যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী সপ্তাহে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করবেন। মিশিগানে অঙ্গরাজ্যে নির্বাচনী প্রচারণার সময় এই ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ট্রাম্প। এ সময় মোদির প্রশংসাও করেন তিনি। আজ বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাবেন নরেন্দ্র মোদি। সেখানে তিনি কোয়াড শীর্ষ সম্মেলনে অংশ নেবেন এবং নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে ‘সামিট ফর দ্য ফিউচার’ শীর্ষক সম্মেলনে ভাষণ দেবেন। প্রেসিডেন্ট জো বাইডেনের আয়োজনের ডেলাওয়্যারের উইমিংটনে অনুষ্ঠিত হতে যাওয়া এই সম্মেলন হবে চতুর্থ ‘কোয়াড লিডারস সামিট।’
মোদির এই সফর প্রসঙ্গে স্থানীয় সময় গত মঙ্গলবার মিশিগানে প্রচারণার সময় ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনি (মোদি আগামী সপ্তাহে আমার সঙ্গে দেখা করতে আসছেন। এ ছাড়া মোদিকে ‘অসাধারণ’ বলেও আখ্যা দেন ট্রাম্প। তবে তাদের দুজনের বৈঠক নিয়ে বিস্তারিত কোনো তথ্য জানাননি ট্রাম্প।
আগামী রোববার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে ভারতীয়দের উদ্দেশে ভাষণ দেবেন মোদি। পরদিন সোমবার নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে ’সামিট অব দ্য ফিউচার’-শীর্ষক সম্মেলনে ভাষণ দেবেন তিনি। শীর্ষ সম্মেলনের থিম হলো ’একটি ভালো আগামীর জন্য বহুপক্ষীয় সমাধান’।

যুক্তরাজ্যে মার্কিন বিমানবাহিনীর ব্যবহৃত আরএএফ ফেয়ারফোর্ড ঘাঁটিতে হামলার ষড়যন্ত্রে ইরানের প্রত্যক্ষ সংযোগ বা জড়িত থাকার ‘শক্তিশালী আলামত’ পাওয়া গেছে বলে জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম।
২ মিনিট আগে
দৃঢ় আত্মবিশ্বাসের সঙ্গে ধাপে ধাপে জাতীয় পুনর্জাগরণের লক্ষ্য অর্জনের আহ্বান জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। একই সঙ্গে চলতি বছরের অর্থনৈতিক লক্ষ্য পূরণ, উচ্চমানের প্রবৃদ্ধি ধরে রাখা এবং মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের ওপর জোর দিয়েছেন তিনি। গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার ৭৭তম...
১ ঘণ্টা আগে
সংযুক্ত আরব আমিরাত থেকে ইসরায়েলগামী ‘ফ্লাইদুবাই’-এর বিমানে মাঝআকাশে দুই পাইলটের রক্তক্ষয়ী হাতাহাতি ও বিমান ভূপাতিত করার চেষ্টার ঘটনায় ককপিটে হামলা চালানো পাইলটকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
২ ঘণ্টা আগে
সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইসরায়েলের বিন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হয়েছিল ‘ফ্লাইদুবাই’-এর একটি বিমান। কিন্তু মাঝপথে হঠাৎই বিমানের ভেতরে সৃষ্টি হয় চরম আতঙ্ক ও বিশৃঙ্খলা। ককপিটে দুই পাইলটের মধ্যে হাতাহাতিতে বিমানটি প্রায় হাইজ্যাকের ঝুঁকিতে পড়েছিল।
৪ ঘণ্টা আগে