সংযুক্ত আরব আমিরাতের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেন ১১৫ জন করে যুদ্ধবন্দি বিনিময় করেছে। রাশিয়ার কুরস্কে ইউক্রেন আক্রমণ শুরু করার দুই সপ্তাহের মাথায় এই বন্দীবিনিময় হলো। গতকাল শনিবার এই যুদ্ধবন্দী বিনিময় হয়।
পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম ডন এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
গত ৬ আগস্ট রাশিয়ার কুরস্কে আক্রমণ শুরু করে ইউক্রেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে রাশিয়ার ভূখণ্ডের ভেতরে কোনো বিদেশি শক্তির এটিই সবচেয়ে বড় আক্রমণের ঘটনা।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বন্দিবিনিময়ের মাধ্যমে রাশিয়ার ১১৫ সেনাকে ফিরিয়ে আনা হয়েছে। তাঁদের কুরস্ক অঞ্চল থেকে আটক করেছিল ইউক্রেন বাহিনী। মুক্তি পাওয়া এই সেনাদের সবাই এখন বেলারুশে আছেন। রাশিয়ায় ফেরার পর তাঁদের প্রথমে চিকিৎসা দেওয়া হবে এবং পরে পুনর্বাসন করা হবে।
এই বন্দিবিনিময়ের ব্যবস্থা করার জন্য রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আরব আমিরাতের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে।
রয়টার্স জানিয়েছে, প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মুক্তি পাওয়া ইউক্রেন বন্দীদের একটি ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন। তাতে দেখা যায়, তাঁরা ইউক্রেনের জাতীয় পতাকা গায়ে জড়িয়ে একে অন্যের সঙ্গে কোলাকুলি করছেন।
প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ‘আমাদের আরও ১১৫ জন যোদ্ধা আজ দেশে ফিরেছে। এরা ন্যাশনাল গার্ড, সশস্ত্র বাহিনী, নৌবাহিনী, স্টেট বর্ডার গার্ড সার্ভিসের সৈন্য।’
ইউক্রেনের মানবাধিকার কমিশনার দিমিত্রো লুবিনেটস জানান, যাঁরা ফিরে এসেছেন, তাঁদের মধ্যে ৮২ জন ২০২২ সালে মারিউপোল বন্দরের দখল ধরে রাখার জন্য লড়াই করেছিলেন।
সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় যুদ্ধবন্দী বিনিময়ে ব্যবস্থা করার কথা নিশ্চিত করে জানিয়েছে, তারা মধ্যস্থতা প্রচেষ্টা শুরু করার পর থেকে দুই দেশের মধ্যে বিনিময় করা যুদ্ধবন্দীর সংখ্যা এখন ১ হাজার ৭৮৮তে দাঁড়িয়েছে।
রাশিয়া ইউক্রেনে আক্রমণ শুরুর পর থেকে এই নিয়ে আরব আমিরাতের মধ্যস্থতায় সপ্তমবারের মতো লড়াইরত দুই দেশের মধ্যে বন্দিবিনিময় হলো।
সংযুক্ত আরব আমিরাত যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ নিরাপত্তা মিত্র হলেও রাশিয়ার সঙ্গে উষ্ণ সম্পর্ক বজায় রেখেছে। এতে পশ্চিমা অনেক কর্মকর্তাই হতাশ হয়েছেন বলে জানাচ্ছে রয়টার্স।

হিমালয়ে হিমবাহ ধসে ভয়াবহ মাডস্লাইড বা কাদাধসের পর কয়েক হাজার নিখোঁজ মানুষকে খুঁজে বের করতে গতকাল রোববারও নেপাল ও চীনের উদ্ধারকারীরা জোর চেষ্টা চালিয়েছেন। তবে বৈরী আবহাওয়া ও বাড়তে থাকা পানির উচ্চতা উদ্ধারকাজকে কঠিন করে তুলেছে।
১৫ মিনিট আগে
যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের গ্র্যান্ড ক্যানিয়নে স্থানীয় সময় গত শনিবার আকস্মিক বন্যার পর ২০ জনের বেশি মানুষের খোঁজ পাওয়া যাচ্ছে না। তাদের সন্ধানে তল্লাশি চালাচ্ছেন পার্কের রেঞ্জাররা। রোববার ন্যাশনাল পার্ক সার্ভিস জানায়, ২০ জনের বেশি ব্যক্তি নিখোঁজ বা তাদের অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া যাচ্
৪০ মিনিট আগে
দক্ষিণ ইরানের লারাক দ্বীপে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এই হামলার পর, জর্ডানে থাকা দুই মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর কথা জানিয়েছে ইরান। স্থানীয় সময় গতকাল রোববার রাতে এই হামলা হয়। মার্কিন হামলায় সেনা হতাহতের তথ্য নিশ্চিত করেছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।
২ ঘণ্টা আগে
নেপালের চিতওয়ান জেলার দেবঘাট বন এখন সাম্প্রতিক বন্যায় নিহত অজ্ঞাতনামা ব্যক্তিদের অস্থায়ী কবরস্থানে পরিণত হয়েছে। চীন সীমান্তবর্তী রসুওয়া উপত্যকায় গত বুধবারের আকস্মিক বন্যায় ভেসে আসা শত শত মরদেহ সেখানে গণকবর দেওয়া শুরু করেছে কর্তৃপক্ষ...
১০ ঘণ্টা আগে