
ইউক্রেনে হামলা চালানো হলে রাশিয়াকে চরম মূল্য চোকাতে হবে বলে সতর্ক করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন স্থানীয় সময় শুক্রবার যুক্তরাষ্ট্রের ডেলাওয়ার অঙ্গরাজ্যে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এই সতর্কবার্তার কথা জানান বাইডেন।
এর আগে গত বৃহস্পতিবার ইউক্রেন ইস্যুতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ৫০ মিনিট ফোনালাপ করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
ওই ফোনালাপ ইস্যুতে বাইডেন বলেন, ‘আমি প্রেসিডেন্ট পুতিনকে স্পষ্ট বলেছি যে রাশিয়া যদি আর কোনো পদক্ষেপ নেয়, তাহলে আমাদের কঠোর নিষেধাজ্ঞা থাকবে। আমরা আমাদের ন্যাটো মিত্রদের সঙ্গে ইউরোপে আমাদের উপস্থিতি বাড়াব এবং এর জন্য একটি চরম মূল্য দিতে হবে।
বাইডেন জানান, পুতিন একটি সমাধান খুঁজে পেতে সহায়তা করার জন্য সিনিয়র কর্মীদের সঙ্গে আগামী মাসে তিনটি গুরুত্বপূর্ণ বৈঠকে সম্মত হয়েছেন।
সীমান্তে সেনা বৃদ্ধি হলে রাশিয়াকে নিষেধাজ্ঞা দেওয়া হবে কি না—এমন প্রশ্নে বাইডেন বলেন, ‘আমি এটি জনসমক্ষে আলোচনা করতে চাইছি না। তবে আমরা এটা পরিষ্কার করে দিয়েছি যে পুতিন ইউক্রেনের দিকে যেতে পারবেন না।
গতকাল শুক্রবার হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী রোববার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করবেন বাইডেন।
হোয়াইট হাউসের পক্ষ থেকে আরও জানানো হয়, বাইডেন ইউক্রেনের প্রতি সমর্থন পুনরায় নিশ্চিত করবেন। রাশিয়ার সামরিক গঠন নিয়ে আলোচনা করবেন এবং ওই অঞ্চলের পরিস্থিতি শান্ত করার জন্য কূটনৈতিক প্রচেষ্টার প্রস্তুতি পর্যালোচনা করবেন।
এদিকে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, গতকাল শুক্রবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ন্যাটোর মহাসচিব জেনস স্টোলেনবার্গ ও অন্য কর্মকর্তাদের সঙ্গে ইউক্রেন ইস্যুতে বৈঠক করেছেন।
এ ছাড়া মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কানাডা ও ইতালির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন ইস্যুতে বৈঠক করেছেন।

যুক্তরাষ্ট্র ভ্রমণের পর ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান করা বা ‘ওভারস্টে’ ঠেকানোর লক্ষ্যে ৫০টি দেশের নাগরিকদের জন্য বাধ্যতামূলক জামানত বা ‘ভিসা বন্ড’ জমা দেওয়ার বিধান স্থায়ী করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট (পররাষ্ট্র দপ্তর)।
১০ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের একটি সামরিক ঘাঁটিতে দেশটির বিমানবাহিনীর একটি এফ-৩৫বি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটেছে। তবে বিমানটি মাটিতে আছড়ে পড়ার ঠিক আগেই জরুরি প্যারাস্যুট নিয়ে পাইলট সফলভাবে বেরিয়ে আসতে সক্ষম হন।
১৭ ঘণ্টা আগে
বিভিন্ন দেশের ফুটবল কর্মকর্তা ও মহাদেশীয় সংস্থাগুলোর তীব্র বিরোধিতার মুখে বিশ্বকাপে বেসরকারি বিনিয়োগের বিতর্কিত সিদ্ধান্ত থেকে শেষ পর্যন্ত পিছু হটেছে ফুটবলের বিশ্ব নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
১৮ ঘণ্টা আগে
স্পেনের উত্তর আফ্রিকান ভূখণ্ড সেউতায় (Ceuta) অভিবাসীদের নজিরবিহীন ঢলের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে দেশটির সরকার। বৃহস্পতিবার থেকে স্থল ও সমুদ্রপথে সীমান্ত পেরিয়ে সেউতায় প্রবেশ করা ৫০ হাজারের বেশি মানুষের অধিকাংশই শুক্রবার (৩১ জুলাই) স্বেচ্ছায় মরক্কোয় ফিরে যেতে শুরু করেছেন।
১ দিন আগে