
ইউক্রেনের কাছে আকাশ থেকে নিক্ষেপযোগ্য ৩ হাজার ৩৫০টি ইআরএএম ক্রুজ ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদমাধ্যম ‘ওয়াল স্ট্রিট জার্নাল’ জানিয়েছে, চলতি বছরের শেষ নাগাদ ইউক্রেনে পৌঁছাতে পারে এসব অস্ত্র।
স্থানীয় সময় শনিবার (২৩ আগস্ট) নাম প্রকাশে অনিচ্ছুক দুই মার্কিন কর্মকর্তার বরাতে ‘ওয়াল স্ট্রিট জার্নাল’ এই খবর প্রকাশ করেছে।
প্রতিবেদনে বলা হয়—সর্বোচ্চ ২৮০ মাইল পাল্লার এই ক্ষেপণাস্ত্রগুলো আগামী ছয় সপ্তাহের মধ্যেই ইউক্রেনে পৌঁছাতে পারে। তবে এগুলো ব্যবহার করতে ইউক্রেনকে পেন্টাগনের অনুমোদন নিতে হবে বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি মন্তব্য করেছিলেন, ইউক্রেন যদি রাশিয়ার ভেতরের লক্ষ্যবস্তুতে হামলা চালাতে না পারে, তবে তাদের যুদ্ধ জেতার কোনো সুযোগ নেই। তবে তিনি জো বাইডেন প্রশাসনের সময় ইউক্রেনকে দেওয়া নিঃশর্ত সহায়তার সমালোচনাও করেছিলেন।
২০২৫ সালের শুরু থেকেই রাশিয়ার কাছে ক্রমশই এলাকা হারাচ্ছে ইউক্রেনীয় বাহিনী এবং নতুন সেনা জোগাতে হিমশিম খাচ্ছে। এই প্রেক্ষাপটে গত মাসে (জুলাই) ট্রাম্প স্পষ্ট করে বলেন—ইউক্রেনকে দেওয়া অতিরিক্ত অস্ত্রের ব্যয় বহন করবে ন্যাটোর ইউরোপীয় সদস্য রাষ্ট্রগুলো।
ফ্রান্স ও জার্মানিসহ ইউক্রেনের প্রধান ইউরোপীয় সমর্থকেরা ইতিমধ্যেই যুদ্ধ-পরবর্তী নিরাপত্তা নিশ্চয়তার অংশ হিসেবে আরও অস্ত্র পাঠানোর পক্ষে অবস্থান নিয়েছে। অন্যদিকে রাশিয়া দাবি করছে, পশ্চিমা সামরিক সহায়তাই শান্তি চুক্তির পথে প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের কার্যালয় ইউক্রেনকে ক্ষমা চাইতে বলেছে। ইউক্রেনে আটক উত্তর কোরিয়ার দুই যুদ্ধবন্দীকে সিউলের কাছে হস্তান্তরের বিষয়টি গোপন রাখার জন্য যে সমঝোতা হয়েছিল, তা অস্বীকার করায় কিয়েভকে ক্ষমা চাইতে বলেছে।
৯ মিনিট আগে
নাইজেরিয়ার লাগোসের মুরতালা মোহাম্মদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২৫ লাখ ৫০ হাজার আফিম ট্যাবলেট বা ওপিওয়েড জব্দ করেছে ন্যাশনাল ড্রাগ ল এনফোর্সমেন্ট এজেন্সি (এনডিএলইএ)। সংস্থাটি দাবি করছে, এসব ট্যাবলেট ভারত ও বাংলাদেশ থেকে পাচার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
চলতি বছরের ২৪ সেপ্টেম্বর সকালে ৪০ বছর বয়সী সাইকুন খান তাঁর ছেলেকে বলেছিলেন, তিনি মোটরসাইকেলের জন্য নতুন টায়ার কিনতে বাজারে যাচ্ছেন। শিগগিরই ফিরে এসে তাদের জমিতে বোনা পেঁয়াজের পরিচর্যা করবেন। তিনি আর ফিরে আসেননি।
২ ঘণ্টা আগে
টানা এক বছরেরও বেশি সময় ধরে চলা দুর্নীতিবিরোধী তীব্র ছাত্র আন্দোলন ও ক্রমবর্ধমান জন অসন্তোষের মুখে শেষ পর্যন্ত পদত্যাগ করেছেন সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকসান্দার ভুচিচ। রাজধানী বেলগ্রেডে প্রেসিডেন্টের কার্যালয়ের বাইরে সমর্থকদের উদ্দেশে দেওয়া এক ভাষণে পদত্যাগের ঘোষণা দেন তিনি।
২ ঘণ্টা আগে