
যুক্তরাষ্ট্রের ফেসবুক ব্যবহারকারীরা মেটার কাছ থেকে ৭২৫ মিলিয়ন ডলার বা প্রায় ৭৯ হাজার কোটি টাকা (৭৮ হাজার ৬৫২ কোটি টাকারও বেশি) ক্ষতিপূরণ পাবেন। জনপ্রতি হিসেবে সেই অর্থের পরিমাণ দাঁড়াবে ৮ দশমিক ৩৩৩ ডলারে যা বাংলাদেশি মুদ্রায় ৯০০ টাকার মতো। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
যুক্তরাষ্ট্রের ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের সময় ডোনাল্ড ট্রাম্পের হয়ে প্রচারণা চালানো প্রতিষ্ঠান ক্যামব্রিজ অ্যানালিটিকার কাছে মেটা মার্কিন ফেসবুক ব্যবহারকারীদের তথ্য বিক্রি করে দেয়। পরে ২০১৮ সালে বিষয়টি নিয়ে মামলা হয় এবং গত বছর অর্থাৎ ২০২২ সালে দীর্ঘ আইনি লড়াইয়ের পর মেটা ৭২৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতে সম্মত হয়।
কেমব্রিজ অ্যানালিটিকা ফেসবুকের ৮ কোটি ৭০ লাখ তথ্যে প্রবেশাধিকার পাওয়ার জন্য ফেসবুক অ্যাপ ডেভেলপারদের টাকা দিয়েছিল। প্রতিষ্ঠানটি মূলত নির্বাচনের দৌড়ে থাকা ডোনাল্ড ট্রাম্পের হয়ে প্রচারণা চালানোর জন্য সেই সব ব্যবহারকারীর তথ্য ব্যবহার করেছিল।
সেই পরিপ্রেক্ষিতে ২০০৭ সালের ২৪ এর পর থেকে ২০২২ সালের ২২ ডিসেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্রে যারা ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করেছেন তাঁরা সবাই এই ক্ষতিপূরণের অর্থ দাবি করতে পারবেন। এ লক্ষ্যে আগামী ২৫ আগস্টের আগে অনলাইনে নিজ অংশের জরিমানা দাবি করে আবেদন করতে হবে।
সেবারই যে মেটা প্রথমবার ব্যবহারকারীর তথ্য বিক্রি করেছে তা নয়। এর আগে এবং পরেও মেটা একাধিকবার তথ্য গোপনীয়তা লঙ্ঘন করেছে। চলতি বছরের মে মাসে সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠানটি ইউরোপীয় ইউনিয়নের ডেটা সুরক্ষা নিয়ম লঙ্ঘনের দায়ে ১৩০ কোটি ডলার জরিমানার মুখোমুখি হয়েছে। এ ছাড়া আদালতের সেই রায়ে ইউরোপের ফেসবুক ব্যবহারকারীদের তথ্য যুক্তরাষ্ট্রে স্থানান্তর করা বন্ধ করতেও কোম্পানিটিকে নির্দেশ দেওয়া হয়েছিল।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটি কর্তৃপক্ষ ২০০১ সালের ১১ সেপ্টেম্বর সন্ত্রাসী হামলার পর ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এলাকায় বায়ুর মান নিয়ে আগে প্রকাশ না করা এক লাখ ৭০ হাজারের বেশি পৃষ্ঠার নথি প্রকাশ করেছে।
২৭ মিনিট আগে
ইয়েমেনের গুরুত্বপূর্ণ লোহিত সাগরীয় বন্দরনগরী মোখা দখলে নেওয়ার দাবি করেছে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ইয়েমেনের সামরিক সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে রয়টার্স।
১ ঘণ্টা আগে
ইয়েমেনের হুতিরা গুরুত্বপূর্ণ লোহিতসাগরীয় শহর আল-মাখার (মোখা) নিয়ন্ত্রণ নিয়েছে। গোষ্ঠীটি এখন কৌশলগত বাব আল-মান্দেব প্রণালির দিকে এগিয়ে যাচ্ছে। ইয়েমেন সরকারের তিনটি অজ্ঞাতনামা সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। মোখা দখলের ফলে ইয়েমেনের লোহিতসাগর অঞ্চলের প্রায় পুরো উপকূলই এখন এক
৫ ঘণ্টা আগে
ইউক্রেনের বিভিন্ন এলাকায় রুশ বাহিনী হামলা চালিয়েছে। এতে অন্তত সাতজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন ইউক্রেনীয় কর্মকর্তারা। এরই মধ্যে ইউক্রেন দাবি করেছে, রাশিয়ার অভ্যন্তরে আর্কটিক অঞ্চলে একটি প্রাকৃতিক গ্যাস কারখানায় ড্রোন হামলা চালিয়েছে তারা। ওই হামলার পর কারখানাটিতে আগুন ধরে যায়।
৫ ঘণ্টা আগে