
ইরানে মার্কিন হামলাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের হিরোশিমায় পারমাণবিক বোমার ফেলার সঙ্গে তুলনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা ফেলার মধ্য দিয়ে যেভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাপ্ত হয়েছিল, সেভাবেই ইরানের ওপর যুক্তরাষ্ট্রের বি-২ বোমারু বিমানের হামলা ইসরায়েল-ইরান যুদ্ধের ইতি টেনেছে।
নেদারল্যান্ডসের রাজধানী দ্য হেগে এক সাক্ষাৎকারে ট্রাম্প এই মন্তব্য করেন। তিনি বলেন, ‘তারা (ইরান) এই কর্মসূচিতে ট্রিলিয়ন ডলার ব্যয় করেছে, কিন্তু সফল হতে পারেনি। আর এখন আমরা ওদের সঙ্গে বেশ ভালোভাবেই চলছি। কিন্তু যদি ওই হামলা সফল না হতো? ওই আঘাতই যুদ্ধ শেষ করেছে। হিরোশিমার উদাহরণ আমি দিতে চাই না, নাগাসাকিরও না... কিন্তু সেটাই তো ওই যুদ্ধের ইতি টেনেছিল। একদম তেমনই, এই হামলাই এই যুদ্ধের শেষ টেনে দিয়েছে।”
গত ২২ জুন যুক্তরাষ্ট্র ইরানের ইস্পাহান ও ফোর্দোর পারমাণবিক স্থাপনায় বড় ধরনের হামলা চালায়, যেখানে বাংকার-বাস্টার বোমা ব্যবহার করা হয়।
হামলায় ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ ইউরেনিয়াম রূপান্তর কেন্দ্র ও সমৃদ্ধকরণ স্থাপনাগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়, যা দেশটির পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলেছে।
ট্রাম্প প্রশাসন এই হামলাকে ইরানের ‘পারমাণবিক হুমকি’ নির্মূলের চূড়ান্ত পদক্ষেপ হিসেবে উপস্থাপন করছে।

যুক্তরাজ্যের বিরুদ্ধে চীনের গোয়েন্দা তৎপরতায় সহায়তা করেছেন ব্রিটিশ বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ১০০ জনেরও বেশি শিক্ষাবিদ। এমন দাবি করেছে দেশটির অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা এমআইফাইভ। এ দিকে লন্ডনে চীনা দূতাবাসের একজন মুখপাত্র এই অভিযোগকে ‘কাল্পনিক ও পুরোপুরি বানোয়াট’ বলে অভিহিত করেছেন।
১ ঘণ্টা আগে
মার্কিন কর্মকর্তারা মনে করছেন, ২০২৮ সালের আগে তাইওয়ানে চীনের সামরিক অভিযান চালানোর সম্ভাবনা ক্রমেই কমছে। যদিও চীনের প্রেসিডেন্ট সি চিনপিং দেশটির সামরিক বাহিনীকে ২০২৭ সালের মধ্যে তাইওয়ানকে প্রয়োজনে শক্তি প্রয়োগ করে দখল করার মতো প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছেন বলে দীর্ঘদিন ধরে ধারণা করা হচ্ছিল।
২ ঘণ্টা আগে
ছাত্র আন্দোলনের কর্মী উমর খালিদ ও শারজিল ইমামের জামিন আবেদন খারিজ করে দিয়েছেন দিল্লি হাইকোর্ট। ২০২০ সালের উত্তর-পূর্ব দিল্লির দাঙ্গার বৃহত্তর ষড়যন্ত্রের মামলায় গতকাল বুধবার বিচারপতি প্রতিভা এম. সিং ও বিচারপতি দীনেশ ভাটের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। এই দুই ছাত্র নেতা ৬ বছরে ধরে বিনা বিচারে বন্দী।
৩ ঘণ্টা আগে
ইরাক থেকে সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড দ্য লেভান্ত (আইএসআইএল বা আইএস) বিরোধী মিশনে থাকা সর্বশেষ মার্কিন সেনাদেরও প্রত্যাহার করা হয়েছে। এর মধ্য দিয়ে দেশটিতে যুক্তরাষ্ট্রের দীর্ঘ ১২ বছরের সামরিক মিশনের আনুষ্ঠানিক সমাপ্তি হলো।
৪ ঘণ্টা আগে