
ইউক্রেন সংকট নিয়ে চলমান উত্তেজনার মধ্যেই গতকাল শনিবার স্থানীয় সময় সকাল ১১টায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ভিডিওকলে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এ সময় পুতিনকে জো বাইডেন বলেছেন, রাশিয়া যদি ইউক্রেনে হামলা করে, তবে যুক্তরাষ্ট্র এর কড়া জবাব দেবে। যুক্তরাষ্ট্রের গণমাধ্যম সিএনএনের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়, দুই দেশের প্রেসিডেন্ট প্রায় ঘণ্টাব্যাপী কথা বলেন। এ সময় জো বাইডেন পুতিনের উদ্দেশে বলেন, রাশিয়া যদি ইউক্রেনে আক্রমণ চালায় তবে সেখানে বিরাট মানবিক বিপর্যয় দেখা দিতে পারে। এ ধরনের ঘটনা ঘটলে বিশ্বদরবারে রাশিয়ার গ্রহণযোগ্যতা অবশ্যই প্রশ্নবিদ্ধ হবে। রাশিয়ার উচিত হবে না যুদ্ধে জড়ানো। দেশটি যদি শেষ পর্যন্ত ইউক্রেনে আক্রমণ করেই বসে, তবে যুক্তরাষ্ট্র ও এর মিত্ররা এর কড়া জবাব দেবে। রাশিয়াকে এ জন্য অবশ্যই চড়া মূল্য দিতে হবে।
এর আগে গত শুক্রবার রাশিয়া ‘যেকোনো সময়’ বিমান হামলার মাধ্যমে ইউক্রেন আক্রমণের সূচনা করতে পারে বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। এবং দেশটি যুক্তরাষ্ট্রের নাগরিকদের ২৪ ঘণ্টার মধ্যে ইউক্রেন ত্যাগের আহ্বান জানিয়েছে।
হোয়াইট হাউস কর্তৃপক্ষ জানিয়েছে, বিমান হামলার মাধ্যমে রাশিয়া ইউক্রেনে হামলা চালালে সেখানে বসবাসরত মার্কিনিদের প্রস্থান কঠিন হয়ে যাবে এবং বেসামরিকদের জীবন বিপন্ন হয়ে উঠতে পারে।
তবে ইউক্রেন সীমান্তের কাছে এক লাখেরও বেশি সেনা মোতায়েন সত্ত্বেও মস্কো বারবার ইউক্রেন আক্রমণের পরিকল্পনা অস্বীকার করেছে।
এদিকে জো বাইডেনের সঙ্গে ভিডিওকলে কথা বলার আগে ভ্লাদিমির পুতিন শনিবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর সঙ্গেও ফোনে কথা বলেছেন। ফ্রান্সের প্রেসিডেন্টের দপ্তর জানায়, চলমান ইউক্রেন সংকটের সমাধান না হলে কোনো কূটনৈতিক পদক্ষেপই ফলপ্রসূ হবে না বলে পুতিনকে জানিয়েছেন মাখোঁ।

ইরানি অপরিশোধিত তেল পরিবহনের দায়ে ভারত মহাসাগরে নিষেধাজ্ঞাভুক্ত একটি ট্যাংকারে অভিযান চালিয়েছে মার্কিন বাহিনী। আজ শুক্রবার মার্কিন সামরিক বাহিনীর বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
২৩ মিনিট আগে
অবৈধভাবে বসবাসকারী বিদেশি নাগরিক, বিশেষ করে, বাংলাদেশিদের বিষয়ে নিজস্ব আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। একই সঙ্গে এসব নাগরিককে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়াটি...
১ ঘণ্টা আগে
ইউক্রেন ও রাশিয়ার চলমান যুদ্ধাবস্থায় একটি বড় রাজনৈতিক মোড় দেখা যাচ্ছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে সরাসরি একটি খোলাচিঠি পাঠিয়ে মুখোমুখি শান্তি আলোচনার প্রস্তাব দিয়েছেন।
১ ঘণ্টা আগে
লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন ইরানের বিরুদ্ধে তাঁর দেশকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতে দর-কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহারের অভিযোগ তুলেছেন। একই সঙ্গে তিনি তেহরানকে লেবাননের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বন্ধের দাবি জানিয়েছেন।
২ ঘণ্টা আগে