পার্লামেন্টে পরস্পরকে সহযোগিতা করতে সম্মত হয়েছে পাকিস্তানের বর্তমান বিরোধী দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) ও জমিয়ত উলামা-ই-ইসলাম-ফজলুর রহমান (জেইউআই-এফ)। পাকিস্তান পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদ ও উচ্চকক্ষ সিনেটে পরস্পরকে সহযোগিতা করবে দল দুটি। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
পিটিআইয়ের চেয়ারম্যান ব্যারিস্টার গহার আলি খানের নেতৃত্বে আসাদ কায়সার, শিবলি ফারাজ, রওফ হাসান এবং আখুন্দজাদা হুসেন ইউসুফজাইয়ের একটি প্রতিনিধিদল জেইউআই-এফের প্রধান মাওলানা ফজলুর রহমানের সঙ্গে তাঁর বাসভবনে সাক্ষাৎ করে। এর পরই দুই দলের মধ্যে সহযোগিতার বিষয়টি সামনে আছে।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান প্রতিষ্ঠিত পিটিআই ও মাওলানা ফজলুর রহমান গঠিত জেইউআই-এফ ঐতিহ্যগতভাবেই চিরপ্রতিদ্বন্দ্বী। তবে চলতি বছরের ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত দেশটির জাতীয় নির্বাচনের পর থেকেই নির্বাচনের ফলাফলে কারসাজি ও অনিয়মের অভিযোগ নিয়ে উভয় দলের মধ্য একটি সাধারণ ঐকমত্য ছিল।
গত মাসে পিটিআই নেতা ও জাতীয় পরিষদের সাবেক স্পিকার আসাদ কায়সার জেইউআই-এফের প্রধানের সঙ্গে দেখা করেছিলেন। সে সময় উভয় পক্ষ রাজনৈতিক ফ্রন্টে সহযোগিতার সম্ভাবনার বিষয়ে কমিটি স্তরে আলোচনা করতে আনুষ্ঠানিকভাবে সম্মত হয়েছিল।
এ বিষয়ে একটি সূত্র জিও নিউজকে জানিয়েছে, পিটিআইও মাওলানার দলের সঙ্গে আলোচনার জন্য পাঁচ সদস্যের একটি আলোচনা দল গঠন করেছে। যেখানে চেয়ারম্যান গহার, কায়সার, হাসান, ফারাজ ও নেতা ওমর আইয়ুব আছেন। এদিকে, জেইউআই-এফের দলে কামরান মুর্তজা, মাওলানা লুৎফুর রহমান, মুফতি ফজল গফুর, আসলাম ঘুরি ও মাওলানা আমজাদ রয়েছেন।
আরও খবর পড়ুন:

ইসরায়েলের পরবর্তী প্রধান শত্রু কে হতে যাচ্ছে—তা নিয়ে এরই মধ্যে ভবিষ্যদ্বাণী শুরু হয়েছে। ইরানের পর ইসরায়েলের প্রধান শত্রু হিসেবে পাকিস্তান ও তুরস্কের নাম নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছে। ইসরায়েলি বিশ্লেষক বোয়াজ গোলানি দেশটির দৈনিক মাআরিভে প্রকাশিত এক নিবন্ধে মধ্যপ্রাচ্যের ‘পরিবর্তনশীল পরিস্থিতির’...
১৮ মিনিট আগে
ধর্মীয় প্রার্থনা সভায় পবিত্র বাইবেলের শ্লোক পড়তে গিয়ে জনপ্রিয় হলিউড সিনেমা ‘পাল্প ফিকশন’-এর একটি কাল্পনিক সংলাপ আওড়ে তুমুল বিতর্কের মুখে পড়েছেন মার্কিন যুদ্ধমন্ত্রী (প্রতিরক্ষামন্ত্রী) পিট হেগসেথ। গত বুধবার পেন্টাগনে আয়োজিত এক বিশেষ প্রার্থনা সভায় তিনি বাইবেলের ‘ইজেকিয়েল ২৫: ১৭’ শ্লোকটির কথা...
২৩ মিনিট আগে
ইরান যুদ্ধ বন্ধে কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে চীন। আগামী মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে অনুষ্ঠেয় শীর্ষ সম্মেলনের প্রস্তুতি নিতে গিয়ে বেইজিংকে এক কূটনৈতিক অগ্নিপরীক্ষার মধ্য দিয়ে যেতে হচ্ছে। একদিকে ওয়াশিংটনকে সামলানো, অন্যদিকে তেহরানকে চটানো যাবে না—এমন এক ভারসাম্য রক্ষার...
৩২ মিনিট আগে
মধ্যপ্রাচ্য সংকটে চলমান যুদ্ধবিরতির সময়ে ইরানকে কোনো অস্ত্র সরবরাহ না করার বিষয়ে যুক্তরাষ্ট্রকে আশ্বস্ত করেছে চীন। ওয়াশিংটন যখন তেহরানকে পাকিস্তানের মধ্যস্থতায় বৃহত্তর শান্তি চুক্তিতে রাজি করাতে চাপ বাড়াচ্ছে, ঠিক তখনই এ বিষয়টি সামনে এল। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী...
৩৬ মিনিট আগে