যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টে জো বাইডেনের ইউক্রেন সফর এখন ‘টক অব দ্য ওয়ার্ল্ড’। তিনি স্থানীয় সময় সোমবার সকালে খুব গোপনে ইউক্রেনের রাজধানী কিয়েভে পৌঁছেছেন। তাঁর সফর নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে বার্তা সংস্থা এএফপি।
এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, রোববার গভীর রাতে ওয়াশিংটনের বাইরে একটি সামরিক বিমানবন্দর থেকে যাত্রা শুরু করেন বাইডেন। প্রেসিডেন্টকে বহনকারী বোয়িং ৭৫৭ নামের একটি বিশেষ উড়োজাহাজটি আনুমানিক ভোর ৪টায় উড্ডয়ন শুরু করে। ৮০ বছর বয়সী বাইডেনের সফরসঙ্গী ছিলেন কয়েকজন নিরাপত্তাকর্মী, একটি ছোট মেডিকেল টিম, বাইডেনের ঘনিষ্ঠ উপদেষ্টা এবং দুজন সাংবাদিক।
এএফপি আরও জানিয়েছে, সেটি ছিল একটি ছোট উড়োজাহাজ। সাধারণত মার্কিন প্রেসিডেন্ট তাঁর আন্তর্জাতিক ভ্রমণের সময় এটি ব্যবহার করেন। উড়োজাহাজটি নির্ধারিত জায়গা থেকে বেশ দূরে পার্ক করা ছিল এবং এর প্রতিটি জানালা ছিল বন্ধ।
দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদক সাবরিনা সিদ্দিকী জানিয়েছেন, রাত ২টা ১৫ মিনিটের দিকে তাঁকে ও একজন ফটোগ্রাফারকে ওই নির্ধারিত বিমানবন্দরে থাকতে বলা হয়েছিল। উড়োজাহাজটি যাত্রা শুরু করার পর তাঁদের কাছ থেকে মুঠোফোন নিয়ে নেওয়া হয়। প্রায় ২৪ ঘণ্টা পর তারা যখন কিয়েভে পৌঁছান, তখন মুঠোফোন ফেরত দেওয়া হয়েছে।
এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্টকে বহনকারী উড়োজাহাজটি প্রায় সাত ঘণ্টা পর ওয়াশিংটন থেকে জার্মানির রামস্টেইনে মার্কিন সামরিক ঘাঁটিতে পৌঁছায়। সেখানে পৌঁছার পরেও উড়োজাহাজটির জানালা খোলা হয়নি।
প্রেসিডেন্ট বাইডেনের পরের ফ্লাইট ছিল পোল্যান্ডের উদ্দেশ্যে। তিনি ও তাঁর সফর সঙ্গীরা অপর একটি উড়োজাহাজে চড়ে পোল্যান্ডের রজেসজো-জাসিওনকা বিমানবন্দরে গিয়ে অবতরণ করেন। এরপর তাঁরা পোল্যান্ডের রেল স্টেশন প্রজেমিসল গ্লোনির দিকে যান। স্থানীয় সময় রাত ৯টা ১৫ মিনিটের দিকে একটি ট্রেন বাইডেন ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে যাত্রা শুরু করে।
সাবরিনা সিদ্দিকী বলেছেন, ট্রেনটিতে আটটি বগি ছিল। কঠোর নিরাপত্তার সঙ্গে আমাদের ট্রেনে ওঠানো হয়। মার্কিন প্রেসিডেন্ট ট্রেন ভ্রমণ পছন্দ করেন। তিনি যখন সিনেটর ছিলেন তখন ডেলাওয়্যার থেকে ওয়াশিংটনে ট্রেনে যাতায়াত করতেন।
প্রায় ১০ ঘণ্টা যাত্রা শেষে ট্রেনটি সোমবার সকালে কিয়েভে পৌঁছায়।
জো বাইডেন শেষবার ইউক্রেন সফর করেছিলেন প্রেসিডেন্ট বারাক ওবামার সময়ে। তখন তিনি যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ছিলেন।

জেরুজালেমে মুসলিমদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থাপনা আল-আকসা মসজিদ কমপ্লেক্স ইসরায়েলের দখলে চলে যাওয়ার ‘আসন্ন’ আশঙ্কা তৈরি হয়েছে বলে সতর্ক করেছে জর্ডান। এই পরিস্থিতিতে আরব ও মুসলিম বিশ্বের পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে বুধবার (৫ আগস্ট) একটি জরুরি বৈঠক আহ্বান করেছে দেশটি।
১২ মিনিট আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সাম্প্রতিক দ্বন্দ্বে কূটনৈতিক সমাধানের প্রচেষ্টা বেশ অগ্রগতির মুখে রয়েছে বলে জানিয়েছে মধ্যপ্রাচ্যের মধ্যস্থতাকারী দেশ কাতার। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি মঙ্গলবার (৪ আগস্ট) সাংবাদিকদের এক ব্রিফিংয়ে জানিয়েছেন, দুই দেশের মধ্যে একটি সম্ভাব্য চুক্
৩২ মিনিট আগে
ফরাসি প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক নজিরবিহীন আত্মহত্যা সংকট দেখা দিয়েছে। গত অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর অধীনস্থ দপ্তরগুলোতে (এসপিএম) দুই কর্মকর্তার আত্মহত্যা, দুজনের আত্মহত্যার চেষ্টা এবং একজনের রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে।
১ ঘণ্টা আগে
নয়াদিল্লিতে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রস্তাবিত মিডিয়া অনুষ্ঠানের সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় (এমইএ)। একই সঙ্গে ওই অনুষ্ঠানে কোনো মতামত বা বক্তব্য প্রকাশ করা হলে এর দায়ও ভারত সরকার নেবে না বলে স্পষ্ট করেছে নয়াদিল্লি।
৩ ঘণ্টা আগে