
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ দুজনই তাঁর কাছে নতিস্বীকার করেছেন। মোদি তাঁকে বলেছেন, ‘স্যার, আমি কি আপনার সঙ্গে একটু দেখা করতে পারি?’ অন্যদিকে যুক্তরাষ্ট্রে ফরাসি পণ্যের ওপর শুল্ক বাড়ানোর হুমকি দিয়ে তিনি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁকে প্রেসক্রাইবড ওষুধের দাম কয়েক গুণ বাড়াতে বাধ্য করেছিলেন। ওয়াশিংটনে গত মঙ্গলবার নিজ দল রিপাবলিকান পার্টির আইনপ্রণেতাদের এক সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ট্রাম্প বলেন, রাশিয়ার কাছ থেকে তেল কেনায় ভারতের ওপর যুক্তরাষ্ট্র যে বাড়তি শুল্ক আরোপ করেছে, তাতে মোদি সন্তুষ্ট নন। তবে এই চাপের কারণেই তিনি রাশিয়ার তেল কেনা কমিয়েছেন। এর একপর্যায়ে মোদি নিজ থেকেই সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেন। বলেন, ‘স্যার, আমি কি আপনার সঙ্গে একটু দেখা করতে পারি?’ আমি বললাম, ‘হ্যাঁ।’
বর্তমানে ভারতের ওপর যুক্তরাষ্ট্রের ৫০ শতাংশ শুল্ক কার্যকর রয়েছে। এর মধ্যে ২৫ শতাংশ রাশিয়ার কাছ থেকে তেল কেনার শাস্তি হিসেবে আরোপ করা হয়েছে বলে উল্লেখ করেন ট্রাম্প। তিনি বলেন, ভারতীয় পক্ষ থেকে জানানো হয়েছে, তারা দীর্ঘ পাঁচ বছর ধরে যুক্তরাষ্ট্রের কাছ থেকে অ্যাপাচে হেলিকপ্টার পাওয়ার অপেক্ষায় ছিল। এই পরিস্থিতি বদলাতে উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যেই তারা ৬৮টি অ্যাপাচে হেলিকপ্টার কেনার অর্ডার দিয়েছে।
একই অনুষ্ঠানে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁকেও নিয়েও কথা বলেন ট্রাম্প। তাঁর দাবি, যুক্তরাষ্ট্রে ফরাসি পণ্যের ওপর শুল্ক বাড়ানোর হুমকি দিয়ে তিনি ফ্রান্সকে প্রেসক্রাইবড ওষুধের দাম কয়েক গুণ বাড়াতে বাধ্য করেছিলেন। ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র বহু দশক ধরে কার্যত বৈশ্বিক স্বাস্থ্যব্যবস্থায় ভর্তুকি দিয়ে আসছে, অথচ আমেরিকান ভোক্তারা ফরাসি ভোক্তাদের তুলনায় বহুগুণ বেশি দামে ওষুধ কিনছে। এই বৈষম্য দূর করতে তিনি কথিত ‘মোস্ট ফেভার্ড নেশন’ নীতি কার্যকর করেছেন।

দূর থেকে এই শহরকে মনে হয় যেন সমুদ্রের ধারে সারি সারি অভিন্ন সাদা ভবনের কোনো কৃত্রিম নগরী। কিন্তু কাছে গেলে দেখা যায় ভিন্ন চিত্র—নীরব রাস্তা, ফাঁকা উঁচু ভবন এবং ধুলায় ঢাকা পরিত্যক্ত অ্যাপার্টমেন্ট।
১৯ মিনিট আগে
দীর্ঘ এক দশক পর বাংলাদেশে আবারও যাত্রীবাহী রেল কোচ সরবরাহ শুরু করার প্রস্তুতি নিয়েছে ভারতের রেলওয়ে। ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, পাঞ্জাব রাজ্যের কপূরথলা রেল কোচ ফ্যাক্টরি (আরসিএফ) থেকে আজ বুধবার বাংলাদেশ রেলওয়ের জন্য ১৯টি কোচের একটি বহর আনুষ্ঠানিকভাবে রওনা হওয়ার কথা রয়েছে
২৩ মিনিট আগে
কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে একটি পাঁচতলা ভবন ধসে পড়ার পর ধ্বংসস্তূপের নিচ থেকে ক্ষীণ ফিসফিস শব্দ শুনে এক নবজাতক ও তার সঙ্গে থাকা এক ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়েছে। গত সোমবার দেশটির পশ্চিমাঞ্চলে
১ ঘণ্টা আগে
সিরিয়ার ভিন্নমতাবলম্বী মাহমুদ ঈসা জানিয়েছেন, সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের ঘনিষ্ঠ গোয়েন্দা কর্মকর্তা আতিফ নাজিবের হাতে তিনি ভয়াবহ নির্যাতনের শিকার হয়েছিলেন। নাজিবকে ২০১১ সালে দারায় শান্তিপূর্ণ বিক্ষোভ দমনে কঠোর ভূমিকার জন্য মঙ্গলবার দামেস্কের একটি আদালত মৃত্যুদণ্ড দিয়েছেন।
২ ঘণ্টা আগে