ব্যাপক অস্থির হয়ে উঠেছে। গত এক মাসে তেলের দাম বেড়েছে ব্যারেল প্রতি ২০ ডলারের বেশি।
১৬ মিনিট আগে
বিক্ষোভকারী শিক্ষার্থীদের হুমকি দিচ্ছেন মুম্বাই পুলিশের এক কর্মকর্তা। ভিডিওতে দেখা যাচ্ছে, ওই পুলিশ কর্মকর্তা বলছেন—‘আন্দোলনে এলে মিথ্যা মাদক মামলায় ফাঁসিয়ে দেব।’ এনডিটিভির প্রতিবেদন থেকে জানা যায়, মুম্বাই কংগ্রেসের এক্স হ্যান্ডলে প্রথমে ভিডিওটি প্রকাশ করা হয়। সেখানে দেখা যায়...
২ ঘণ্টা আগে
মহাকাশে ডেটা সেন্টার স্থাপনের পরিকল্পনা করছে ইলন মাস্কের স্পেসএক্স, জেফ বেজোসের ব্লু অরিজিনসহ বেশ কয়েকটি প্রযুক্তি প্রতিষ্ঠান। তবে এসব প্রকল্প বাস্তবায়িত হলে বিপুল পরিমাণ দূষণ ছড়িয়ে পৃথিবীর বায়ুমণ্ডলে বড় ধরনের পরিবর্তন ঘটতে পারে।
২ ঘণ্টা আগে