
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, তিনি চান একদিন তাঁর হিন্দু পরিবারে বেড়ে ওঠা স্ত্রী উষা ভ্যান্স খ্রিষ্টধর্মে অনুপ্রাণিত হয়ে ধর্মান্তরিত হবেন। বুধবার (২৯ অক্টোবর) মিসিসিপিতে টার্নিং পয়েন্ট ইউএসএ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।
ভ্যান্স বলেন, ‘বেশির ভাগ রোববারেই উষা আমার সঙ্গে গির্জায় যায়। আমি তাকে আগেও বলেছি, আজও বলছি—আমি সত্যিই চাই, একদিন সে গির্জায় আমার মতোই খ্রিষ্টের বাণীতে অনুপ্রাণিত হোক। কারণ আমি খ্রিষ্টীয় সুসমাচারে বিশ্বাস করি এবং চাই, একদিন আমার স্ত্রীও সেই বিশ্বাস উপলব্ধি করুক।’
তবে তিনি স্পষ্ট করে বলেন, তাঁর স্ত্রীর ধর্ম তাঁর সঙ্গে কোনো দ্বন্দ্ব সৃষ্টি করে না। ভ্যান্সের ভাষায়, ‘যদি সে খ্রিষ্টধর্মে না আসে, তাতেও সমস্যা নেই। ঈশ্বর সবাইকে স্বাধীন ইচ্ছা দিয়েছেন। এই বিষয়গুলো আপনি পরিবার ও ভালোবাসার মানুষদের সঙ্গে মেলামেশার মধ্য দিয়েই সমাধান করেন।’
২০১৯ সালে জেডি ভ্যান্স খ্রিষ্টধর্মে (ক্যাথলিক) ধর্মান্তরিত হন। তিনি জানান, স্ত্রী উষার সঙ্গে পরিচয়ের সময় তিনি ছিলেন নাস্তিক বা সংশয়বাদী। বর্তমানে তাঁদের সন্তানেরা খ্রিষ্টীয় শিক্ষায় বেড়ে উঠছে এবং একটি খ্রিষ্টান স্কুলে পড়ছে।
ধর্ম ও রাষ্ট্রের বিচ্ছিন্নতা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ভ্যান্স বলেন, ‘আমি মনে করি, খ্রিষ্টীয় মূল্যবোধই আমেরিকার ভিত্তি। কেউ যদি বলে তাদের দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ নিরপেক্ষ, তবে বুঝতে হবে তারা কিছু বিক্রি করতে এসেছে। আমি অন্তত সৎভাবে বলি—খ্রিষ্টীয় ভিত্তি এই দেশের জন্য কল্যাণকর।’
ভ্যান্সের এই মন্তব্য এমন সময়ে এসেছে, যখন যুক্তরাষ্ট্রে ভারতীয় অভিবাসীদের (বিশেষ করে এইচ-১বি ভিসাধারীদের) বিরুদ্ধে বিদ্বেষমূলক মনোভাব বেড়েছে। সম্প্রতি দীপাবলি উপলক্ষে মার্কিন রাজনীতিক তুলসি গ্যাবার্ড ও এফবিআই পরিচালক কাশ প্যাটেল শুভেচ্ছা জানালে সামাজিক মাধ্যমে অনেকেই তাদের উদ্দেশে ‘ইন্ডিয়ায় চলে যাও’ বা ‘যিশুর পথে ফিরে এসো’ ধরনের মন্তব্য করেছেন।
এদিকে ধর্ম, পরিবার ও ব্যক্তিগত বিশ্বাসের সমন্বয়ে ভ্যান্সের দৃষ্টিভঙ্গি রক্ষণশীল শ্রোতাদের কাছ থেকে প্রশংসা পেয়ে আসছে।

পাকিস্তান বিমান হামলার মাধ্যমে কাবুল, কান্দাহার ও পাকতিয়া অঞ্চলে আফগানিস্তানের তালেবান সরকারের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলোতে আঘাত হেনেছে বলে দাবি করেছে। একই সময়ে আন্তর্জাতিক সম্প্রদায় সংযম ও সংলাপের আহ্বান জানিয়েছে। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
২৪ মিনিট আগে
অবশেষে মুক্তি। আজ শুক্রবার সকালে আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল এবং তাঁর ঘনিষ্ঠ সহচর মনীশ সিসোদিয়া দিল্লির কথিত মদ আবগারি নীতিমালা মামলায় দুর্নীতি ও ষড়যন্ত্রের অভিযোগ থেকে মুক্তি পেয়েছেন। আদালত রায়ে জানিয়েছেন, এই নীতিতে কোনো বৃহত্তর ষড়যন্ত্র বা অপরাধমূলক উদ্দেশ্য ছিল না। কিন্তু এই মামলার
৩ ঘণ্টা আগে
যুক্তরাজ্য সরকার রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রোসাটমের তিনটি সহযোগী প্রতিষ্ঠানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে। এই নিষেধাজ্ঞার পর বাংলাদেশসহ বিভিন্ন দেশে রাশিয়ার পরমাণু প্রকল্পগুলোতে কেমন প্রভাব পড়তে পারে তা নিয়ে জল্পনা চলছে।
৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, ইরানে সামরিক হামলার বিষয়টি প্রেসিডেন্ট এখনো বিবেচনায় রেখেছেন। তবে এমন হামলার ফলে যুক্তরাষ্ট্র কোনো দীর্ঘমেয়াদি বছরজুড়ে চলা যুদ্ধে জড়িয়ে পড়বে, এমন কোনো সম্ভাবনা নেই। গতকাল বৃহস্পতিবার মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টকে দেওয়া সাক্ষাৎকারে..
৪ ঘণ্টা আগে