
বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে প্রতিক্রিয়া শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় নির্বাচনে বিজয়ী দল বিএনপি, দলের নেতা তারেক রহমান ও বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছেন।
বাংলাদেশ সময় আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতের এ পোস্টে মার্কো রুবিও লেখেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও এর নেতা তারেক রহমানসহ বাংলাদেশের জনগণকে অভিনন্দন। যুক্তরাষ্ট্র নবনির্বাচিত সরকারের সঙ্গে কাজ করে সমৃদ্ধি ও আঞ্চলিক নিরাপত্তা জোরদার করতে আগ্রহী।’
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর এই বার্তা বিশেষ তাৎপর্যপূর্ণ। বিশেষ করে দক্ষিণ এশিয়ায় ভূরাজনৈতিক ভারসাম্য, ইন্দো-প্যাসিফিক কৌশল এবং আঞ্চলিক নিরাপত্তা প্রশ্নে বাংলাদেশের ভূমিকা নিয়ে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই সক্রিয়। নতুন সরকারের সঙ্গে ‘সমৃদ্ধি’ ও ‘আঞ্চলিক নিরাপত্তা’ অগ্রসর করার অঙ্গীকার ওয়াশিংটনের কূটনৈতিক অগ্রাধিকারের ইঙ্গিত বলেই মনে করা হচ্ছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশ-বিদেশে ব্যাপক আলোচনা ছিল। নির্বাচনের গ্রহণযোগ্যতা, অংশগ্রহণ ও ভবিষ্যৎ রাজনৈতিক স্থিতিশীলতা—এসব বিষয় আন্তর্জাতিক অংশীদারদের নজরে ছিল। এমন প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর সরাসরি অভিনন্দনবার্তা নতুন সরকারের প্রতি ইতিবাচক বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে।
যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক বাণিজ্য, উন্নয়ন সহযোগিতা, রোহিঙ্গা সংকট, সামুদ্রিক নিরাপত্তা, সন্ত্রাসবাদ দমনসহ বিভিন্ন ইস্যুতে বিস্তৃত। নবনির্বাচিত সরকারের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশের মাধ্যমে ওয়াশিংটন দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের ইঙ্গিত দিয়েছে।

একসময় বিশ্বজুড়ে একটা শৃঙ্খলা ছিল। বিশেষত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১৯৪৫ সাল থেকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে যে আন্তর্জাতিক শৃঙ্খলা ও জোটভিত্তিক ব্যবস্থা গড়ে উঠেছিল, তা এখন ভাঙনের মুখে। আর এর জন্য দায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি মিউনিখ নিরাপত্তা প্রতিবেদন ২০২৬-এ এমন তথ্য উঠে এসেছে।
২ ঘণ্টা আগে
ইরানের ওপর ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের কৌশল হিসেবে মধ্যপ্রাচ্যে আরও একটি বিমানবাহী রণতরি মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। বর্তমানে ক্যারিবীয় সাগরে মোতায়েন থাকা বিশ্বের সবচেয়ে বড় ও সর্বাধুনিক রণতরি ইউএসএস জেরাল্ড আর ফোর্ডকে দ্রুত মধ্যপ্রাচ্যে যাওয়ার নির্দেশ দিয়েছে পেন্টাগন।
২ ঘণ্টা আগে
সম্প্রতি চট্টগ্রাম বন্দরের ইজারা দেওয়া নিয়ে বাংলাদেশে ব্যাপকভাবে আলোচিত দুবাইভিত্তিক বন্দর ও লজিস্টিকস কোম্পানি ডিপি ওয়ার্ল্ড। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, বিশ্বব্যাপী বন্দর পরিচালনাকারী এই প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও প্রধান নির্বাহী সুলতান আহমেদ বিন সুলাইয়েম পদত্যাগ
৩ ঘণ্টা আগে
জাপান সরকার জানিয়েছে, দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নাগাসাকি প্রিফেকচারের উপকূলবর্তী বিশেষ অর্থনৈতিক অঞ্চলে (ইইজেড) অবৈধভাবে অবস্থান করা একটি চীনা মাছ ধরার নৌকা জব্দ করা হয়েছে। জাপানের মৎস্য সংস্থার পরিদর্শক নৌকাটিকে থামার নির্দেশ দিলে সেটি পালানোর চেষ্টা করেছিল।
৪ ঘণ্টা আগে