
পাকিস্তান বাংলাদেশ ও কাতারের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। এতে বাণিজ্য, অর্থনৈতিক সহযোগিতা এবং আঞ্চলিক স্থিতিশীলতার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে টেলিফোন আলাপের পর এই কথা বলেন।
পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ন্যাশনের খবরে বলা হয়েছে, আলোচনায় দুই পক্ষ পাকিস্তান-বাংলাদেশ সম্পর্কের বর্তমান অবস্থা পর্যালোচনা করেন। বিশেষ করে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে গুরুত্ব দেওয়া হয় বলে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে। এ সময় তারা গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়েও মতবিনিময় করেন। পাশাপাশি অভিন্ন স্বার্থ এগিয়ে নেওয়া এবং অঞ্চলে শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করতে ধারাবাহিক কূটনৈতিক যোগাযোগের গুরুত্বের ওপর জোর দেন।
উভয় পক্ষ বর্তমান আঞ্চলিক ও আন্তর্জাতিক উন্নয়ন নিয়েও মতবিনিময় করেছেন এবং অভিন্ন স্বার্থকে এগিয়ে নিতে আঞ্চলিক শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধিতে টেকসই সম্পৃক্ততার ওপর জোর দেন। চলতি মাসে এ নিয়ে তৃতীয় দফায় টেলিফোনে কথা বলেছেন ইসহাক দার ও তৌহিদ হোসেন। এ ছাড়া, সম্প্রতি বহুপক্ষীয় একটি ফোরামে সাইডলাইনে সৌদি আরবের জেদ্দায় তাঁরা সাক্ষাৎ করেন।
এদিকে, পৃথক এক টেলিফোনালাপে উপপ্রধানমন্ত্রী ইসহাক দার কাতারের প্রতিমন্ত্রী ড. মোহাম্মদ বিন আবদুল আজিজ আল-খুলাইফির সঙ্গে কথা বলেন। আলোচনায় দুই নেতা দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করার উপায় নিয়ে কথা বলেন। পাশাপাশি পারস্পরিক আগ্রহের বিষয়গুলো এবং চলমান আঞ্চলিক ও বৈশ্বিক পরিস্থিতি নিয়েও আলোচনা করেন।

ইরান এখনো এমন এক হাজারের বেশি ক্ষেপণাস্ত্র ধরে রেখেছে, যেগুলো ইসরায়েল পর্যন্ত পৌঁছাতে সক্ষম। এমনটাই বলছে ইসরায়েলি সামরিক মূল্যায়ন। অন্যদিকে লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অস্ত্রভান্ডারে রয়েছে প্রায় ১০ হাজার স্বল্পপাল্লার রকেট। ইসরায়েলের সঙ্গে সীমান্ত থাকায় এগুলো এখনো দেশটির জন্য বড় হুমকি।
২৪ মিনিট আগে
ইসরায়েলের মধ্যাঞ্চল ও উত্তরাঞ্চলে ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি ও হতাহতের খবর পাওয়া গেছে। গতকাল রোববারের এই হামলায় উত্তরাঞ্চলীয় শহর হাইফায় একটি আবাসিক ভবন ধসে অন্তত দুজন নিহত হয়েছে এবং এখনো দুজন নিখোঁজ রয়েছে।
২৮ মিনিট আগে
ইউরোপের উন্নত জীবনের আশায় পাড়ি জমানোর পথে লিবিয়া উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের একটি কাষ্ঠখণ্ডে পরিণত হওয়া নৌকা ডুবে অন্তত ৭০ জন নিখোঁজ হয়েছেন। গত শনিবারের এই মর্মান্তিক ঘটনায় ৩২ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও দুইজনের নিথর দেহ উদ্ধার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ায় সফররত বিশিষ্ট ইসলামি বক্তা শায়খ আহমাদুল্লাহর ভিসা বাতিল করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ইহুদিবিদ্বেষী এবং উসকানিমূলক বক্তব্যের অভিযোগে গতকাল রোববার তাঁর ভিসা বাতিল করা হয়। সিডনিভিত্তিক সংবাদমাধ্যম ‘দ্য ডেইলি টেলিগ্রাফ’-এর প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগে