
বিশ্বের মোট জনসংখ্যার চার-পঞ্চমাংশই এখন শহুরে এলাকায় বসবাস করছে। জাতিসংঘের এক নতুন সমীক্ষায় উঠে এসেছে এই তথ্য। নিউইয়র্কভিত্তিক জাতিসংঘের জনসংখ্যা বিভাগ জানিয়েছে, বিশ্বের ৮১ শতাংশ মানুষ এখন শহর ও নগরে বসবাস করেন, যা আগের ধারণার চেয়ে অনেক বেশি।
এর আগে ২০১৮ সালের ‘ওয়ার্ল্ড আরবানাইজেশন প্রসপেক্টস’-এ বলা হয়েছিল, বিশ্বের মোট জনসংখ্যার ৫৫ শতাংশ শহরে বাস করে। তবে সেই হিসাবের ভিত্তি ছিল বিভিন্ন দেশের নিজস্ব ‘শহর’ এর সংজ্ঞা, যা দেশভেদে ভিন্ন ভিন্ন হয়ে থাকে। উদাহরণস্বরূপ—ডেনমার্কে ২০০ জনের বসতি শহর হিসেবে বিবেচিত হলেও জাপানে এই সংখ্যা ৫০ হাজার।
এ অবস্থায় সুস্পষ্ট ও একক সংজ্ঞা তৈরি করতে গবেষক সারা হার্টগের নেতৃত্বে একটি দল নতুন মানদণ্ড ব্যবহার করে। তাঁদের সংজ্ঞায়, ৫০ হাজারের বেশি জনসংখ্যা ও প্রতি বর্গকিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব কমপক্ষে ১ হাজার ৫০০ হলে সেটিকে ‘নগর’ এবং ন্যূনতম ৫ হাজার বাসিন্দা ও প্রতি বর্গকিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব ৩০০ হলে সেটিকে ‘শহর’ হিসেবে ধরা হয়েছে। বাকিগুলোকে গ্রামীণ এলাকা ধরা হয়।
২৩৭টি দেশ ও অঞ্চলের স্যাটেলাইট এবং জাতীয় জরিপের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, ৪৫ শতাংশ মানুষ এখন নগরে, আর ৩৬ শতাংশ মানুষ ছোট-বড় শহরে বাস করে। ফলে মোট ৮১ শতাংশ মানুষই এখন শহুরে জীবনযাপন করছে। বাকি ১৯ শতাংশ মানুষ গ্রামের বাসিন্দা।
গবেষণা বলছে, ২০৫০ সালের মধ্যে বিশ্বের ৮৩ শতাংশ মানুষ শহরাঞ্চলে থাকবে। তখনো শহরে বসবাসকারীর সংখ্যা বাড়তে থাকবে।
নগরায়ণের চালিকা শক্তি অঞ্চলভেদে ভিন্ন। পূর্ব ও দক্ষিণ এশিয়ায় গ্রামের মানুষ শিক্ষার সুযোগ, কাজ ও সামাজিক জীবনের আকর্ষণে শহরে ভিড়ছে। ইউরোপ ও উত্তর আমেরিকায় বিদেশিদের অভিবাসন এ ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য ফ্যাক্টর, আর সাব-সাহারান আফ্রিকায় উচ্চ জন্মহারই এর প্রধান কারণ।
নগরায়ণ পরিবেশ ও স্বাস্থ্য দুদিকেই প্রভাব ফেলে। পরিকল্পনাহীন শহরায়ণ গাড়ি নির্ভরতা বাড়িয়ে দূষণ বাড়াতে পারে, আবার সুশৃঙ্খল নগর-পরিকল্পনা পরিবহনব্যবস্থাকে শক্তি-সাশ্রয়ী করতে পারে। শহরে বায়ুদূষণ, তাপমাত্রা এবং সবুজ এলাকার অভাব মানসিক ও শারীরিক স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব ফেললেও, উন্নত স্বাস্থ্যসেবা ও সামাজিক সংযোগ শহরজীবনের গুরুত্বপূর্ণ সুবিধা।
গবেষকদের ভাষ্যে, নগরায়ণ থামিয়ে দেওয়া নয়, বরং শহরকে আরও বাসযোগ্য, আরও সবুজ করে তোলাই এখন সবচেয়ে জরুরি।

বিশ্বজুড়ে লেখক ও শিল্পীদের লক্ষ্য করে প্রতারণার নতুন কৌশল হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করছে সংঘবদ্ধ চক্র। খ্যাতিমান লেখক, প্রকাশক বা সাহিত্য এজেন্ট সেজে তারা উদীয়মান লেখকদের সঙ্গে যোগাযোগ করছে এবং ধীরে ধীরে বিশ্বাস অর্জনের পর অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে।
৫ ঘণ্টা আগে
রাশিয়ার একটি মালবাহী জাহাজ রহস্যজনক বিস্ফোরণের পর ভূমধ্যসাগরে ডুবে যাওয়ার ঘটনায় নতুন করে আন্তর্জাতিক উদ্বেগ তৈরি হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয়েছে, ‘উরসা মেজর’ নামের ওই জাহাজটি সম্ভবত উত্তর কোরিয়ার উদ্দেশে সাবমেরিনে ব্যবহৃত দুটি পারমাণবিক রিঅ্যাক্টরের যন্ত্র
৬ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের প্রকাশিত গোপন ইউএফও নথি ঘিরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। বিশেষ করে একটি রহস্যময় ‘আট কোনা’ উড়ন্ত বস্তুর ভিডিওকে ঘিরে ধর্মীয় মহলে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।
৭ ঘণ্টা আগে
ভারত-বাংলাদেশ সম্পর্ক, সীমান্ত নিরাপত্তা ও তিস্তা প্রকল্পকে ঘিরে সাম্প্রতিক সময়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। আজ মঙ্গলবার (১২ মে) নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক সাপ্তাহিক ব্রিফিংয়ে এ বিষয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দেন। তিনি বলেন, বাংলাদেশ-ভারত সম্পর্ক বর্তমানে ইতিবাচ
৮ ঘণ্টা আগে