
ভারতে নিবন্ধিত উড়োজাহাজ ও এয়ারলাইনসগুলোর জন্য নিজেদের আকাশসীমা বন্ধ করেছিল পাকিস্তান। এর ফলে পাকিস্তান এয়ারপোর্টস অথোরিটি (পিএএ) প্রায় ৪১০ কোটি রুপি আয় থেকে বঞ্চিত হয়েছে। দেশটির পার্লামেন্টে প্রশ্নোত্তর অধিবেশনে প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এ তথ্য প্রকাশ করেছেন।
পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের খবরে বলা হয়েছে, চলতি বছরের ২৪ এপ্রিল থেকে ৩০ জুন পর্যন্ত সময়কালে পাকিস্তান এয়ারপোর্টস অথোরিটির রেকর্ড অনুসারে, ভারতীয় বিমানের ওপর আকাশপথ নিষেধাজ্ঞার ফলে উল্লেখযোগ্য অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হয়েছে পাকিস্তান। তবে মন্ত্রী বলেন, ‘আমাদের সার্বভৌমত্ব এবং জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে কোনো মূল্য গ্রহণযোগ্য নয়। মাতৃভূমির সুরক্ষা সর্বোচ্চ অগ্রাধিকার পাবে।’
এর আগে, গত ২৩ এপ্রিল ভারত একতরফা সিন্ধু পানিচুক্তি স্থগিত ঘোষণা করার পর পাকিস্তান ‘জাতীয় নিরাপত্তার স্বার্থে’ ২৪ এপ্রিল থেকে ভারতীয় নিবন্ধিত উড়োজাহাজের জন্য আকাশপথ ব্যবহার বন্ধ করে দেয়। ভারতও একইভাবে পাকিস্তানের জন্য তাদের আকাশপথ বন্ধ রেখেছিল।
খাজা আসিফ জানিয়েছেন, ২৪ থেকে ৩০ এপ্রিলের মধ্যে আকাশপথ বন্ধ থাকার কারণে পাকিস্তান এয়ারপোর্টস অথোরিটির আনুমানিক ৪১০ কোটি পাকিস্তানি রুপি আয় ক্ষতিগ্রস্ত হয়। এর আগে, ২০১৯ সালে পাকিস্তানি আকাশপথ বন্ধ থাকার কারণে ৭৬০ কোটি পাকিস্তানি রুপি (প্রায় ৫৪ মিলিয়ন ডলার) ক্ষতির মুখোমুখি হয়েছিল।
পার্লামেন্টের নিম্নকক্ষে বক্তব্য রাখতে গিয়ে খাজা আসিফ বলেন, ‘যদিও সাম্প্রতিক ভারত-পাকিস্তান সংঘর্ষের সময় আকাশপথ বন্ধ রাখায় অর্থনৈতিক ক্ষতি হয়েছে, তবে জাতির সার্বভৌমত্ব এবং নিরাপত্তা সব সময়ই অর্থনৈতিক থেকে বেশি গুরুত্বপূর্ণ।’ তিনি আরও বলেন, ‘আমাদের মাতৃভূমির সুরক্ষা সর্বোচ্চ অগ্রাধিকার পাবে।’

মার্কিন ইতিহাসে প্রথমবারের মতো ৫০ জন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা ও বেসামরিক কর্মচারীর ওপর লাই ডিটেক্টর বা পলিগ্রাফ পরীক্ষা চালিয়েছে পেন্টাগন। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুদ্ধসংক্রান্ত গোপন সামরিক তথ্য সংবাদমাধ্যমে ফাঁস হওয়ার বিষয়টি তদন্ত করতেই এ পরীক্ষা চালানো হয়েছে...
৪ ঘণ্টা আগে
ইরানের তিনটি অপরিশোধিত তেলবাহী ট্যাংকার ধ্বংসের দাবি করেছে মার্কিন সামরিক বাহিনী। আজ শনিবার মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে এমন দাবি করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া ওই বিবৃতিতে সেন্টকম জানিয়েছে, পারস্য সাগরে টহলরত মার্কিন নৌবাহিনীর একটি বিমানবাহী রণতরী এবং একটি গাইডেড-মিসাইল
৬ ঘণ্টা আগে
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাবের পর কিয়েভে তিন দিনের জন্য সব ধরনের রুশ হামলা বন্ধের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার ক্রেমলিন এ ঘোষণা দেয়...
৮ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে গত ছয় মাস ধরে চলা সামরিক সংঘাতকে অত্যন্ত ‘তুচ্ছ বিষয়’ আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সংঘাতের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং ১৮ মার্কিন সেনার প্রাণহানি হয়েছে। তা সত্ত্বেও তিনি একে পূর্ণাঙ্গ ‘যুদ্ধ’ হিসেবে মানতে নারাজ...
৮ ঘণ্টা আগে