
যুক্তরাষ্ট্রের শীর্ষ এক সামরিক কর্মকর্তা বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধের জন্য গোলাবারুদ সংরক্ষণ করতে তাইওয়ানের কাছে ১৪ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি স্থগিত করেছে ওয়াশিংটন। মার্কিন নৌবাহিনীর ভারপ্রাপ্ত সচিব হুং কাও স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার সিনেট শুনানিতে আইনপ্রণেতাদের এ তথ্য জানান। এর এক সপ্তাহ আগেই বেইজিংয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনা প্রেসিডেন্ট সি চিনপিংয়ের আলোচনায় অস্ত্র বিক্রির বিষয়টি বড় ইস্যু হয়ে উঠেছিল।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, কাও মার্কিন সিনেট অ্যাপ্রোপ্রিয়েশনস সাবকমিটি অন ডিফেন্সকে বলেন, ‘এই মুহূর্তে আমরা একটি বিরতি দিচ্ছি, যাতে নিশ্চিত করা যায় যে অপারেশন এপিক ফিউরির জন্য আমাদের প্রয়োজনীয় গোলাবারুদ রয়েছে। আর আমাদের কাছে সেগুলো পর্যাপ্ত পরিমাণেই আছে।’
তিনি আরও বলেন, ‘আমরা শুধু নিশ্চিত করছি যে, সবকিছু প্রস্তুত আছে। এরপর প্রশাসন প্রয়োজন মনে করলে বিদেশি সামরিক বিক্রি কার্যক্রম আবারও চালু হবে।’ কাও জানান, অস্ত্র বিক্রি এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেবেন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এই বিক্রি কার্যকর হলে তা হবে তাইওয়ানের ইতিহাসে সবচেয়ে বড় অস্ত্র হস্তান্তর।
যুক্তরাষ্ট্র ও ইরান গত ৮ এপ্রিল যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর যুদ্ধ আপাতত থেমে আছে। তবে এখনো স্থায়ী শান্তিচুক্তিতে পৌঁছাতে পারেনি দুই পক্ষ। যুক্তরাষ্ট্রের কংগ্রেস জানুয়ারিতে তাইওয়ানের জন্য অস্ত্র প্যাকেজ অনুমোদন করেছিল। কিন্তু বিক্রি কার্যকর করতে ট্রাম্পের চূড়ান্ত অনুমোদন প্রয়োজন।
এই বিক্রি অনুমোদিত হলে, তা ডিসেম্বর মাসে ট্রাম্প অনুমোদিত তাইওয়ানের জন্য রেকর্ড ১১ বিলিয়ন ডলারের অস্ত্র প্যাকেজকেও ছাড়িয়ে যাবে। তাইওয়ানের প্রধানমন্ত্রী চো জুং–তাই আজ শুক্রবার সাংবাদিকদের বলেন, তাইওয়ান অস্ত্র কেনার প্রচেষ্টা অব্যাহত রাখবে।
থিংক ট্যাংক ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের উত্তর-পূর্ব এশিয়া বিষয়ক জ্যেষ্ঠ বিশ্লেষক উইলিয়াম ইয়াং বলেন, এই স্থগিতাদেশ ‘তাইওয়ানে যুক্তরাষ্ট্রের সমর্থন নিয়ে উদ্বেগ ও সংশয় আরও বাড়াবে এবং তাইওয়ান সরকারের জন্য ভবিষ্যতে অতিরিক্ত প্রতিরক্ষা বাজেট চাওয়া কঠিন করে তুলবে।’
এদিকে, ট্রাম্প নিশ্চিত করেছেন যে—অস্ত্র বিক্রির বিষয়টি তিনি সির সঙ্গে আলোচনা করেছেন। গত সপ্তাহে তিনি বলেন, তিনি প্যাকেজটি অনুমোদন ‘করতেও পারেন, নাও করতে পারেন।’ ট্রাম্প আরও ইঙ্গিত দিয়েছেন, এই অস্ত্র প্যাকেজকে তিনি ‘আলোচনার হাতিয়ার’ হিসেবে ব্যবহার করতে পারেন। যদিও বেইজিংয়ের সঙ্গে অস্ত্র বিক্রি নিয়ে আলোচনা না করার কয়েক দশকের পুরোনো নজির রয়েছে।
চীন স্বশাসিত তাইওয়ানকে নিজেদের ভূখণ্ডের অংশ বলে দাবি করে এবং তাইপের প্রতি ওয়াশিংটনের চলমান কিন্তু অনানুষ্ঠানিক সমর্থনের বিরোধিতা করে। যুক্তরাষ্ট্র সরকার আনুষ্ঠানিকভাবে তাইওয়ানকে স্বীকৃতি দেয় না। তবে ১৯৭৯ সালের তাইওয়ান রেজুলেশন অ্যাক্ট অনুযায়ী দ্বীপটির আত্মরক্ষায় সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ ওয়াশিংটন। যুক্তরাষ্ট্র তাইপের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার পরপরই আইনটি প্রণয়ন করা হয়েছিল।
ট্রাম্প তাইওয়ান ইস্যুতে প্রচলিত অবস্থানকে আরও নড়বড়ে করে তুলেছেন অন্যভাবেও। তিনি চলতি সপ্তাহের শুরুতে বলেন, অস্ত্র চুক্তি নিয়ে তাইওয়ানের প্রেসিডেন্ট উইলিয়াম লাই চিং–তের সঙ্গে কথা বলার বিষয়টিও তিনি বিবেচনা করবেন। এমন পদক্ষেপ চার দশকের কূটনৈতিক প্রোটোকল ভেঙে দেবে, যেখানে তাইওয়ানের নেতার সঙ্গে সরাসরি আলোচনা এড়িয়ে চলা হতো। এতে বেইজিংয়ের তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হওয়া প্রায় নিশ্চিত।
ট্রাম্প ২০১৬ সালের নির্বাচনে জয়ের পর তাইওয়ানের সাবেক প্রেসিডেন্ট সাই ইং–ওয়েনের সঙ্গে ফোনে কথা বলেছিলেন। তবে সেই আলাপ হয়েছিল প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার আগে।

ভূকম্প–সংক্রান্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে পারমাণবিক পরীক্ষা শনাক্ত করায় বিশেষজ্ঞ ছিলেন চেন। তিনি যুক্তরাষ্ট্র সরকারের অর্থায়নে পরিচালিত একাধিক গবেষণা প্রকল্পেও কাজ করেছেন। রং ইউফাং বলেন, চীনের সহকর্মীদের সঙ্গে তাঁর সব ধরনের গবেষণা ‘সম্পূর্ণ স্বচ্ছভাবে’ পরিচালিত হয়েছে।
১ ঘণ্টা আগে
ইরান আলোচনায় না ফিরলে আগামী সপ্তাহে দেশটির সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সময়ে হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা, পাল্টাপাল্টি হামলা ও নৌ অবরোধ নতুন করে মধ্যপ্রাচ্য সংকটকে আরও গভীর করেছে।
২ ঘণ্টা আগে
ভারতের উত্তর প্রদেশের মাহোবায় একটি পেট্রলপাম্পে সামান্য বাগ্বিতণ্ডার জেরে ২৮ বছর বয়সী এক যুবকের দুই হাত কুড়াল দিয়ে কেটে ফেলার ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, কানপুর-সাগর মহাসড়কে চন্দেল পেট্রলপাম্পের সামনে গতকাল মঙ্গলবার রাতে এই নৃশংস হামলার ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
গণতান্ত্রিক বিশ্বে বিদেশি গুপ্তচরদের জন্য সম্ভবত সবচেয়ে নিরাপদ পরিবেশ হিসেবে পরিচিত হওয়ার আট দশক পর, জাপান এখন নিজেদের ইন্টেলিজেন্স ও কাউন্টার ইন্টেলিজেন্স সক্ষমতা গড়ে তুলতে দ্রুত পদক্ষেপ নিচ্ছে। দেশটিতে বহু ক্ষেত্রে গুপ্তচরবৃত্তি কৌশলগতভাবে এখনও অবৈধ নয়।
৪ ঘণ্টা আগে